“প্রকৃত দেশপ্রেমিকের কাছে স্বাধীনতা অর্জন কিংবা রক্ষার জন্য মৃত্যুভয় তুচ্ছ”– মন্তব্যটি উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটক -অবলম্বনে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের মাতাহারি ও 'সিরাজউদ্দৌলা' নাটকের নারান সিং উভয়ই দেশের স্বাধীনতার রক্ষার কাজে জীবন উৎসর্গ করায় "প্রকৃত দেশপ্রেমিকের কাছে স্বাধীনতা অর্জন কিংবা রক্ষার জন্য মৃত্যুভয় তুচ্ছ"- এ উক্তিটি সমর্থনযোগ্য। 'সিরাজউদ্দৌলা' নাটকের রাইসুল জুহালা ওরফে নারান সিং একজন দেশপ্রেমিক গুপ্তচর। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য তিনি প্রাণের ঝুঁকি সত্ত্বেও গুপ্তচরের পেশাকে বেছে নিয়েছেন এবং দেশের জন্য অকাতরে জীবন উৎসর্গ করেছেন। উদ্দীপকের মাতাহারি একজন দেশপ্রেমিক নারী গুপ্তচর। নাচের তালে উচ্চপদস্থ ব্যক্তিদের মন জয় করে তথ্য সংগ্রহ করাই তার উদ্দেশ্য। এজন্য সে মৃত্যুকেও পরোয়া করত না। 'সিরাজউদ্দৌলা নাটকে বর্ণিত নারান সিংও একজন দুর্ধর্ষ গুপ্তচর। উচ্চপদস্থ ষড়যন্ত্রকারীদের আসরে গিয়ে কৌতুক দেখিয়ে মন জয় করে তথ্য? সংগ্রহ করে তা নবাবের কাছে পৌঁছে দিয়ে দেশের পক্ষে অবদান রাখাই তার একমাত্র কাজ। এজন্য সে মৃত্যুকেও পরোয়া করত না যা উদ্দীপকের মাতাহারির দুঃসাহসী কাজেরই প্রতিরূপ। উদ্দীপকের মাতাহারির মতো 'সিরাজউদ্দৌলা' নাটকে বর্ণিত নারান সিংও একজন দুর্ধর্ষ গুপ্তচর। তাদের উভয়েরই লক্ষ্য তথ্য সম্পদৃ সংগ্রহ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। এ কাজের জন্য প্রাণসংশয়ের ঝুঁকিকেও তারা তুচ্ছ করেছেন। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে দেশের পক্ষে কাজ করেছেন, এবং হাসিমুখে মৃত্যুকে বরণ করেছেন। তাই উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, "প্রকৃত দেশপ্রেমিকের কাছে স্বাধীনতা অর্জন কিংবা রক্ষার জন্য মৃত্যু তুচ্ছ"- উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটক উভয় ক্ষেত্রে মাতাহারি ও রাইসুল জুহালা ওরফে নারান সিং চরিত্রের আত্মত্যাগের মাধ্যমে তা বাস্তবে রূপলাভ করেছে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
“প্রকৃত দেশপ্রেমিকের কাছে স্বাধীনতা অর্জন কিংবা রক্ষার জন্য মৃত্যুভ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর