নবাব সিরাজউদ্দৌলার অদূরদর্শিতাসমূহ উদ্দীপকের ব্যাংক ম্যানেজারের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: নবাব সিরাজউদ্দৌলার অদূরদর্শিতা ব্যাংক ম্যানেজার কামরুল হাসানের মতোই অবিশ্বস্ত ব্যক্তির প্রতি অন্ধবিশ্বাস ও সঠিক মূল্যায়নের অভাব থেকে সৃষ্টি। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজ মিরজাফরের বিশ্বাসঘাতকতার ইতিহাস থাকা স্বত্ত্বেও তাকে সেনাপতি পদে বহাল রেখেছিলেন। নবাব রাজবল্লভ, জগৎশেঠদের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা বুঝতে পারেননি। তিনি শত্রুপক্ষের শক্তি ও কূটচাল সম্পর্কেও সচেতন ছিলেন না, যা তার পতনকে অনিবার্য করে তুলেছিল। উদ্দীপকের ব্যাংক ম্যানেজারের মতো নবাব সিরাজও ব্যক্তিগত সম্পর্ক বা আত্মীয়তার প্রতি আবেগী হয়ে সঠিক বিচারবুদ্ধি হারিয়ে ছিলেন। ম্যানেজার কামরুল তার মামার অনুরোধে জালালকে চাকরি দেন। সিরাজও পারিবারিক বা গোষ্ঠীগত আনুগত্যের কারণে মিরজাফরদের ক্ষমতা দিয়েছিলেন। উভয়েই সতকর্তা ও যাচাই-বাছাই ছাড়াই বিশ্বাস স্থাপন করেছিলেন। তবে সিরাজের ক্ষেত্রে এটি রাষ্ট্রীয় পর্যায়ে প্রভাব ফেলেছিল। 'সিরাজউদ্দৌলা' নাটকে সিরাজের অদূরদর্শিতার প্রধান দিকগুলো ছিল- শত্রু-মিত্র চিহ্নিত করতে ব্যর্থতা, সামরিক ও প্রশাসনিক দুর্বলতা সংশোধনে উদাসীনতা, দূরদর্শী পরামর্শকদের অবমূল্যায়ন ইত্যাদি।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
নবাব সিরাজউদ্দৌলার অদূরদর্শিতাসমূহ উদ্দীপকের ব্যাংক ম্যানেজারের আলো…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর