উদ্দীপকের রাসেল চরিত্রটির সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাদৃশ্য আছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের রাসেল চরিত্রের সঙ্গে নাটকের মোহাম্মদি বেগ চরিত্রের সাদৃশ্য রয়েছে। 'সিরাজউদ্দৌলা' নাটকে মোহম্মদি বেগ ছিল সিরাজের বিশ্বস্ত অনুচর। মিরজাফর ও ইংরেজদের প্রলোভনে পড়ে সে অর্থের বিনিময়ে সিরাজের প্রতি আনুগত্য ত্যাগ করে। শেষ দৃশ্যে মিরনের নির্দেশে সে সিরাজকে হত্যা করতে অগ্রসর হয়। উদ্দীপকের রাসেল পিতৃমাতৃহীন হওয়ায় সজীবের পরিবার তাকে লালন-পালন ও চাকরির ব্যবস্থা করে। রাসেল লোভে পড়ে কোম্পানির টাকা আত্মসাৎ করে এবং সজীবকে হত্যা পর্যন্ত করে। নাটকের মাহাম্মদি বেগও সিরাজের কাছে থেকে পদমর্যাদা ও বিশ্বাস পেয়েও ইংরেজদের টাকার লোভে সিরাজের প্রতি বিশ্বাসঘাতকতা ও হত্যায় অংশ নেয়। উভয় চরিত্রই উপকারীর প্রতি কৃতঘ্ন, অর্থলোভী এবং নৈতিকভাবে পতিত। এই সাদৃশ্যে দেখা যায়, লোভ কীভাবে মানুষকে পশুত্বের দিকে ঠেলে দেয়।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের রাসেল চরিত্রটির সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের স…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর