"শুভ কাজে অযথা বিলম্ব করা বুদ্ধিমানের কাজ নয়।"- ব্যাখ্যা করো।
উত্তর: "শুভ কাজে অযথা বিলম্ব করা বুদ্ধিমানের কাজ নয়।"-কথাটি মিরজাফর দলিলে দস্তখত করা প্রসঙ্গে বলেছেন। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাবের পতনের জন্য মিরজাফর ও তার অনুসারীরা ইংরেজদের সঙ্গে গোপন ষড়যন্ত্রে লিপ্ত হন। নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করার পর কে কোন ক্ষমতা পাবেন সেই বিষয়ে কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষরের জন্য ষড়যন্ত্রকারীরা গোপন বৈঠক করেন। দলিলে লিখিত চুক্তি অনুসারে মিরজাফর মসনদে বসলেও রাজ্য চালানোর ক্ষমতা থাকবে কোম্পানির হাতে। এ ক্ষেত্রে রাজবল্লভ কিছুটা দ্বিমত পোষণ করলে ক্ষমতার লোভে মিরজাফর দ্রুত দলিলে দস্তখত করার জন্যই প্রশ্নোক্ত কথাটি বলেন।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
"শুভ কাজে অযথা বিলম্ব করা বুদ্ধিমানের কাজ নয়।"- ব্যাখ্যা করো।
উত্তর