"উদ্দীপকটি 'সিরাজউদ্দৌলা' নাটকের সম্পূর্ণ দিককে উপস্থাপন করেনি।"- মন্তব্যটি যাচাই করো।
উত্তর: উদ্দীপকটি আলোচ্য নাটকের কেবল গুপ্তচরবৃত্তির দিকটি ধারণ করায়, "উদ্দীপকটি 'সিরাজউদ্দৌলা' নাটকের সম্পূর্ণ দিককে উপস্থাপন করেনি”- মন্তব্যটি যথার্থ। চক্রান্ত-ষড়যন্ত্রের বীজমন্ত্র বপনের দৃশ্যপট হলো 'সিরাজউদ্দৌলা' নাটকটি। ব্রিটিশদের সাহায্য করে ক্ষমতা লাভের বাসনা পূরণ করতে নবাব সিরাজের আপনজন ও সভাসদরা সব সময় ব্যস্ত ছিল। আপনজনদের বিশ্বাসঘাতকতায় বিদেশি শক্তির কাজে পরাজয় বরণ করতে হয় তাঁকে। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাবের পতন এবং বাংলার স্বাধীনতা হারানোর পেছনে সবচেয়ে বড়ো কারণ রাজ অমাত্যদের বিশ্ব। সঘাতকতা। দেশরক্ষার শপথ নিয়েও ক্ষমতার লোভে তারা শত্রুর সঙ্গে হাত মেলায়। দেশপ্রেমিক সিরাজউদ্দৌলাকে পরাজিত করে, মিরজাফর ক্লাইভের হাত ধরে নবাবের সিংহাসনে বসে। ক্লাইভের কূটকৌশলে মিরন মোহাম্মাদি বেগকে দিয়ে নবাবকে নির্মমভাবে হত্যা করে। অন্যদিক উদ্দীপকে আতা খাঁর গুপ্তচরবৃত্তির মাধ্যমে 'সিরাজউদ্দৌলা' নাটকের রাইসুল জুহালার গুপ্তচরবৃত্তির দিকটিই কেবল প্রতিফলিত হয়েছে। 'সিরাজউদ্দৌলা' নাটকে প্রাসাদ ষড়যন্ত্র, আত্মীয়দের ক্ষমতার লোভে নবাবের বিরোধিতা, নবাবের উৎকণ্ঠা, দেশপ্রেম, নবাবের করুণ পরিণতি, পুনরায় সেনা সংগ্রহের চেষ্টা, ব্যর্থ হওয়া ইত্যাদি বিষয় প্রতিফলিত হয়েছে। এসব বিষয় উদ্দীপকে নেই। ক্ষুদ্র বিদেশি শক্তির কাছে বিশাল সাম্রাজ্যের নবাবের পরাজয়ের পেছনে স্বদেশিদের অসহযোগিতা, বিশ্বাসঘাতকতা ও প্রাসাদ ষড়যন্ত্রের ভয়াবহতা আলোচ্য নাটকে উঠে এসেছে; সেগুলো উদ্দীপকে অনুপস্থিত। এসব দিক বিচারে তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
"উদ্দীপকটি 'সিরাজউদ্দৌলা' নাটকের সম্পূর্ণ দিককে উপস্থাপন করেনি।"- ম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর