"উদ্দীপকের চেতনায় উজ্জীবিত ব্যক্তিদের অপ্রতুলতাই সিরাজউদ্দৌলার পতনের কারণ"- মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: "উদ্দীপকের চেতনায় উজ্জীবিত ব্যক্তিদের অপ্রতুলতাই সিরাজউদ্দৌলার পতনের কারণ"- উক্তিটি সঠিক, কারণ নাটকে দেশদ্রোহী আমির-ওমরাহদের কারণেই নবাব মৃত্যুতে পতিত হন। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাবের পাশে ছিলেন মোহনলাল, মিরমর্দানসহ গুটিকয়েক সৈন্য। অন্যদিকে রাজসভাসদ ও ইংরেজ কোম্পানি একজোট হয়েছিল। সিরাজের পক্ষে যাদের কাজ করার কথা ছিল তাদের বিশ্বাসঘাতকতার কারণেই পলাশির যুদ্ধে সিরাজ পরাজিত হন। উদ্দীপকে 'একত্রিত হোক আমাদের সংহতি' বলতে যা বোঝায় নাটকে তার অভাব ছিল। সিরাজের পাশে সামরিক প্রশাসনিক একতা ও রাজনৈতিক জোট ছিল না। উদ্দীপকের চেতনা সিরাজের মধ্যে থাকলেও তা বাস্তবে রূপ নিতে পারেনি। ফলে ষড়যন্ত্রকারীদর শক্তির কাছে তিনি পরাজয় বরণ করেন। 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজ উদ্দীপকের চেতনার মতোই অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে চেয়েছিলেন। তার সেই চেতনাকে কার্যকর করতে পর্যাপ্ত সংগঠিত শক্তি গড়ে ওঠেনি। ধনী ও প্রভাবশালীরা ইংরেজদের সাথে হাত মিলিয়েছিল নবাবের বিরুদ্ধে। প্রশ্নোক্ত উক্তিটি সঠিক কারণ সিরাজের পক্ষে যারা ছিলেন তারা সংখ্যা, - ক্ষমতা ও সংগঠনের দিক দিয়ে পিছিয়ে ছিলেন। তাই বলা যায়, উদ্দীপকের আদর্শের সংহতি নাটকের বাস্তবতায় অনুপস্থিত থাকায় সিরাজের পরাজয় অত্যন্ত স্বাভাবিক হয়ে উঠেছিল।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
"উদ্দীপকের চেতনায় উজ্জীবিত ব্যক্তিদের অপ্রতুলতাই সিরাজউদ্দৌলার পতনে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর