উদ্দীপকের আতা খাঁ 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের প্রতিনিধি? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের আতা খাঁ। 'সিরাজউদ্দৌলা' নাটকের রাইসুল জুহালা চরিত্রের প্রতিনিধি। 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলার বিশ্বস্ত গুপ্তচর হলো রাইসুল জুহালা। তার প্রকৃত নাম নারান সিং। সে ছদ্মবেশ ধারণ করে রাজ্যের গুরুত্বপূর্ণ ও গোপন খবরাখবর নবাবের কাছে পৌছে দেয়। শেষপর্যন্ত নবাবের পক্ষে কাজ করতে গিয়ে ইংরেজদের হাতে ধরা পড়ে প্রাণ হারায় সে। উদ্দীপকে আতা খাঁ একজন গুপ্তচর। সে গুপ্তচর হিসেবে নিজের পরিচয় দিয়ে প্রহরীকে সেনাপতির স্বাক্ষরযুক্ত ছাড়পত্র দেখায়। 'সিরাজউদ্দৌলা' নাটকে রাইসুল জুহালাকেও একজন গুপ্তচর হিসেবে দেখা যায়। নবাব সিরাজউদ্দৌলার বিশ্বস্ত গুপ্তচর হিসেবে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে। সে বেশভূষা পরিবর্তন, কণ্ঠস্বর পরিবর্তন করে, নেচে-গেয়ে যেকোনো পরিবেশে মানিয়ে নিয়ে নিতে পারে। সে ছিল সাহসী, বুদ্ধিমান, কৌশলী ও দেশপ্রেমিক। এভাবে একজন গুপ্তচর হিসেবে কাজ করার দিক দিয়ে উদ্দীপকের আতা খাঁ 'সিরাজউদ্দৌলা' নাটকের রাইসুল জুহালা চরিত্রের প্রতিনিধিত্ব করে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের আতা খাঁ 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের প্রতিনিধি? ব্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর