শেয়ারFacebookWhatsApp

"উদ্দীপকের সুলতানা রিজিয়া এবং 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের করুণ পরিণতি অভিন্ন।"- উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।

উত্তর: "উদ্দীপকের রিজিয়া এবং নাটকের সিরাজের পরিণতি একই।" মন্তব্যটি যথার্থ, কেননা উভয়েই স্বজনদের ষড়যন্ত্রের শিকার হয়েছেন এবং করুণ মৃত্যুর পরিণতিতে পতিত হয়েছেন। 'সিরাজউদ্দৌলা' নাটকে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে নবাবের খালা ঘসেটি বেগম, শওকতজঙ্গ, প্রধান সেনাপতি মিরজাফরসহ অনেকেই ষড়যন্ত্র করে। স্বার্থান্ধ ষড়যন্ত্রকারীরা ব্যক্তিগত লাভের আশায় এদেশকে ইংরেজদের কাছে বিকিয়ে করে দেয়। ফলে বাংলার সূর্য দুইশো বছরের জন্য অস্তমিত হয়ে যায়। উদ্দীপকের রাজিয়া বাবার সিদ্ধান্তে ক্ষমতায় আরোহণ করে। এতে তার ভাইয়েরা মনঃক্ষুণ্ণ হয়। তারা নিজেদের স্বার্থ বিবেচনায় বোনের বিরুদ্ধে দাঁড়ায়। তাদের ক্ষমতার লোভের কাছে স্নেহ-ভালোবাসা পরাজিত হয়। নিজের ভাইদের হাতে স্বামীসহ রাজিয়ার মৃত্যু হয়। 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজও নিকট আত্মীয়-স্বজনদের দ্বারা অনুরূপ পরিণতির শিকার হন এবং ক্ষমতাচ্যুত ও নিহত হন। 'সিরাজউদ্দৌলা' নাটকে বাংলার 'শেষ নবাব সিরাজউদ্দৌলার দেশপ্রেম ও নির্মম পরিণতির দিকটি প্রতিফলিত হয়েছে। নবাব সিরাজউদ্দৌলার করুণ পরিণতির জন্য দায়ী সিরাজের খালা ঘসেটি বেগম ও অমাত্যবর্গের বিশ্বাসঘাতকতা। ক্ষমতার লোভে অমাত্যবর্গ ও ঘসেটি বেগম ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে সিরাজকে ক্ষমতাচ্যুত এবং নির্মমভাবে হত্যা করেছে। উদ্দীপকের রাজিয়াও একই পরিণতির শিকার। এসব দিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

"উদ্দীপকের সুলতানা রিজিয়া এবং 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের করুণ পর…

উদ্দীপক

সুলতান ইলতুৎমিশ কন্যা সুলতানা রাজিয়াকে সিংহাসনে অধিষ্ঠিত করেন। পুত্রদের পরিবর্তে কন্যাকে রাজ্যভার অর্পণ করায় সুলতানা রাজিয়ার ভাইয়েরা ভীষণ ক্ষুব্ধ হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় তারা বহিরাগত শত্রুর সাথে যোগাযোগ স্থাপন করে সুলতানা রাজিয়াকে হত্যা করে।

উত্তর

সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর রাইসুল জুহালা।

উত্তর

"শুভ কাজে অযথা বিলম্ব করা বুদ্ধিমানের কাজ নয়।"-কথাটি মিরজাফর দলিলে দস্তখত করা প্রসঙ্গে বলেছেন। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাবের পতনের জন্য মিরজাফর ও তার অনুসারীরা ইংরেজদের সঙ্গে গোপন ষড়যন্ত্রে লিপ্ত হন। নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করার পর কে কোন ক্ষমতা পাবেন সেই বিষয়ে কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষরের জন্য ষড়যন্ত্রকারীরা গোপন বৈঠক করেন। দলিলে লিখিত চুক্তি অনুসারে মিরজাফর মসনদে বসলেও রাজ্য চালানোর ক্ষমতা থাকবে কোম্পানির হাতে। এ ক্ষেত্রে রাজবল্লভ কিছুটা দ্বিমত পোষণ করলে ক্ষমতার লোভে মিরজাফর দ্রুত দলিলে দস্তখত করার জন্যই প্রশ্নোক্ত কথাটি বলেন।

উত্তর

উদ্দীপকের সুলতানা রাজিয়ার ভাইদের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘসেটি বেগম চরিত্রের মিল রয়েছে। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব আলিবর্দি খাঁ তাঁর ছোট মেয়ের পুত্র বিচক্ষণ সিরাজউদ্দৌলাকে নবাব হিসেবে মনোনীত করেন। কিন্তু আলিবর্দি খাঁর বড় মেয়ে ঘসেটি বেগম বংশীয় পরম্পরা অনুযায়ী তার পালকপুত্র শওকতজঙ্গ নবাব না হওয়ায় সিরাজউদ্দৌলার বিরুদ্ধে শুরু থেকেই ক্ষিপ্ত ছিলেন। ফলে শুরু হয় সিরাজের বিরুদ্ধে তার ষড়যন্ত্রের জালবোনা। উদ্দীপকের ইলতুৎমিশের ছেলেরা ক্ষমতার লোভে তাদের আপন বোন সুলতানা রাজিয়াকে হত্যা করে। এখানে মানবিকতা, আত্মীয় সম্পর্ক, স্নেহ-ভালোবাসা অনুপস্থিত। 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘসেটি বেগম অনুরূপ চরিত্র। তিনি সিরাজের খালা হয়েও তাকে সহ্য করতে পারেননি। প্রতিনিয়ত তিনি সিরাজের ধ্বংস কামনা করতেন এবং ষড়যন্ত্র করে ক্ষমতা হস্তগত করার চেষ্টা করেছেন। ষড়যন্ত্র করে সিরাজকে ক্ষমতাচ্যুত করে তিনি তাঁকে করুণ মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। এভাবে উভয় ক্ষেত্রেই বিশ্বাসঘাতকতা ও ক্ষমতার প্রতি লোভের দিকটির মিল রয়েছে।

উত্তর

"উদ্দীপকের রিজিয়া এবং নাটকের সিরাজের পরিণতি একই।" মন্তব্যটি যথার্থ, কেননা উভয়েই স্বজনদের ষড়যন্ত্রের শিকার হয়েছেন এবং করুণ মৃত্যুর পরিণতিতে পতিত হয়েছেন। 'সিরাজউদ্দৌলা' নাটকে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে নবাবের খালা ঘসেটি বেগম, শওকতজঙ্গ, প্রধান সেনাপতি মিরজাফরসহ অনেকেই ষড়যন্ত্র করে। স্বার্থান্ধ ষড়যন্ত্রকারীরা ব্যক্তিগত লাভের আশায় এদেশকে ইংরেজদের কাছে বিকিয়ে করে দেয়। ফলে বাংলার সূর্য দুইশো বছরের জন্য অস্তমিত হয়ে যায়। উদ্দীপকের রাজিয়া বাবার সিদ্ধান্তে ক্ষমতায় আরোহণ করে। এতে তার ভাইয়েরা মনঃক্ষুণ্ণ হয়। তারা নিজেদের স্বার্থ বিবেচনায় বোনের বিরুদ্ধে দাঁড়ায়। তাদের ক্ষমতার লোভের কাছে স্নেহ-ভালোবাসা পরাজিত হয়। নিজের ভাইদের হাতে স্বামীসহ রাজিয়ার মৃত্যু হয়। 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজও নিকট আত্মীয়-স্বজনদের দ্বারা অনুরূপ পরিণতির শিকার হন এবং ক্ষমতাচ্যুত ও নিহত হন। 'সিরাজউদ্দৌলা' নাটকে বাংলার 'শেষ নবাব সিরাজউদ্দৌলার দেশপ্রেম ও নির্মম পরিণতির দিকটি প্রতিফলিত হয়েছে। নবাব সিরাজউদ্দৌলার করুণ পরিণতির জন্য দায়ী সিরাজের খালা ঘসেটি বেগম ও অমাত্যবর্গের বিশ্বাসঘাতকতা। ক্ষমতার লোভে অমাত্যবর্গ ও ঘসেটি বেগম ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে সিরাজকে ক্ষমতাচ্যুত এবং নির্মমভাবে হত্যা করেছে। উদ্দীপকের রাজিয়াও একই পরিণতির শিকার। এসব দিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নরওয়ের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন ভিদকুন কুইজলিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি জার্মান শাসক হিটলারের সাথে গোপন আঁতাত করেন। হিটলার নরওয়ে আক্রমণ করলে কুইজলিং রাজধানী থেকে ৫০ কি.মি. দূরে ঘাঁটি গাড়েন এবং নরওয়ে সরকার পরাজিত হয়ে পালিয়েছে-এ মর্মে অপপ্রচার চালাতে থাকেন। অতঃপর হিটলার নরওয়ে জয় করার পর কুইজলিংকে সরকার প্রধানের দায়িত্ব দেন।

Dinajpur · 2022

ক
ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?
খ
“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের কুইজলিং-এর সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রটির তুলনামূলক ব্যাখ্যা কর।
ঘ
“কুইজলিংরা থাকে বলেই যুগে যুগে হিটলাররা নরওয়ে জয় করে।” উক্তিটির আলোকে 'সিরাজউদ্দৌলা' নাটকের কাহিনি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।

“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?

ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ব্রিটিশ শাসকদের অত্যাচারে অতিষ্ঠ ভারতবাসী। ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে ইউরোপিয়ান ক্লাব আক্রমণে এগিয়ে আসেন তার অনেক অনুসারী। এদেরই একজন প্রীতিলতা ওয়াদ্দেদার। শেষ পর্যন্ত যুদ্ধে তিনি মৃত্যুকে বরণ করে নিয়েছেন, কিন্তু আত্মসমর্পণ করেননি।

Rajshahi · 2017

ক
'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?
খ
'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?
গ
নবাব সিরাজউদ্দৌলার কোন কোন সেনাপতির মধ্যে উদ্দীপকের চেতনা কীভাবে বিদ্যমান ছিল তা বুঝিয়ে লেখো।
ঘ
'সিরাজউদ্দৌলা' নাটকের মূল উপজীব্য দেশপ্রেম যা উদ্দীপকে বিদ্যমান- তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?

'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?

'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লাল পলাশের ভস্মস্তূপে কীসের জ্বালা স্তব্ধ অধীর বজ্রগর্ভ মেঘের মতো? শিবির-সীমায় মনের ছায়ায় ইতস্তত ছড়ায় সে তার কূট-মন্ত্রণা ঘৃণায় ঢালা দুই শতকের সেই একদিন মনে কি পড়ে? মিরজাফরের গুলির শিখায়, সমুদ্রত নিভলো তোমার দিনের সূর্য দিগন্তরে দূর গোধুলীর সেই একদিন মনে পড়ে? মনে কি পড়ে?

Rajshahi · 2017

ক
'ক্লাইভের গাধা' কে?
খ
সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?
গ
নাটকের কোন ঘটনাসমূহ উদ্দীপকের তৃতীয় ও চতুর্থ চরণের সাথে বিশেষভাবে সাদৃশ্যপূর্ণ?
ঘ
উদ্দীপকের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল চেতনার যে মিল রয়েছে তা যুক্তি সহকারে উপস্থাপন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?

সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'ক্লাইভের গাধা' কে?

'ক্লাইভের গাধা' কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

“কুইজলিংরা থাকে বলেই যুগে যুগে হিটলাররা নরওয়ে জয় করে।” উক্তিটির আলোকে 'সিরাজউদ্দউদ্দীপকের কুইজলিং-এর সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রটির তুলনামূলক“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?'সিরাজউদ্দৌলা' নাটকের মূল উপজীব্য দেশপ্রেম যা উদ্দীপকে বিদ্যমান- তোমার উত্তরের সনবাব সিরাজউদ্দৌলার কোন কোন সেনাপতির মধ্যে উদ্দীপকের চেতনা কীভাবে বিদ্যমান ছিল তা'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?উদ্দীপকের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল চেতনার যে মিল রয়েছে তা যুক্তি সহকারে উপনাটকের কোন ঘটনাসমূহ উদ্দীপকের তৃতীয় ও চতুর্থ চরণের সাথে বিশেষভাবে সাদৃশ্যপূর্ণ?সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?'ক্লাইভের গাধা' কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।