উদ্দীপকের প্রথম লাইনটি 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের প্রথম লাইনটি 'সিরাজউদ্দৌলা' নাটকে ঘসেটি বেগমের সাথে সাদৃশ্যপূর্ণ। 'সিরাজউদ্দৌলা' নাটকে বর্ণিত হয়েছে নবাবের ঘনিষ্ঠজনদের ষড়যন্ত্রের চিত্র। এদের মধ্যে প্রধান ও প্রথমজন ছিলেন নবাবের বড়ো খালা ঘসেটি বেগম। তিনি ক্ষমতার লোভে নবাব সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। উদ্দীপকে বলা হয়েছে, স্বার্থে আঘাত লাগলে প্রিয়জনও দূরে সরে যেতে দ্বিধাবোধ করে না। তখন রক্তের সম্পর্কের কথা মনে আসে না; মনে আসে লোভ আর প্রতিহিংসা। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজের বিরুদ্ধে সংঘটিত প্রাসাদ ষড়যন্ত্রে নেতৃত্ব দেন তাঁরই বড়ো খালা ঘসেটি বেগম। নবাবের সিংহাসনে আরোহণ তিনি মেনে নিতে পারেননি। তিনি নিজের পালিত পুত্র শওকতজঙ্গকে সেখানে দেখতে চেয়েছিলেন। নবাবের পতনকে ত্বরান্বিত করতে তিনি নবাবের গুরুত্বপূর্ণ সভাসদদের হাত করেন। বিষয়টি উদ্দীপকের দ্বিতীয় লাইনটির সাথে সাদৃশ্যব্যঞ্জক।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের প্রথম লাইনটি 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর