“অর্থলোলুপতা মানুষকে নীচ ও কৃতঘ্ন ব্যক্তিতে পরিণত করতে পারে, যা উদ্দীপক ও 'সিরাজউদ্দোলা' নাটকে প্রমাণিত"-মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের রাসেল ও নাটকের মোহাম্মদি বেগ উভয়ই অর্থলোলুপতায় কৃতঘ্ন ও নীচ চরিত্রে পরিণত হয়েছে, যা প্রশ্নোক্ত উক্তির সত্যতা প্রমাণ করে। 'সিরাজউদ্দৌলা' নাটকে মোহাম্মদি বেগ ছাড়াও মিরজাফর, রাজবল্লভ, জগৎশেঠ প্রমুখ চরিত্র অর্থের লোভে ইংরেজদের সাথে হাত মিলিয়ে দেশ ও নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করে। এখানে অর্থলোভই তাদের নীচতা ও কৃতঘ্নতার মূল চালিকাশক্তি। উদ্দীপকের রাসেল সজীবের পরিবার থেকে সব পেয়েও টাকার লোভে সজীবকে হত্যা করে, যা অর্থলোভের নীচতাকে চিত্রিত করে। নাটকের মোহাম্মদি বেগ সিরাজের বিশ্বস্ত হয়েও অর্থের বিনিময়ে তার প্রাণনাশের ষড়যন্ত্রে যোগ দেয়। উভয় ক্ষত্রেই অর্থের লোভ মানুষের মনুষ্যত্ব নষ্ট করে তাকে বিশ্বাসঘাতক ও হিংস্র করে তোলে। 'সিরাজউদ্দৌলা' নাটক ও উদ্দীপক উভয়ই দেখায়, অর্থলোভ মানুষকে কত দ্রুত নীচ ও কৃতঘ্ন চরিত্রে পরিণত করতে পারে। উদ্দীপকের রাসেল যেমন পালিত পুত্রের মর্যাদা পেয়েও হত্যাকারী হয়, নাটকের মোহাম্মদি বেগও তেমনই নবাবের অনুচর হয়েও হত্যাকাণ্ডে সায় দেয়। অর্থলোলুপতা মানুষের নৈতিক ভিত্তি ভেঙে দেয়। সম্পর্কের মূল্য নষ্ট করে এবং তাকে সমাজের জন্য বিপজ্জনক করে তোলে। তাই 'অর্থলোলুপতা মানুষকে নীচ ও কৃতঘ্ন ব্যক্তিতে পরিণত করতে পারে'-উদ্দীপক ও নাটক উভয় ক্ষেত্রেই এই মন্তব্যের যথার্থতা প্রমাণিত হয়।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
“অর্থলোলুপতা মানুষকে নীচ ও কৃতঘ্ন ব্যক্তিতে পরিণত করতে পারে, যা উদ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর