শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের মাহাবুব এবং 'সিরাজউদ্দৌলা' নাটকের মোহাম্মদি বেগের চারিত্রিক বৈশিষ্ট্যের বৈপরীত্য দেখাও।

উত্তর: উদ্দীপকের মাহাবুব এবং 'সিরাজউদ্দৌলা' নাটকের মোহাম্মদি বেগের চারিত্রিক বৈশিষ্ট্যের বৈপরীত্য হলো কৃতজ্ঞতায় ও কৃতঘ্নতায়। মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য তাকে মহানুভব কিংবা অমানুষ হিসেবে পরিচিতি দেয়। কেউ কেউ উপকারীর প্রতি কৃতজ্ঞ থাকে সব সময়, কেউ আবার উপকারীর ক্ষতি করে কৃতঘ্ন হয়ে ওঠে। উদ্দীপকে পিতৃ-মাতৃহারা, সহায়-সম্বলহীন, দিশেহারা মাহাবুবকে বন্ধু রিপন তার এক খালার বাড়িতে লেখাপড়ার সুযোগ করে দেয়। মাহাবুব, ভাগ্যের অন্বেষণে বিদেশ ঘুরে প্রতিষ্ঠিত হয়, জনহিতকর নানা রকম কাজ করে। ঈদের সময়ে জাকাত দেওয়ার দীর্ঘ লাইনে বাল্যবন্ধু রিপনকে দেখে বুকে টেনে নেয় এবং সড়ক দুর্ঘটনায় পঙ্গু রিপনকে সারা জীবন চলার মতো আর্থিক সংস্থান নিশ্চিত করে। এখানে উদ্দীপকের মাহাবুব কৃতজ্ঞতার কারণে মহানুভব চরিত্রের অধিকারী হয়ে উঠেছে। কিন্তু 'সিরাজউদ্দৌলা' নাটকের, মোহাম্মদি বেগ চরিত্রটি উদ্দীপকের মাহবুবের সম্পূর্ণ বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য ধারণ করে। মোহাম্মদি বেগ একজন নীচাশয় ও কৃতঘ্ন ব্যক্তি। নবাব সিরাজউদ্দৌলার পিতা মির্জা জয়নুদ্দিন অনাথ বালক মোহাম্মদি বেগকে আদর-যত্নে মানুষ করেছিলেন। অথচ সেই মোহাম্মদি বেগ অর্থের লোভে অত্যন্ত নিষ্ঠুরভাবে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করে নবাব সিরাজউদ্দৌলাকে। সুতরাং উদ্দীপকের মাহাবুব ও মোহাম্মদি বেগের চারিত্রিক বৈশিষ্ট্যের বৈপরীত্য হলো কৃতজ্ঞতা প্রকাশে ও কৃতঘ্নতায়।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

উদ্দীপকের মাহাবুব এবং 'সিরাজউদ্দৌলা' নাটকের মোহাম্মদি বেগের চারিত্র…

উদ্দীপক

পিতৃ-মাতৃহারা, সহায়-সম্বলহীন মাহাবুবের জীবন চলার পথ দিশেহারা। বন্ধু রিপন এ সময় তারই এক আত্মীয়া নিঃসন্তান খালার বাড়িতে মাহাবুবের লেখাপড়ার সুযোগ করে দেয়। মাহাবুব ভাগ্যের অন্বেষণে বিদেশ ঘুরে এখন প্রতিষ্ঠিত। সামাজিক জনহিতকর কাজে তার বেশ সুনাম রয়েছে। প্রতিবারের মতো গত ঈদের জাকাত প্রদানের দীর্ঘ লাইনে বাল্যবন্ধু রিপনকে দেখে বুকে টেনে নেয় মাহাবুব। সড়ক দুর্ঘটনায় পঙ্গু রিপনের বাকি জীবন চলার আর্থিক নিশ্চয়তার সংস্থান করে দেয় মাহাবুব। বন্ধুত্বের ঋণ শোধের তৃপ্ততায় মুগ্ধ রিপনও।

Dhaka · 2024

উত্তর

নবাব আলিবর্দি খাঁর প্রকৃত নাম মির্জা মুহম্মদ আলি।

উত্তর

"আমার সারা অস্তিত্বজুড়ে কেবল যেন দেয়ালের ভিড়"- কথাটি দ্বারা নবাব সিরাজউদ্দৌলা তাঁর বিরুদ্ধে প্রাসাদ ষড়যন্ত্র এবং রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর বর্তমান অবস্থা বোঝাতে চেয়েছেন। বাংলার মসনদে আরোহণের পর থেকেই নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করার জন্য প্রাসাদ ষড়যন্ত্র শুরু করেন সিরাজের খালা ঘসেটি বেগম। নবাব মসনদে বসার পর থেকেই ঘসেটি বেগমের মধ্যে প্রচন্ড ক্ষোভ বিরাজমান ছিল, নবাব তা বুঝতে পারতেন। মিরজাফর, জগৎশেঠ, রাজবল্লভের সঙ্গে ঘসেটি বেগম সিরাজের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র শুরু করেন। ওদিকে দেশের অস্তিত্ব রক্ষার জন্য ইংরেজদের সঙ্গে সিরাজের দ্বন্দ্বও দিন দিন বেড়েই চলছিল। সিরাজ তাঁর বর্তমান অবস্থা বোঝাতেই স্ত্রী লুৎফুন্নেসার কাছে প্রশ্নোক্ত কথাটি বলেছেন।

উত্তর

উদ্দীপকের মাহাবুব এবং 'সিরাজউদ্দৌলা' নাটকের মোহাম্মদি বেগের চারিত্রিক বৈশিষ্ট্যের বৈপরীত্য হলো কৃতজ্ঞতায় ও কৃতঘ্নতায়। মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য তাকে মহানুভব কিংবা অমানুষ হিসেবে পরিচিতি দেয়। কেউ কেউ উপকারীর প্রতি কৃতজ্ঞ থাকে সব সময়, কেউ আবার উপকারীর ক্ষতি করে কৃতঘ্ন হয়ে ওঠে। উদ্দীপকে পিতৃ-মাতৃহারা, সহায়-সম্বলহীন, দিশেহারা মাহাবুবকে বন্ধু রিপন তার এক খালার বাড়িতে লেখাপড়ার সুযোগ করে দেয়। মাহাবুব, ভাগ্যের অন্বেষণে বিদেশ ঘুরে প্রতিষ্ঠিত হয়, জনহিতকর নানা রকম কাজ করে। ঈদের সময়ে জাকাত দেওয়ার দীর্ঘ লাইনে বাল্যবন্ধু রিপনকে দেখে বুকে টেনে নেয় এবং সড়ক দুর্ঘটনায় পঙ্গু রিপনকে সারা জীবন চলার মতো আর্থিক সংস্থান নিশ্চিত করে। এখানে উদ্দীপকের মাহাবুব কৃতজ্ঞতার কারণে মহানুভব চরিত্রের অধিকারী হয়ে উঠেছে। কিন্তু 'সিরাজউদ্দৌলা' নাটকের, মোহাম্মদি বেগ চরিত্রটি উদ্দীপকের মাহবুবের সম্পূর্ণ বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য ধারণ করে। মোহাম্মদি বেগ একজন নীচাশয় ও কৃতঘ্ন ব্যক্তি। নবাব সিরাজউদ্দৌলার পিতা মির্জা জয়নুদ্দিন অনাথ বালক মোহাম্মদি বেগকে আদর-যত্নে মানুষ করেছিলেন। অথচ সেই মোহাম্মদি বেগ অর্থের লোভে অত্যন্ত নিষ্ঠুরভাবে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করে নবাব সিরাজউদ্দৌলাকে। সুতরাং উদ্দীপকের মাহাবুব ও মোহাম্মদি বেগের চারিত্রিক বৈশিষ্ট্যের বৈপরীত্য হলো কৃতজ্ঞতা প্রকাশে ও কৃতঘ্নতায়।

উত্তর

"উদ্দীপকের মাহাবুবের বন্ধুর প্রতি ঋণ শোধের তৃপ্ততা 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর ও ক্লাইভের ঐক্যের মধ্যে নেই।" মন্তব্যটি যথার্থ। বন্ধুত্ব বা ঐক্য যদি নিঃস্বার্থ হয় তবে তা মনে মধুর তৃপ্তি এনে দেয়। কিন্তু কেউ যদি স্বার্থের কারণে বন্ধুত্ব বা ঐক্য তৈরি করে তবে তা মনে কোনো প্রশান্তি আনে না। উদ্দীপকের পিতৃ-মাতৃহারা, সহায়-সম্বলহীন মাহাবুবকে বন্ধু রিপন নিঃস্বার্থভাবে তার নিঃসন্তান এক খালার বাড়িতে লেখাপড়ার সুযোগ করে দেয়। মাহাবুব একসময় প্রতিষ্ঠিত হয়, নানা সামাজিক জনহিতকর কাজে সুনাম অর্জন করে। এক ঈদে জাকাত দেওয়ার সময় দীর্ঘ লাইনে বাল্যবন্ধু রিপনকে দেখতে পায় এবং বুকে টেনে নেয়। সড়ক দুর্ঘটনায় পঙ্গু রিপনের বাকি জীবন চলার জন্য আর্থিক সংস্থান নিশ্চিত করে মাহাবুব। বন্ধুত্বের ঋণ শোধের তৃপ্ততায় মুগ্ধ হয় রিপন। এখানে মাহাবুবের বন্ধুর প্রতি ঋণ শোধের তৃপ্ততা মনে এক অনির্বচনীয় সুখ এনে দেয়। এই সম্পর্কটি সম্পূর্ণ নির্মল ও নিঃস্বার্থ। কিন্তু 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর ও ক্লাইভের ঐক্যের মধ্যে সেই তৃপ্তি পাওয়া যায় না। কেননা এদের ঐক্য ছিল স্বার্থের কারণে। 'সিরাজউদ্দৌলা' নাটকে মিরজাফর ও ক্লাইভ নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রের ঐক্য গড়ে তোলেন। মিরজাফর নবাব হওয়ার জন্য ক্লাইভের সঙ্গে হাত মেলান এবং ক্লাইভ মিরজাফরকে নামমাত্র নবাব বানিয়ে ফায়দা নিতে চান। এই ঐক্য শুধুই স্বার্থপরতার। কোনো আন্তরিকতা ও বন্ধুত্বের তৃপ্তি সেখানে নেই। সুতরাং প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নরওয়ের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন ভিদকুন কুইজলিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি জার্মান শাসক হিটলারের সাথে গোপন আঁতাত করেন। হিটলার নরওয়ে আক্রমণ করলে কুইজলিং রাজধানী থেকে ৫০ কি.মি. দূরে ঘাঁটি গাড়েন এবং নরওয়ে সরকার পরাজিত হয়ে পালিয়েছে-এ মর্মে অপপ্রচার চালাতে থাকেন। অতঃপর হিটলার নরওয়ে জয় করার পর কুইজলিংকে সরকার প্রধানের দায়িত্ব দেন।

Dinajpur · 2022

ক
ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?
খ
“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের কুইজলিং-এর সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রটির তুলনামূলক ব্যাখ্যা কর।
ঘ
“কুইজলিংরা থাকে বলেই যুগে যুগে হিটলাররা নরওয়ে জয় করে।” উক্তিটির আলোকে 'সিরাজউদ্দৌলা' নাটকের কাহিনি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।

“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?

ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ব্রিটিশ শাসকদের অত্যাচারে অতিষ্ঠ ভারতবাসী। ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে ইউরোপিয়ান ক্লাব আক্রমণে এগিয়ে আসেন তার অনেক অনুসারী। এদেরই একজন প্রীতিলতা ওয়াদ্দেদার। শেষ পর্যন্ত যুদ্ধে তিনি মৃত্যুকে বরণ করে নিয়েছেন, কিন্তু আত্মসমর্পণ করেননি।

Rajshahi · 2017

ক
'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?
খ
'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?
গ
নবাব সিরাজউদ্দৌলার কোন কোন সেনাপতির মধ্যে উদ্দীপকের চেতনা কীভাবে বিদ্যমান ছিল তা বুঝিয়ে লেখো।
ঘ
'সিরাজউদ্দৌলা' নাটকের মূল উপজীব্য দেশপ্রেম যা উদ্দীপকে বিদ্যমান- তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?

'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?

'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লাল পলাশের ভস্মস্তূপে কীসের জ্বালা স্তব্ধ অধীর বজ্রগর্ভ মেঘের মতো? শিবির-সীমায় মনের ছায়ায় ইতস্তত ছড়ায় সে তার কূট-মন্ত্রণা ঘৃণায় ঢালা দুই শতকের সেই একদিন মনে কি পড়ে? মিরজাফরের গুলির শিখায়, সমুদ্রত নিভলো তোমার দিনের সূর্য দিগন্তরে দূর গোধুলীর সেই একদিন মনে পড়ে? মনে কি পড়ে?

Rajshahi · 2017

ক
'ক্লাইভের গাধা' কে?
খ
সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?
গ
নাটকের কোন ঘটনাসমূহ উদ্দীপকের তৃতীয় ও চতুর্থ চরণের সাথে বিশেষভাবে সাদৃশ্যপূর্ণ?
ঘ
উদ্দীপকের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল চেতনার যে মিল রয়েছে তা যুক্তি সহকারে উপস্থাপন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?

সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'ক্লাইভের গাধা' কে?

'ক্লাইভের গাধা' কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

“কুইজলিংরা থাকে বলেই যুগে যুগে হিটলাররা নরওয়ে জয় করে।” উক্তিটির আলোকে 'সিরাজউদ্দউদ্দীপকের কুইজলিং-এর সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রটির তুলনামূলক“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?'সিরাজউদ্দৌলা' নাটকের মূল উপজীব্য দেশপ্রেম যা উদ্দীপকে বিদ্যমান- তোমার উত্তরের সনবাব সিরাজউদ্দৌলার কোন কোন সেনাপতির মধ্যে উদ্দীপকের চেতনা কীভাবে বিদ্যমান ছিল তা'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?উদ্দীপকের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল চেতনার যে মিল রয়েছে তা যুক্তি সহকারে উপনাটকের কোন ঘটনাসমূহ উদ্দীপকের তৃতীয় ও চতুর্থ চরণের সাথে বিশেষভাবে সাদৃশ্যপূর্ণ?সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?'ক্লাইভের গাধা' কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।