"উদ্দীপকটি 'সিরাজউদ্দৌলা' নাটকের আংশিক চিত্র মাত্র"-মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।
উত্তর: "উদ্দীপকটি 'সিরাজউদ্দৌলা' নাটকের আংশিক চিত্র মাত্র"-মন্তব্যটি যথার্থ। 'সিরাজউদ্দৌলা' নাটকটি রচিত হয়েছে পলাশি যুদ্ধের পটভূমিকে কেন্দ্র করে। বিশ্বাসঘাতকতার পরিণতি কত ভয়াবহ হতে পারে, তা দেখানো হয়েছে এ নাটকে। তাছাড়াও ক্ষমতালোভী, ধুরন্ধর ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে বারবার সুযোগ দিলে তারা যে ক্ষতির কারণ হয়ে উঠতে পারে তার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে নাটকে। সাধারণ বাঙালিদের ওপর ইংরেজদের অত্যাচারের নমুনাও পাওয়া যায় এ নাটকে। আবার মোহনলাল, মিরমর্দান, সিরাজ প্রভৃতি চরিত্রে দেশের প্রতি অসীম ভালোবাসার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। উদ্দীপকে স্বার্থের টানে প্রিয়জনদের দূরে চলে যাওয়ার কথা বর্ণিত হয়েছে। এ পৃথিবীর বুকে পাশাপাশি অবস্থান করলেও স্বার্থপরতার কারণে মনে হয় একে অপরের কত দূরে। 'সিরাজউদ্দৌলা' নাটকেও উদ্দীপকের অনুরূপ চরিত্র পাওয়া যায়। ক্ষমতার মোহে অন্ধ হয়ে সিরাজের খালা ঘসেটি বেগম তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র আরম্ভ করেন। রাজদরবারের উচ্চপদস্থ অমাত্যবর্গের সাথে মিলে সিরাজের পতন ত্বরান্বিত করেন। 'সিরাজউদ্দৌলা' নাটকে দেশপ্রেম, বিশ্বাসঘাতকতা, বিশ্বাসঘাতকতার ফলাফল প্রভৃতি বিষয়ে ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি ইংরেজদের অবাধ বাণিজ্য এবং সাধারণ বাঙালির ওপর নির্যাতনের নমুনাও তুলে ধরা হয়েছে। একটি বিদেশি কোম্পানি কীভাবে রাষ্ট্রীয় শাসনব্যবস্থায় অন্তর্ভুক্ত হয়ে যায় তার বিবরণ দেওয়া হয়েছে। উদ্দীপকে স্বার্থপরতার চিত্র অঙ্কন করা হয়েছে, যা সমগ্র নাটকের একটি মাত্র দিককে নির্দেশ করে। সুতরাং বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি সর্বাংশে যথার্থ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
"উদ্দীপকটি 'সিরাজউদ্দৌলা' নাটকের আংশিক চিত্র মাত্র"-মন্তব্যটির যথার…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর