শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের মুন্সি আব্দুর রউফ ও 'সিরাজউদ্দৌলা' নাটকের। মোহনলালের সাদৃশ্য আলোচনা করো।

উত্তর: দেশকে রক্ষা করার জন্য অকাতরে জীবন উৎসর্গ করার দিক থেকে উদ্দীপকের মুন্সি আব্দুর রউফের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মোহনলালের সাদৃশ্য রয়েছে। 'সিরাজউদ্দৌলা' নাটকে বর্ণিত মোহনলাল একজন দেশপ্রেমিক বীর। পলাশির যুদ্ধে মিরজাফরের বিশ্বাসঘাতকতায় সিরাজের পরাজয় নিশ্চিত জেনেও মোহনলাল পালিয়ে যাননি। নিজের শেষ রক্তবিন্দু দিয়ে দেশের জন্য লড়াই করেছেন। উদ্দীপকে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের আত্মত্যাগের দিকটি প্রকাশিত হয়েছে। মৃত্যু আসন্ন জেনেও সহযোদ্ধাদের বাঁচাতে নিজের প্রাণ বিসর্জন দিয়ে দেশপ্রেমিক হিসেবে অমর হয়ে আছেন তিনি। 'সিরাজউদ্দৌলা' নাটকে বর্ণিত মোহনলালও একজন দেশপ্রেমিক বীর। পরাজয় নিশ্চিত জেনেও তিনি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাননি। দেশের জন্য জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে শহিদ হয়েছেন। দেশের প্রতি অপরিসীম ত্যাগের দিক থেকে উদ্দীপকে মুন্সি আব্দুর রউফের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মোহনলাল চরিত্রের সাদৃশ্য রয়েছে।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

উদ্দীপকের মুন্সি আব্দুর রউফ ও 'সিরাজউদ্দৌলা' নাটকের। মোহনলালের সাদৃ…

উদ্দীপক

১৯৭১ সালের ৮ এপ্রিল, পার্বত্য চট্টগ্রামের বুড়িঘাটে মুন্সি আব্দুর রউফ পাকিস্তানি বাহিনীর রাঙামাটি-মহালছড়ি জলপথ দখলের চেষ্টাকে প্রতিহত করতে গিয়ে জীবন উৎসর্গ করেন; তিনি তাঁর মেশিনগান দিয়ে শত্রুর স্পিডবোট ডুবিয়ে ও হতাহত করে সহযোদ্ধাদের নিরাপদে সরে যেতে সাহায্য করেন, কিন্তু শত্রুর মর্টারের আঘাতে তিনি শহিদ হন এবং তাঁর এই বীরত্বে প্রায় ১৫০ জন মুক্তিযোদ্ধা রক্ষা পায়। পরাস্ত হয় শত্রুপক্ষ। এভাবেই বাঙালি স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়।

উত্তর

`শুভ কাজে বিলম্ব করা বুদ্ধিমানের কাজ নয়'- উক্তিটি মিরজাফরের।

উত্তর

'সিরাজউদ্দৌলা' নাটকের তৃতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্যে ইংরেজদের তুলনায় শক্তি ও সামর্থ্যে বেশি হওয়া সত্ত্বেও বিশ্বাসঘাতকদের কারণে পরাজয় অবশ্যম্ভাবী জেনেই নবাব সিরাজউদ্দৌলা উপরোক্ত কথাটি মীরমদনকে উদ্দেশ করে বলেছেন। নবাব সিরাজউদ্দৌলার পক্ষে সেনা সংখ্যা ৫০ হাজারের বেশি; অথচ ইংরেজদের ৩ হাজারের বেশি সেনা ছিল না। অস্ত্র ও গোলা-বারুদেও সিরাজউদ্দৌলার তুলনায় ইংরেজরা ছিল নগণ্য। মীরমদন যে যুদ্ধ-পরিকল্পনা-কৌশল নবাবকে দেখান তাতে কোনোভাবেই ইংরেজদের জয়ী হওয়ার কথা নয়। কিন্তু নবাব আশঙ্কা করেন তার সব সিপাহি ও সেনাপতি লড়বে না, সব কামান থেকে গোলা ছুটবে না। কারণ বিশ্বাসঘাতক সেনাপতি মীর জাফর ইংরেজদের সঙ্গে হাত মিলিয়েছেন। প্রধান সেনাপতি বেইমান হলে যুদ্ধজয়ের সম্ভাবনা আর থাকে না। যুদ্ধের আগেই তা অনুভব করে নবাব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন।

উত্তর

দেশকে রক্ষা করার জন্য অকাতরে জীবন উৎসর্গ করার দিক থেকে উদ্দীপকের মুন্সি আব্দুর রউফের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মোহনলালের সাদৃশ্য রয়েছে। 'সিরাজউদ্দৌলা' নাটকে বর্ণিত মোহনলাল একজন দেশপ্রেমিক বীর। পলাশির যুদ্ধে মিরজাফরের বিশ্বাসঘাতকতায় সিরাজের পরাজয় নিশ্চিত জেনেও মোহনলাল পালিয়ে যাননি। নিজের শেষ রক্তবিন্দু দিয়ে দেশের জন্য লড়াই করেছেন। উদ্দীপকে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের আত্মত্যাগের দিকটি প্রকাশিত হয়েছে। মৃত্যু আসন্ন জেনেও সহযোদ্ধাদের বাঁচাতে নিজের প্রাণ বিসর্জন দিয়ে দেশপ্রেমিক হিসেবে অমর হয়ে আছেন তিনি। 'সিরাজউদ্দৌলা' নাটকে বর্ণিত মোহনলালও একজন দেশপ্রেমিক বীর। পরাজয় নিশ্চিত জেনেও তিনি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাননি। দেশের জন্য জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে শহিদ হয়েছেন। দেশের প্রতি অপরিসীম ত্যাগের দিক থেকে উদ্দীপকে মুন্সি আব্দুর রউফের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মোহনলাল চরিত্রের সাদৃশ্য রয়েছে।

উত্তর

'সিরাজউদ্দৌলা' নাটকের সেনাপতিদের মধ্যে মতভেদ থাকার দরুন উদ্দীপকের মতো পরিণতি হতে পারেনি। তাই "উদ্দীপকে প্রতিফলিত আদর্শ না থাকায় 'সিরাজউদ্দৌলা' নাটকের পরিণতি ভিন্ন হয়েছে" মন্তব্যটি যথার্থ। 'সিরাজউদ্দৌলা' নাটকে প্রধান সেনাপতি মিরজাফরের বিশ্বাসঘাতকতায় সেনাদের মধ্যে মতভেদ দেখা যায়। যুদ্ধক্ষেত্রে মিরমর্দান ও মোহনলাল পরিচালিত সৈনিকরা যুদ্ধে সক্রিয় থাকলেও মিরজাফর নিয়ন্ত্রিত সৈন্যদল ছিল নিষ্ক্রিয়। ফলে দেশের স্বাধীনতার সূর্য অস্ত যায়। উদ্দীপকে মুন্সি আব্দুর রউফ পরিচালিত সৈন্যদল দেশের স্বাধীনতার জন্য অকাতরে জীবন দিতে প্রস্তুত ছিল। তাই তিনি তার ১৫০ সহযোদ্ধাদের বাঁচাতে নিজের প্রাণ উৎসর্গ করেন, যারা পরবর্তী সময়ে স্বাধীনতা যুদ্ধে ভূমিকা রাখে। 'সিরাজউদ্দৌলা' নাটকের সেনাপতি মিরমর্দান মোহনলালও দেশের স্বাধীনতা রক্ষার জন্য নিজেদের শেষ রক্তবিন্দু দিয়ে ও যুদ্ধ করেন। পরাজয় নিশ্চিত জেনেও তারা প্রাণ দিতে কুণ্ঠিত হননি। উদ্দীপকে মুন্সি আব্দুর রউফের জীবনদান সার্থক হয়েছে সৈন্যদলের ঐক্যের কারণে। তারা সকলেই দেশের জন্য ছিলেন নিবেদিতপ্রাণ। অপরদিকে 'সিরাজউদ্দৌলা' নাটকে বর্ণিত পলাশির যুদ্ধে দেশের পক্ষে যুদ্ধ করার শপথ করলেও যুদ্ধক্ষেত্রে বিশ্বাসঘাতকতার আশ্রয় নেয় প্রধান সেনাপতি মিরজাফর। তার পরিচালিত বৃহৎ সৈন্যদল যুদ্ধক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকা পালন করে। ফলে মিরমর্দান ও মোহনলালদের মতো দেশপ্রেমিক সেনাধ্যক্ষের আত্মদানও ফলপ্রসূ হয়ে ওঠেনি। তাই উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, আলোচ্য মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নরওয়ের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন ভিদকুন কুইজলিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি জার্মান শাসক হিটলারের সাথে গোপন আঁতাত করেন। হিটলার নরওয়ে আক্রমণ করলে কুইজলিং রাজধানী থেকে ৫০ কি.মি. দূরে ঘাঁটি গাড়েন এবং নরওয়ে সরকার পরাজিত হয়ে পালিয়েছে-এ মর্মে অপপ্রচার চালাতে থাকেন। অতঃপর হিটলার নরওয়ে জয় করার পর কুইজলিংকে সরকার প্রধানের দায়িত্ব দেন।

Dinajpur · 2022

ক
ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?
খ
“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের কুইজলিং-এর সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রটির তুলনামূলক ব্যাখ্যা কর।
ঘ
“কুইজলিংরা থাকে বলেই যুগে যুগে হিটলাররা নরওয়ে জয় করে।” উক্তিটির আলোকে 'সিরাজউদ্দৌলা' নাটকের কাহিনি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।

“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?

ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ব্রিটিশ শাসকদের অত্যাচারে অতিষ্ঠ ভারতবাসী। ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে ইউরোপিয়ান ক্লাব আক্রমণে এগিয়ে আসেন তার অনেক অনুসারী। এদেরই একজন প্রীতিলতা ওয়াদ্দেদার। শেষ পর্যন্ত যুদ্ধে তিনি মৃত্যুকে বরণ করে নিয়েছেন, কিন্তু আত্মসমর্পণ করেননি।

Rajshahi · 2017

ক
'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?
খ
'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?
গ
নবাব সিরাজউদ্দৌলার কোন কোন সেনাপতির মধ্যে উদ্দীপকের চেতনা কীভাবে বিদ্যমান ছিল তা বুঝিয়ে লেখো।
ঘ
'সিরাজউদ্দৌলা' নাটকের মূল উপজীব্য দেশপ্রেম যা উদ্দীপকে বিদ্যমান- তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?

'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?

'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লাল পলাশের ভস্মস্তূপে কীসের জ্বালা স্তব্ধ অধীর বজ্রগর্ভ মেঘের মতো? শিবির-সীমায় মনের ছায়ায় ইতস্তত ছড়ায় সে তার কূট-মন্ত্রণা ঘৃণায় ঢালা দুই শতকের সেই একদিন মনে কি পড়ে? মিরজাফরের গুলির শিখায়, সমুদ্রত নিভলো তোমার দিনের সূর্য দিগন্তরে দূর গোধুলীর সেই একদিন মনে পড়ে? মনে কি পড়ে?

Rajshahi · 2017

ক
'ক্লাইভের গাধা' কে?
খ
সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?
গ
নাটকের কোন ঘটনাসমূহ উদ্দীপকের তৃতীয় ও চতুর্থ চরণের সাথে বিশেষভাবে সাদৃশ্যপূর্ণ?
ঘ
উদ্দীপকের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল চেতনার যে মিল রয়েছে তা যুক্তি সহকারে উপস্থাপন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?

সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'ক্লাইভের গাধা' কে?

'ক্লাইভের গাধা' কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

“কুইজলিংরা থাকে বলেই যুগে যুগে হিটলাররা নরওয়ে জয় করে।” উক্তিটির আলোকে 'সিরাজউদ্দউদ্দীপকের কুইজলিং-এর সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রটির তুলনামূলক“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?'সিরাজউদ্দৌলা' নাটকের মূল উপজীব্য দেশপ্রেম যা উদ্দীপকে বিদ্যমান- তোমার উত্তরের সনবাব সিরাজউদ্দৌলার কোন কোন সেনাপতির মধ্যে উদ্দীপকের চেতনা কীভাবে বিদ্যমান ছিল তা'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?উদ্দীপকের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল চেতনার যে মিল রয়েছে তা যুক্তি সহকারে উপনাটকের কোন ঘটনাসমূহ উদ্দীপকের তৃতীয় ও চতুর্থ চরণের সাথে বিশেষভাবে সাদৃশ্যপূর্ণ?সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?'ক্লাইভের গাধা' কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।