উদ্দীপকের সুলতানা রাজিয়ার ভাইদের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের যে চরিত্রের মিল রয়েছে তা আলোচনা করো।
উত্তর: উদ্দীপকের সুলতানা রাজিয়ার ভাইদের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘসেটি বেগম চরিত্রের মিল রয়েছে। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব আলিবর্দি খাঁ তাঁর ছোট মেয়ের পুত্র বিচক্ষণ সিরাজউদ্দৌলাকে নবাব হিসেবে মনোনীত করেন। কিন্তু আলিবর্দি খাঁর বড় মেয়ে ঘসেটি বেগম বংশীয় পরম্পরা অনুযায়ী তার পালকপুত্র শওকতজঙ্গ নবাব না হওয়ায় সিরাজউদ্দৌলার বিরুদ্ধে শুরু থেকেই ক্ষিপ্ত ছিলেন। ফলে শুরু হয় সিরাজের বিরুদ্ধে তার ষড়যন্ত্রের জালবোনা। উদ্দীপকের ইলতুৎমিশের ছেলেরা ক্ষমতার লোভে তাদের আপন বোন সুলতানা রাজিয়াকে হত্যা করে। এখানে মানবিকতা, আত্মীয় সম্পর্ক, স্নেহ-ভালোবাসা অনুপস্থিত। 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘসেটি বেগম অনুরূপ চরিত্র। তিনি সিরাজের খালা হয়েও তাকে সহ্য করতে পারেননি। প্রতিনিয়ত তিনি সিরাজের ধ্বংস কামনা করতেন এবং ষড়যন্ত্র করে ক্ষমতা হস্তগত করার চেষ্টা করেছেন। ষড়যন্ত্র করে সিরাজকে ক্ষমতাচ্যুত করে তিনি তাঁকে করুণ মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। এভাবে উভয় ক্ষেত্রেই বিশ্বাসঘাতকতা ও ক্ষমতার প্রতি লোভের দিকটির মিল রয়েছে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের সুলতানা রাজিয়ার ভাইদের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের যে চরিত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর