'সিরাজউদ্দৌলা' নাটকের মূলউপজীব্য বিষয় দেশপ্রেম, যা উদ্দীপকেও বিদ্যমান।"- তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, পরিণতি বিচারে উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটককে একসূত্রে বাঁধা যায়। 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজ ছিলেন একজন আপাদমস্তক' দেশপ্রেমিক। বাংলার মানুষের কল্যাণে তিনি ব্রিটিশদের এ দেশ থেকে বিতারিত করতে তাদের বিরুদ্ধে ১৭৫৭ সালের ২৩শে জুন পলাশি প্রান্তরে যুদ্ধে লিপ্ত হন। ষড়যন্ত্রের বেড়াজালে নবাব পরাজিত হলেও বাংলার ইতিহাসে সিরাজ অমর হয়ে আছেন। উদ্দীপকে একজন দেশপ্রেমিকের কথা উল্লেখ করে বলা হয়েছে। যে ব্যক্তির অন্তরে দেশপ্রেম বয়ে চলে তাকে কোনো অসম্মানই ছুঁতে পারে না। তাঁর উপর শত কলঙ্কের কালি লেপে দিলেও ইতিহাসের পৃষ্ঠা তাঁকে খাঁটি রত্নের মতো করে যত্ন করে রাখে। তাঁর করুণ পরিণতি ঘটলেও তিনি সর্বসাধারণের অন্তরে বেঁচে থাকেন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। অর্থাৎ ষড়যন্ত্র করে সেই দেশপ্রেমিককে হত্যা করা হয়। 'সিরাজউদ্দৌলা' নাটকেও নবাব সিরাজের দেশপ্রেম, প্রজাপ্রীত, ন্যায়বিচার, বলিষ্ঠ নেতৃত্ব নানাবিধ গুণ তাঁকে ইতিহাসে স্মরণীয় করে রেখেছে। তাঁর বিরুদ্ধে বিদেশি শত্রু ও নিকটজনদের ষড়যন্ত্রের কারণে শেষ পর্যন্ত করুণভাবে হত্যার শিকার হন। সুতরাং একথা স্পষ্ট ফুটে ওঠে যে, পরিণতি বিচারে উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটককে একই সূত্রে বাঁধা যায়। উভয়েই এক করুণ পরিণতির শিকার হয়ে ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
'সিরাজউদ্দৌলা' নাটকের মূলউপজীব্য বিষয় দেশপ্রেম, যা উদ্দীপকেও বিদ্যম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর