উদ্দীপকের আবুল মিয়া 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? আলোচনা করো।
উত্তর: উদ্দীপকের আবুল মিয়া 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর চরিত্রের প্রতিনিধিত্ব করে। 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলার ক্ষমতাগ্রহণের পর পরই তাঁর নিকট আত্মীয় ও অমাত্যবর্গের রোষানলে পড়তে হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নানা অন্যায়-অত্যাচার দমন করতে নবাব তৎপর হলে তাঁর প্রাসাদে কতিপয় ব্যক্তি ইংরেজদের সঙ্গে হাত মেলায় এবং তাদের সাহায্য করে। চূড়ান্ত পরিণতিতে নবাব পলাশি যুদ্ধে পরাজিত হন। 'সিরাজউদ্দৌলা' নাটকের এমনই এক চরিত্র হলো মিরজাফর। সিরাজ যখন বাংলা-বিহার-উড়িষ্যা থেকে ইংরেজদের বিতাড়িত করতে চান তখন তাদের সঙ্গে হাত মিলান নবাবের সেনাপতি মিরজাফর। তিনি পবিত্র কোরআন স্পর্শ করে ওয়াদা করলেও শেষ পর্যন্ত তা রক্ষা করেননি। বরং যুদ্ধের সময় তার নির্দেশে সেনারা ইংরেজদের উপর হামলা করা থেকে বিরত থাকে। উদ্দীপকের আবুল মিয়াও এমনই এক চরিত্র। ১৯৭১ সালে যুদ্ধের সময় সে পাকিস্তানিদের সঙ্গে হাত মিলিয়ে নিজ এলাকার ক্ষতিসাধন করেছে। তাই বলা যায়, উদ্দীপকের আবুল মিয়া 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর চরিত্রের প্রতিনিধিত্ব করে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের আবুল মিয়া 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের প্রতিনিধিত্ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর