উদ্দীপকের বিষয়বস্তু 'সিরাজউদ্দৌলা' নাটকের আংশিক প্রতিফলন মাত্র- বিশ্লেষণ করো।
উত্তর: 'সিরাজউদ্দৌলা' নাটকের সম্পূর্ণ ভাব উঠে না আসায় বলা যায়, উদ্দীপকের বিষয়বস্তু 'সিরাজউদ্দৌলা' নাটকের আংশিক প্রতিফলন মাত্র- মন্তব্যটি যথার্থ। 'সিরাজউদ্দৌলা' নাটকটিতে ইতিহাসের বাস্তব চরিত্র ও ঘটনার সমাবেশ ঘটেছে। নবাবের অল্প বয়সে মসনদ লাভ, প্রাসাদ ষড়যন্ত্র, আত্মীয়স্বজন ও রাজপ্রতিনিধিদের বিশ্বাসঘাতকতা এবং দেশপ্রেমের মূর্ত প্রতীক হয়ে নির্মম মৃত্যু প্রভৃতি বিষয় এতে সন্নিবেশিত হয়েছে। 'সিরাজউদ্দৌলা' নাটকে দেশপ্রেমিক প্রজাপালক নবাব সিরাজউদ্দৌলা প্রাসাদ ষড়যন্ত্রের শিকার হন। তাঁর খালা ঘসেটি বেগম এবং বিশ্বস্ত অমাত্যরা গোপনে তাঁকে ক্ষমতাচ্যুত ও হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হন। পবিত্র কোরান শরিফ ছুঁয়ে শপথ করেও মিরজাফর পলাশির যুদ্ধে নিষ্ক্রিয় থাকেন এবং যুদ্ধ বন্ধের ঘোষণা দিয়ে ইংরেজদের সহায়তা করে। ফলে ইংরেজদের গোটা দশেক কামান ও তিন হাজার সেনার সামনে নবাবের পঞ্চাশটির বেশি কামান নিয়ে ৫০ হাজার সেনা পরাজয়বরণ করে। নবাব সিরাজ পরাজিত হলে শত্রুসেনাদের হাতে বন্দি হন। মিরজাফর ক্লাইভের হাত ধরে বাংলার মসনদে বসেন। এখানে মিরজাফরের চাটুকারিতা প্রকাশ পেয়েছে; এটির সঙ্গে উদ্দীপকের জমিদারের চাটুকারিতার মিল আছে। ইংরেজ সাহেবের কাছে ভৃত্যের মতো দাঁড়ানোর ভাবটি ছাড়া 'সিরাজউদ্দৌলা' নাটকের আর কোনো বিষয়ের সঙ্গে উদ্দীপকের মিল নেই। 'সিরাজউদ্দৌলা' নাটকে নরাব সিরাজউদ্দৌলার ইংরেজদের বিরুদ্ধে অভিযান, কামানের গোলায় গভর্নর ড্রেকের বাড়ি উড়িয়ে দেওয়া, লবণ চাষিদের প্রতি সহানুভূতি, ষড়যন্ত্রের খবর পেয়ে ঘসেটি বেগমকে গৃহবন্দি করে রাখা, পলাশির যুদ্ধে পরাজয়ের পর মুর্শিদাবাদে গিয়ে সেনা সংগ্রহ করে নতুন করে যুদ্ধ আয়োজনের ব্যর্থ চেষ্টা, নবাবের আত্মীয়-পরিজনের যড়যন্ত্র, স্ত্রী লুৎফুন্নেসার আকুতি, মোহনলাল, মিরমর্দান, সাঁফ্রে প্রমুখের দেশপ্রেম, মিরনের মিথ্যাচার, মোহাম্মদি বেগের অর্থলোভ প্রভৃতি ঘটনাপ্রবাহে সিরাজের শেষ পরিণতি প্রতিফলিত হয়েছে। এই বিষয়গুলো উদ্দীপকে নেই। তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের বিষয়বস্তু 'সিরাজউদ্দৌলা' নাটকের আংশিক প্রতিফলন মাত্র- বিশ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর