উদ্দীপকের মাতাহারির মতো 'সিরাজউদ্দৌলা' নাটকের একটি সাহসী চরিত্রের সাদৃশ্য আলোচনা করো।
উত্তর: উদ্দীপকের মাতাহারির মতো 'সিরাজউদ্দৌলা' নাটকের একটি সাহসী চরিত্র রাইসুল জুহালা ওরফে নারান সিংয়ের সাদৃশ্য বিদ্যমান। "সিরাজউদ্দৌলা" নাটকের একটি দেশপ্রেমিক চরিত্র রাইসুল জুহালা ওরফে নারান সিং। দেশের স্বাধীনতার স্বার্থে নারান সিং রাইসুলু জুহালা ছদ্মনামে গুপ্তচরের কাজ করেছেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অকাতরে প্রাণ উৎসর্গ করেন এই দেশপ্রেমিক বীর। উদ্দীপকের মাতাহারি একজন দুর্ধর্ষ দেশপ্রেমিক গুপ্তচর। নাচের মাধ্যমে দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের মন জয় করে তথ্য সংগ্রহ করে হাতবদল করতেন। তথ্য পাচারের অপরাধে তার মৃত্যুদণ্ড। 'সিরাজউদ্দৌলা' নাটকেও নারান সিং ছদ্মবেশে নানা কৌতুক কলাকৌশল দেখিয়ে ষড়যন্ত্রকারীদের মন জয় করে তথ্য সংগ্রহ করে তা পৌছে দিতেন নবাব সিরাজউদ্দৌলার কাছে। এই তথ্য পাচারের শাস্তিস্বরূপ এদেশে চক্রান্তকারী চক্র তাকে হত্যা করে। এদিক থেকে উদ্দীপকের মাতাহারির সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের নারান সিং ওরফে রাইসুল জুহালা চরিত্রের সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের মাতাহারির মতো 'সিরাজউদ্দৌলা' নাটকের একটি সাহসী চরিত্রের স…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর