শেয়ারFacebookWhatsApp

উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটকের আলোকে ক্ষমতা ও স্বার্থের দ্বন্দ্বের স্বরূপ বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটকের আলোকে ক্ষমতা ও স্বার্থের দ্বন্দ্বের স্বরূপ বিশ্লেষণ করা যায়। আমাদের সমাজে কিছু অসৎ ব্যক্তি আছে যাদের কাছে আপন স্বার্থের চেয়ে বড় আর কিছুই নেই। অর্থ ও ক্ষমতার মোহে পড়ে তারা হিতাহিত জ্ঞান ও মনুষ্যত্ব হারিয়ে ফেলে। আত্মীয়, পরিজন, রক্তের সম্পর্ক, বিশ্বাস সবকিছু ভুলে গিয়ে তারা যেকোনো মূল্যে ক্ষমতা ও স্বার্থ হাসিল করতে চায়। 'সিরাজউদ্দৌলা' নাটকে শুরু থেকে নবাব সিরাজের প্রধান অমাত্যবর্গ ও নিকট আত্মীয়স্বজনরা ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে নবাবকে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত হয়। এর প্রধান কারণ নবাবকে ক্ষমতা থেকে সরিয়ে ক্ষমতা দখল। নবাবের খালা ঘসেটি বেগমের ক্ষমতার লোভ নবাব সিরাজের ক্ষমতাচ্যুত হওয়ার অন্যতম কারণ। সেই সঙ্গে মিরজাফরের বিশ্বাসঘাতকতা নবাবকে পলাশির যুদ্ধে পরাজিত করে করুণ পরিণতির দিকে ঠেলে দেয়। এ ধরনের করুণ পরিণতিরই শিকার হয়েছেন উদ্দীপকের আব্রাহাম লিংকন, মহাত্মা গান্ধী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ইন্দিরা গান্ধী প্রমুখ মহান ব্যক্তিবর্গ। মিরজাফরের নবাব হওয়ার লোভ তাকে ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথের কথা ম্লান করে দিয়েছিল। মিরজাফর নবাব হলে ঘসেটি বেগম ক্ষমতা ব্যবহারের সুযোগ যতটা পাবেন তার চেয়ে বহুগুণে স্বার্থ জড়িত ছিল ইংরেজদের। ক্লাইভের হাত ধরে মিরজাফর নবাবের আসনে বসেছিলেন বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন করতে নয়, ইংরেজদের ভাগ্য উন্নয়নে। 'সিরাজউদ্দৌলা' নাটকে দেশপ্রেমিক নবাব সিরাজউদ্দৌলা পলাশির যুদ্ধে পরাজয়ের পরও চেষ্টা করেছিলেন নতুন করে সেনা সংগ্রহ করে ইংরেজদের বিরুদ্ধে আবার যুদ্ধ করে বাংলার স্বাধীনতা রক্ষা করতে। তখনও তাঁর নিকট আত্মীয়রা সাহায্যের কথা বলে তাকে ছেড়ে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। বরং স্বার্থের দ্বন্দ্বে নবাব সিরাজকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। উদ্দীপকে যে ধরনের বিদেশি চক্রান্তের কথা বলা হয়েছে তা 'সিরাজউদ্দৌলা' নাটকেও প্রতিফলিত হয়েছে। উভয় ক্ষেত্রেই মহান ব্যক্তিদের করুণ পরিণতির মূলে ক্ষমতা ও স্বার্থের দ্বন্দ্বই মুখ্য হয়ে উঠেছে।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটকের আলোকে ক্ষমতা ও স্বার্থের দ্বন্দ্বের…

উদ্দীপক

ক্ষমতা ও স্বার্থের দ্বন্দ্বে এই পৃথিবীতে বহু নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আব্রাহাম লিংকন, মহাত্মা গান্ধী, বঙ্গবন্ধু, ইন্দিরা গান্ধী এরকম বহু নাম ইতিহাসের পাতায় করুণ অধ্যায় সৃষ্টি করেছে। এইসব মহান নেতার নিকটতম ব্যক্তিবর্গই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। কখনো বিদেশি চক্রান্ত, কখনো দেশি ষড়যন্ত্রের শিকার হয়ে এই বরেণ্য ব্যক্তিদেরকে প্রাণ দিতে হয়েছে।

Dinajpur · 2024

উত্তর

সিরাজউদ্দৌলার মায়ের নাম আমিনা বেগম।

উত্তর

"ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা।"- উমিচাঁদ যুদ্ধক্ষেত্র থেকে ইংরেজদের পালানো প্রসঙ্গে এই কথাটি হলওয়েলকে বলেছিলেন। 'সিরাজউদ্দৌলা' নাটকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইংরেজরা নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জেনে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করেন। এই আক্রমণে ইংরেজ সেনারা পরাজিত হয় এবং গভর্নর রজার ড্রেক, ক্যাপ্টেন ক্লেটনসহ অনেক ইংরেজ পালিয়ে যায়। অথচ ব্রিটিশরা নিজেদের অত্যন্ত বীর বলে অহংকার বোধ করে। উমিচাঁদ সেই কথা মনে করে বিদ্রুপের স্বরে বলেছেন- "ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা।"

উত্তর

উদ্দীপকের বক্তব্যের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্য রয়েছে। বিশ্বাসঘাতকরা দেশ ও জাতির শত্রু। আত্মস্বার্থ ও ক্ষমতার লোভে একশ্রেণির লোক স্বদেশ ও স্বজাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। এদের কারণে দেশপ্রেমিক শাসক ও সাহসী মানুষও লক্ষ্যে পৌঁছাতে পারেন না। তাঁদের জীবনে নির্মম পরিণতি নেমে আসে হীন স্বার্থপরতার জন্য। উদ্দীপকে ক্ষমতা ও স্বার্থের দ্বন্দ্বে পৃথিবীতে বহু নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার কথা বলা হয়েছে। এসব হত্যাকাণ্ডের সঙ্গে ওই ব্যক্তিদের কাছের মানুষরাই জড়িত ছিল। তারা নিজেদের স্বার্থে ইতিহাসের পাতায় করুণ অধ্যায়ের সূচনা করেছে। এমন মহান নেতাদের মধ্যে আব্রাহাম লিংকন, মহাত্মা গান্ধী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ইন্দিরা গান্ধী প্রমুখ বিশেষভাবে উল্লেখযোগ্য। মহান বাক্তিদের নির্মমভাবে হত্যার সঙ্গে নিকটতম লোকদের জড়িত থাকার দিক থেকে 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলাকে হত্যার বিষয়টি সাদৃশ্যপূর্ণ। বাংলার মসনদে আরোহণের পর থেকেই নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করার জন্য প্রাসাদ ষড়যন্ত্র শুরু করেন সিরাজের খালা ঘসেটি বেগম। ক্ষমতা না পাওয়ার কারণে ঘসেটি বেগম সিরাজের নবাব হওয়াটাকেই সবচেয়ে বড় ক্ষতি মনে করতেন। তাই তিনি প্রধান রাজ-অমাত্য ও সিপাহসালার মিরজাফর, জগৎশেঠ, রাজবল্লভের সঙ্গে হাত মিলিয়ে নবাবকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করেন। নবাব সবকিছু বুঝতে পেরেও কোনো প্রতিকার করতে পারেননি। সব ভুল বোঝাবুঝির অবসান করে দেশের স্বার্থে তিনি ঐক্যবদ্ধভাবে ইংরেজদের মোকাবিলা করার আহ্বান করেন। মিরজাফর পবিত্র ধর্মগ্রন্থ স্পর্শ করে শপথ নিয়েও পলাশির যুদ্ধে নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন। ফলে নবাব পরাজিত ও বন্দি হন। পরে ক্লাইভের ইচ্ছায় মিরজাফরের জ্যেষ্ঠ পুত্র মিরনের সহযোগিতায় টাকার লোভে মোহাম্মদি বেগ হতভাগ্য নবাব সিরাজউদ্দৌলাকে নিষ্ঠুরভাবে হত্যা করে। এভাবে উদ্দীপকের বক্তব্যের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্য রয়েছে।'

উত্তর

উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটকের আলোকে ক্ষমতা ও স্বার্থের দ্বন্দ্বের স্বরূপ বিশ্লেষণ করা যায়। আমাদের সমাজে কিছু অসৎ ব্যক্তি আছে যাদের কাছে আপন স্বার্থের চেয়ে বড় আর কিছুই নেই। অর্থ ও ক্ষমতার মোহে পড়ে তারা হিতাহিত জ্ঞান ও মনুষ্যত্ব হারিয়ে ফেলে। আত্মীয়, পরিজন, রক্তের সম্পর্ক, বিশ্বাস সবকিছু ভুলে গিয়ে তারা যেকোনো মূল্যে ক্ষমতা ও স্বার্থ হাসিল করতে চায়। 'সিরাজউদ্দৌলা' নাটকে শুরু থেকে নবাব সিরাজের প্রধান অমাত্যবর্গ ও নিকট আত্মীয়স্বজনরা ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে নবাবকে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত হয়। এর প্রধান কারণ নবাবকে ক্ষমতা থেকে সরিয়ে ক্ষমতা দখল। নবাবের খালা ঘসেটি বেগমের ক্ষমতার লোভ নবাব সিরাজের ক্ষমতাচ্যুত হওয়ার অন্যতম কারণ। সেই সঙ্গে মিরজাফরের বিশ্বাসঘাতকতা নবাবকে পলাশির যুদ্ধে পরাজিত করে করুণ পরিণতির দিকে ঠেলে দেয়। এ ধরনের করুণ পরিণতিরই শিকার হয়েছেন উদ্দীপকের আব্রাহাম লিংকন, মহাত্মা গান্ধী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ইন্দিরা গান্ধী প্রমুখ মহান ব্যক্তিবর্গ। মিরজাফরের নবাব হওয়ার লোভ তাকে ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথের কথা ম্লান করে দিয়েছিল। মিরজাফর নবাব হলে ঘসেটি বেগম ক্ষমতা ব্যবহারের সুযোগ যতটা পাবেন তার চেয়ে বহুগুণে স্বার্থ জড়িত ছিল ইংরেজদের। ক্লাইভের হাত ধরে মিরজাফর নবাবের আসনে বসেছিলেন বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন করতে নয়, ইংরেজদের ভাগ্য উন্নয়নে। 'সিরাজউদ্দৌলা' নাটকে দেশপ্রেমিক নবাব সিরাজউদ্দৌলা পলাশির যুদ্ধে পরাজয়ের পরও চেষ্টা করেছিলেন নতুন করে সেনা সংগ্রহ করে ইংরেজদের বিরুদ্ধে আবার যুদ্ধ করে বাংলার স্বাধীনতা রক্ষা করতে। তখনও তাঁর নিকট আত্মীয়রা সাহায্যের কথা বলে তাকে ছেড়ে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। বরং স্বার্থের দ্বন্দ্বে নবাব সিরাজকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। উদ্দীপকে যে ধরনের বিদেশি চক্রান্তের কথা বলা হয়েছে তা 'সিরাজউদ্দৌলা' নাটকেও প্রতিফলিত হয়েছে। উভয় ক্ষেত্রেই মহান ব্যক্তিদের করুণ পরিণতির মূলে ক্ষমতা ও স্বার্থের দ্বন্দ্বই মুখ্য হয়ে উঠেছে।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নরওয়ের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন ভিদকুন কুইজলিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি জার্মান শাসক হিটলারের সাথে গোপন আঁতাত করেন। হিটলার নরওয়ে আক্রমণ করলে কুইজলিং রাজধানী থেকে ৫০ কি.মি. দূরে ঘাঁটি গাড়েন এবং নরওয়ে সরকার পরাজিত হয়ে পালিয়েছে-এ মর্মে অপপ্রচার চালাতে থাকেন। অতঃপর হিটলার নরওয়ে জয় করার পর কুইজলিংকে সরকার প্রধানের দায়িত্ব দেন।

Dinajpur · 2022

ক
ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?
খ
“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের কুইজলিং-এর সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রটির তুলনামূলক ব্যাখ্যা কর।
ঘ
“কুইজলিংরা থাকে বলেই যুগে যুগে হিটলাররা নরওয়ে জয় করে।” উক্তিটির আলোকে 'সিরাজউদ্দৌলা' নাটকের কাহিনি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।

“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?

ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ব্রিটিশ শাসকদের অত্যাচারে অতিষ্ঠ ভারতবাসী। ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে ইউরোপিয়ান ক্লাব আক্রমণে এগিয়ে আসেন তার অনেক অনুসারী। এদেরই একজন প্রীতিলতা ওয়াদ্দেদার। শেষ পর্যন্ত যুদ্ধে তিনি মৃত্যুকে বরণ করে নিয়েছেন, কিন্তু আত্মসমর্পণ করেননি।

Rajshahi · 2017

ক
'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?
খ
'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?
গ
নবাব সিরাজউদ্দৌলার কোন কোন সেনাপতির মধ্যে উদ্দীপকের চেতনা কীভাবে বিদ্যমান ছিল তা বুঝিয়ে লেখো।
ঘ
'সিরাজউদ্দৌলা' নাটকের মূল উপজীব্য দেশপ্রেম যা উদ্দীপকে বিদ্যমান- তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?

'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?

'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লাল পলাশের ভস্মস্তূপে কীসের জ্বালা স্তব্ধ অধীর বজ্রগর্ভ মেঘের মতো? শিবির-সীমায় মনের ছায়ায় ইতস্তত ছড়ায় সে তার কূট-মন্ত্রণা ঘৃণায় ঢালা দুই শতকের সেই একদিন মনে কি পড়ে? মিরজাফরের গুলির শিখায়, সমুদ্রত নিভলো তোমার দিনের সূর্য দিগন্তরে দূর গোধুলীর সেই একদিন মনে পড়ে? মনে কি পড়ে?

Rajshahi · 2017

ক
'ক্লাইভের গাধা' কে?
খ
সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?
গ
নাটকের কোন ঘটনাসমূহ উদ্দীপকের তৃতীয় ও চতুর্থ চরণের সাথে বিশেষভাবে সাদৃশ্যপূর্ণ?
ঘ
উদ্দীপকের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল চেতনার যে মিল রয়েছে তা যুক্তি সহকারে উপস্থাপন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?

সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'ক্লাইভের গাধা' কে?

'ক্লাইভের গাধা' কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

“কুইজলিংরা থাকে বলেই যুগে যুগে হিটলাররা নরওয়ে জয় করে।” উক্তিটির আলোকে 'সিরাজউদ্দউদ্দীপকের কুইজলিং-এর সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রটির তুলনামূলক“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?'সিরাজউদ্দৌলা' নাটকের মূল উপজীব্য দেশপ্রেম যা উদ্দীপকে বিদ্যমান- তোমার উত্তরের সনবাব সিরাজউদ্দৌলার কোন কোন সেনাপতির মধ্যে উদ্দীপকের চেতনা কীভাবে বিদ্যমান ছিল তা'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?উদ্দীপকের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল চেতনার যে মিল রয়েছে তা যুক্তি সহকারে উপনাটকের কোন ঘটনাসমূহ উদ্দীপকের তৃতীয় ও চতুর্থ চরণের সাথে বিশেষভাবে সাদৃশ্যপূর্ণ?সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?'ক্লাইভের গাধা' কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।