শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের মানিক চরিত্রটি 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের মানিক চরিত্রটি 'সিরাজউদ্দৌলা' নাটকের মোহাম্মদি বেগ চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। স্বার্থান্বেষী মানুষ নিজ স্বার্থ রক্ষায় যেকোনো গর্হিত কাজ করতে পারে। লোভ, ক্ষমতা দখল, লালসা ইত্যাদির জন্য সে মনুষ্যত্ব বিকিয়ে দিয়ে পশুতে পরিণত হয়। তার মধ্যে কোনো প্রকার কৃতজ্ঞতাবোধ থাকে না। উদ্দীপকের মানিকের বাবা-মা অল্প বয়সে মারা গেলে নরেশ সেই দুধের শিশু মানিককে সন্তানস্নেহে প্রতিপালন করে। নরেশের স্ত্রী নিজের সন্তানের মতো করেই মানিককে লালন-পালন করে। অথচ এই মানিকই টাকার লোভে নরেশ দম্পত্তির একমাত্র পুত্র রতনকে ঘুমন্ত অবস্থায় খুন করে। 'সিরাজউদ্দৌলা' নাটকের মোহাম্মদি বেগের চরিত্রেও মানিকের ছায়া দেখা যায়। নবাব সিরাজউদ্দৌলার পিতা এতিম মোহাম্মদি বেগকে আশ্রয় দিয়েছেন, প্রতিপালন করেছেন। অথচ মাত্র দশ হাজার টাকার বিনিময়ে সে সিরাজকে হত্যা করে। এভাবে উদ্দীপকের মানিক, চরিত্রটি 'সিরাজউদ্দৌলা' নাটকের মোহাম্মদি বেগ চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

উদ্দীপকের মানিক চরিত্রটি 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাথে সা…

উদ্দীপক

মানিক যখন দুধের শিশু, তখন তার বাপ-মা মারা যায়। নরেশ সেই দুধের শিশু মানিককে সন্তানস্নেহে প্রতিপালন করে। নরেশের স্ত্রী নিজের সন্তানের মতো করেই মানিককে লালন-পালন করেছে। একদিন গ্রামের মাতব্বরের প্ররোচনায় মানিক টাকার লোভে নরেশ দম্পতির একমাত্র পুত্র রতনকে ঘুমন্ত অবস্থায় খুন করে। পরে জানা গেছে মাতব্বরের ক্ষমতা খর্ব হওয়ার ভয়ে রতনকে খুন করায় মানিককে দিয়ে। তার বিনিময়ে মানিককে পঞ্চাশ হাজার টাকা দেয় মাতব্বর। রতনকে খুন করার সময় মানিকের বাল্যস্মৃতি অর্থের নিচে চাপা পড়ে গিয়েছে।

Barisal · 2024

উত্তর

'সিরাজউদ্দৌলা' নাটকের তৃতীয় অঙ্কের তৃতীয় দৃশ্যে পলাশি যুদ্ধের ঘটনা বর্ণিত হয়েছে।

উত্তর

মিরনের ভাষ্যমতে সিরাজউদ্দৌলাকে মৃত্যুদণ্ড দেওয়ার কারণ বাংলার প্রজাসাধারণকে পীড়ন করা। 'সিরাজউদ্দৌলা' নাটকে মিরজাফর অন্যায়ভাবে সিংহাসনে বসার লোভে ইংরেজদের সঙ্গে গোপন চুক্তি করেন। তিনি বিশ্বাসঘাতকতা করে পলাশির যুদ্ধে নবাবকে পরাজিত করেন। পরে ইংরেজদের পরামর্শে মিথ্যা-বানোয়াট কিছু অভিযোগ দিয়ে নবাবকে মৃত্যুদণ্ড দেন, যা মিরনের ভাষ্যে ফুটে উঠেছে। মিরনের মতে বাংলার প্রজাসাধারণকে নীড়ন, দরবারের পদস্থ-আমির ওমরাহদের মর্যাদাহানি, বাংলাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আইনসঙ্গত বাণিজ্যের অধিকার ক্ষুণ্ণ করা, অশান্তি এবং বিপ্লব সৃষ্টির জন্য সিরাজউদ্দৌলাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

উত্তর

উদ্দীপকের মানিক চরিত্রটি 'সিরাজউদ্দৌলা' নাটকের মোহাম্মদি বেগ চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। স্বার্থান্বেষী মানুষ নিজ স্বার্থ রক্ষায় যেকোনো গর্হিত কাজ করতে পারে। লোভ, ক্ষমতা দখল, লালসা ইত্যাদির জন্য সে মনুষ্যত্ব বিকিয়ে দিয়ে পশুতে পরিণত হয়। তার মধ্যে কোনো প্রকার কৃতজ্ঞতাবোধ থাকে না। উদ্দীপকের মানিকের বাবা-মা অল্প বয়সে মারা গেলে নরেশ সেই দুধের শিশু মানিককে সন্তানস্নেহে প্রতিপালন করে। নরেশের স্ত্রী নিজের সন্তানের মতো করেই মানিককে লালন-পালন করে। অথচ এই মানিকই টাকার লোভে নরেশ দম্পত্তির একমাত্র পুত্র রতনকে ঘুমন্ত অবস্থায় খুন করে। 'সিরাজউদ্দৌলা' নাটকের মোহাম্মদি বেগের চরিত্রেও মানিকের ছায়া দেখা যায়। নবাব সিরাজউদ্দৌলার পিতা এতিম মোহাম্মদি বেগকে আশ্রয় দিয়েছেন, প্রতিপালন করেছেন। অথচ মাত্র দশ হাজার টাকার বিনিময়ে সে সিরাজকে হত্যা করে। এভাবে উদ্দীপকের মানিক, চরিত্রটি 'সিরাজউদ্দৌলা' নাটকের মোহাম্মদি বেগ চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

"অর্থের লোভ মানুষকে কৃতঘ্ন করে তোলে"- উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটক অবলম্বনে উক্তিটি বিশ্লেষণ করা যায়। অর্থের লোভ মানুষকে অন্ধ করে দেয়। এই লোভে পড়ে মানুষ যেকোনো গর্হিত কাজও করতে পারে। অর্থলোভী মানুষ মনুষ্যত্ব বিসর্জন দিয়ে পশুত্বকে গ্রহণ করতে বিন্দুমাত্র দ্বিধা করে, না। ফলে তারা উপকারীর প্রতি কৃতজ্ঞতা স্বীকারের পরিবর্তে হয়ে পড়ে কৃতঘ্ন। উদ্দীপকের মানিক অল্প বয়সে বাবা-মা হারিয়ে অসহায় হয়ে পড়লে নরেশ দম্পত্তি তাকে নিজের সন্তানের মতোই আদর-যত্নে প্রতিপালন করে। অথচ তাদের সন্তানকেই সে মাতব্বরের প্ররোচনায় মাত্র পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে খুন করে। এভাবে সে অর্থের লোভে চরম অকৃতজ্ঞতার পরিচয় দেয়। 'সিরাজউদ্দৌলা' নাটকেও মোহাম্মদি বেগ চরিত্রে সামান্য অর্থের লোভে কৃতঘ্নতার পরিচয় দিতে দেখা যায়। যারা তাকে পরম আদর-যত্নে মানুষ করেছে, মাত্র দশ হাজার টাকার বিনিময়ে তাদেরই সন্তান সিরাজকে সে নির্মমভাবে হত্যা করেছে। তাই -সে উদ্দীপকের মানিকের মতোই অকৃতজ্ঞ ও বেইমান। 'সিরাজউদ্দৌলা' নাটকে অতীতে সব কথা ভুলে মোহাম্মদি বেগ মাত্র সামান্য কিছু টাকার বিনিময়ে সিরাজউদ্দৌলার মতো একজন নিরপরাধ ও দেশপ্রেমিককে নির্মমভাবে হত্যা করে। উদ্দীপকের মানিক চরিত্রেও একই ঘটনা লক্ষ করা যায়। এই দিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নরওয়ের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন ভিদকুন কুইজলিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি জার্মান শাসক হিটলারের সাথে গোপন আঁতাত করেন। হিটলার নরওয়ে আক্রমণ করলে কুইজলিং রাজধানী থেকে ৫০ কি.মি. দূরে ঘাঁটি গাড়েন এবং নরওয়ে সরকার পরাজিত হয়ে পালিয়েছে-এ মর্মে অপপ্রচার চালাতে থাকেন। অতঃপর হিটলার নরওয়ে জয় করার পর কুইজলিংকে সরকার প্রধানের দায়িত্ব দেন।

Dinajpur · 2022

ক
ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?
খ
“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের কুইজলিং-এর সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রটির তুলনামূলক ব্যাখ্যা কর।
ঘ
“কুইজলিংরা থাকে বলেই যুগে যুগে হিটলাররা নরওয়ে জয় করে।” উক্তিটির আলোকে 'সিরাজউদ্দৌলা' নাটকের কাহিনি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।

“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?

ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ব্রিটিশ শাসকদের অত্যাচারে অতিষ্ঠ ভারতবাসী। ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে ইউরোপিয়ান ক্লাব আক্রমণে এগিয়ে আসেন তার অনেক অনুসারী। এদেরই একজন প্রীতিলতা ওয়াদ্দেদার। শেষ পর্যন্ত যুদ্ধে তিনি মৃত্যুকে বরণ করে নিয়েছেন, কিন্তু আত্মসমর্পণ করেননি।

Rajshahi · 2017

ক
'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?
খ
'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?
গ
নবাব সিরাজউদ্দৌলার কোন কোন সেনাপতির মধ্যে উদ্দীপকের চেতনা কীভাবে বিদ্যমান ছিল তা বুঝিয়ে লেখো।
ঘ
'সিরাজউদ্দৌলা' নাটকের মূল উপজীব্য দেশপ্রেম যা উদ্দীপকে বিদ্যমান- তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?

'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?

'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লাল পলাশের ভস্মস্তূপে কীসের জ্বালা স্তব্ধ অধীর বজ্রগর্ভ মেঘের মতো? শিবির-সীমায় মনের ছায়ায় ইতস্তত ছড়ায় সে তার কূট-মন্ত্রণা ঘৃণায় ঢালা দুই শতকের সেই একদিন মনে কি পড়ে? মিরজাফরের গুলির শিখায়, সমুদ্রত নিভলো তোমার দিনের সূর্য দিগন্তরে দূর গোধুলীর সেই একদিন মনে পড়ে? মনে কি পড়ে?

Rajshahi · 2017

ক
'ক্লাইভের গাধা' কে?
খ
সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?
গ
নাটকের কোন ঘটনাসমূহ উদ্দীপকের তৃতীয় ও চতুর্থ চরণের সাথে বিশেষভাবে সাদৃশ্যপূর্ণ?
ঘ
উদ্দীপকের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল চেতনার যে মিল রয়েছে তা যুক্তি সহকারে উপস্থাপন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?

সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'ক্লাইভের গাধা' কে?

'ক্লাইভের গাধা' কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

“কুইজলিংরা থাকে বলেই যুগে যুগে হিটলাররা নরওয়ে জয় করে।” উক্তিটির আলোকে 'সিরাজউদ্দউদ্দীপকের কুইজলিং-এর সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রটির তুলনামূলক“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?'সিরাজউদ্দৌলা' নাটকের মূল উপজীব্য দেশপ্রেম যা উদ্দীপকে বিদ্যমান- তোমার উত্তরের সনবাব সিরাজউদ্দৌলার কোন কোন সেনাপতির মধ্যে উদ্দীপকের চেতনা কীভাবে বিদ্যমান ছিল তা'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?উদ্দীপকের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল চেতনার যে মিল রয়েছে তা যুক্তি সহকারে উপনাটকের কোন ঘটনাসমূহ উদ্দীপকের তৃতীয় ও চতুর্থ চরণের সাথে বিশেষভাবে সাদৃশ্যপূর্ণ?সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?'ক্লাইভের গাধা' কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।