"শওকতজঙ্গ নবাব হলে সকলের উদ্দেশ্য হাসিল হবে"-কেন? ব্যাখ্যা করো।
উত্তর: "শওকতজঙ্গ নবাব হলে সকলের উদ্দেশ্য হাসিল হবে"-কারণ সে অকর্মণ্য ও নেশাখোর। 'সিরাজউদ্দৌলা' নাটকে ঘসেটি বেগম, উমিচাঁদ, রাজবল্লভ, জগৎশেঠ, রায়দুর্লভ গোপনে সভা করে শওকতজঙ্গকে নবাব করার সিদ্ধান্ত নেন। জগৎশেঠ নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে শওকতজঙ্গকে সবার সমর্থনের কথা জানান এবং এর সুবিধা সম্পর্কে জানতে চান। তখন ঘসেটি বেগম বলেন, 'শওকতজঙ্গ আপনাদেরই ছেলে। সে নবাবি পেলে প্রকারান্তরে আপনারাই তো দেশের মালিক হয়ে বসবেন।' তারা বুঝতে পারেন যে, ভাংয়ের নেশা আর নাচনেওয়ালিদের নিয়ে ব্যস্ত, অকর্মণ্য শওকতজঙ্গ নবাব হবে নামমাত্র। আসল কর্তৃত্ব থাকবে ঘসেটি বেগমের হাতে। প্রশ্নোক্ত বাক্যে এ কথাই বোঝানো হয়েছে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
"শওকতজঙ্গ নবাব হলে সকলের উদ্দেশ্য হাসিল হবে"-কেন? ব্যাখ্যা করো।
উত্তর