"স্বজনের শত্রুতা রোধ করা কঠিন।"- উদ্দীপক ও নাটকের আলোকে উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের হুমায়ুন ও 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের পরাজয়ে তাদের আপনজনদের ভূমিকা প্রধান হওয়ায় "স্বজনের শত্রুতা রোধ করা কঠিন"- মন্তব্যটি যথার্থ। 'সিরাজউদ্দৌলা' নাটকে বর্ণিত সিরাজের করুণ পরিণতির কারণ তাঁর নিজ খালা ঘসেটি বেগম ও নিজ সেনাপতি মিরজাফরের ষড়যন্ত্র। নবাবের আপনজনের শত্রুতাই তাঁর ট্র্যাজিক পরিণতির জন্য দায়ী। উদ্দীপকের হুমায়ুন অল্প বয়সে সিংহাসনে আরোহণ করেই চারদিকের নানামুখী ষড়যন্ত্রের শিকার হন। তাঁর আপনজনেরাও তাঁর থেকে মুখ সরিয়ে নেয়। 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজ ও নানা আলিবর্দির মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করে চতুর্দিকের নানামুখী ষড়যন্ত্রের শিকার হন। তাঁর নিজ খালা ঘসেটি বেগমও তাঁর থেকে মুখ ফিরিয়ে নেন। উদ্দীপকের হুমায়ুনের মতো 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজের পরিণতিও একই রকম। অল্প বয়সে সিংহাসনে আরোহণ করেই নানামুখী ষড়যন্ত্রের শিকার হতে হয় সিরাজকে। বিশেষত তাঁর বড়ো খালা ঘসেটি বেগম নবাবের ক্ষমতা গ্রহণের ব্যাপারে খুশি ছিল না। তাই নবাব সিংহাসনে বসার সাথে সাথে তিনি পালকপুত্র মদ্যপ শওকতজঙ্গকে সিংহাসনে বসানোর ষড়যন্ত্রে লিপ্ত হন। এর সাথে যুক্ত হয় নবাবের সেনাপতি মিরজাফরসহ অন্য সভাসদেরা, যা নবাবের পতনে ভূমিকা রাখে। তাই আলোচ্য মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
"স্বজনের শত্রুতা রোধ করা কঠিন।"- উদ্দীপক ও নাটকের আলোকে উক্তিটি বিশ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর