"ফিরে এসেছি রাজধানীতে স্বাধীনতা বজায় রাখার শেষ চেষ্টা করব বলে।"- উক্তিটি ব্যাখ্যা কর।
উত্তর: "ফিরে এসেছি রাজধানীতে স্বাধীনতা বজায় রাখার শেষ চেষ্টা করব বলে।"- উক্তিটিতে পলাশির যুদ্ধে পরাজয়ের পর সিরাজউদ্দৌলার রাজধানী রক্ষার শেষ প্রচেষ্টার দিকটির প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে। 'সিরাজউদ্দৌলা' নাটকে পলাশির যুদ্ধক্ষেত্রে প্রধান সেনাপতি 'মিরজাফর ও অন্য সেনাপতিদের ষড়যন্ত্রে যোগদানের সূত্রে নীরব দর্শকের ভূমিকা পালন করায় নবাবের শোচনীয় পরাজয় হয়। দেশপ্রেমিক সেনাপতি মোহনলাল সেই পরাজয়ের খবর পৌছে দেন নবাবের কাছে এবং সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ করে রাজধানী রক্ষার শেষ প্রচেষ্টার কথা বলেন। মোহনলালের সেই পরামর্শ অনুযায়ী নবাবের রাজধানী রক্ষার শেষ প্রচেষ্টার দিকটি আলোচ্য বাক্যে প্রকাশ পেয়েছে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
"ফিরে এসেছি রাজধানীতে স্বাধীনতা বজায় রাখার শেষ চেষ্টা করব বলে।"- উক্তিটি ব্যাখ্যা কর।
উত্তর