"আমাদের কারও অদৃষ্ট মেঘমুক্ত থাকবে না শেঠজি।”- এর অর্থ বুঝিয়ে দাও।
উত্তর: "আমাদের কারও অদৃষ্ট মেঘমুক্ত থাকবে না শেঠজি।"- কথাটি মিরজাফর জগৎশেঠকে উদ্দেশ করে সিরাজউদ্দৌলা সম্পর্কে ভীত হয়ে বলেছেন। নবাব সিরাজউদ্দৌলার অধিকাংশ অমাত্য ও সেনাপতি অর্থ ও ক্ষমতার লোভে নবারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। মিরজাফর আলি খান নিজেই নবাব হওয়ার লোভে হাত মেলান রাজা রাজবল্লভ, জগৎশেঠ, রায়দুর্লভ প্রমুখ বিশ্বাসঘাতক ষড়যন্ত্রকারীদের সঙ্গে। নবাবের খালা ঘসেটি বেগমও ষড়যন্ত্রে লিপ্ত হন। ক্লাইভের সঙ্গে তারা হাত মেলান। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে মিরজাফরের বাড়িতে এক বৈঠক বসে। সেখানে সিরাজউদ্দৌলা সম্পর্কে আলোচনা প্রসঙ্গে মিরজাফর প্রশ্নোক্ত কথাটি বলেন। কেননা নবাব সিরাজ সিংহাসনে স্থির হতে পারলে এসব চক্রান্তকারীর অর্থাৎ তাদের কারও ভাগ্যই মেঘমুক্ত থাকবে না বলে মিরজাফর মনে করেছেন।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
"আমাদের কারও অদৃষ্ট মেঘমুক্ত থাকবে না শেঠজি।”- এর অর্থ বুঝিয়ে দাও।
উত্তর