শেয়ারFacebookWhatsApp

“উদ্দীপকের দ্বন্দ্ব পারিবারিক কিন্তু 'সিরাজউদ্দৌলা' নাটকের দ্বন্দ্ব রাজনৈতিক"- বিশ্লেষণ কর।

উত্তর: প্রেক্ষাপটের দিক থেকে বলা যায় “উদ্দীপকের দ্বন্দ্ব পারিবারিক কিন্তু 'সিরাজউদ্দৌলা' নাটকের দ্বন্দ্ব রাজনৈতিক” মন্তব্যটি যথার্থ। 'সিরাজউদ্দৌলা' নাটকে সিরাজের পতন নিশ্চিত করার জন্য তার নিকটতম আত্মীয়স্বজনরাই বিশ্বাসঘাতকতা করে। সিরাজের আপন খালা ঘসেটি বেগম ও প্রধান সেনাপতি মিরজাফর ষড়যন্ত্রের জাল বিস্তার করে বহিঃশক্তি তথা ইংরেজদের সঙ্গে হাত মেলান। আপনজনদের এ বিশ্বাসঘাতকতায় পরাজয় কেবল সময়ের ব্যবধান হয়ে ওঠে নবাব সিরাজের তথা বাংলার। উদ্দীপকে একটি পারিবারিক ঘটনাকে তুলে ধরা হয়েছে। যেখানে লিলিকে তার পিতা সম্পত্তির কিছু অংশ দান করে দিলে আরেক বোন মিলি তা মেনে নিতে না পেরে ভীষণ গোলযোগের সৃষ্টি করে। একপর্যায়ে সে প্রতিশোধপরায়ণ হয়ে লিলির একমাত্র সন্তানকে হত্যা করার মতো ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। অন্যদিকে 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মূল লক্ষ্য ছিল নবাবের সিংহাসন দখল করা। অন্যদিকে 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘটনা সম্পূর্ণ রাজনৈতিক। বৃহত্তর পরিসরে একটি দেশের শাসনক্ষমতা এবং সেই দেশের নবাবের বিরুদ্ধে ঘটে যাওয়া ষড়যন্ত্রের কথা তুলে ধরা হয়েছে এ নাটকে। * বাংলার নবাব সিরাজউদ্দৌলা তাঁর আপনজনদের বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্রের কারণে পলাশির যুদ্ধে ইংরেজদের কাছে শোচনীয়ভাবে - পরাজয়বরণ করেন। পলাশির যুদ্ধের এই করুণ পরিণতি নিয়ে গড়ে উঠেছে 'সিরাজউদ্দৌলা' নাটকের কাহিনি। তাই বলা যায়, উদ্দীপকের দ্বন্দ্ব পারিবারিক কিন্তু 'সিরাজউদ্দৌলা' নাটকের দ্বন্দ্ব রাজনৈতিক।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

“উদ্দীপকের দ্বন্দ্ব পারিবারিক কিন্তু 'সিরাজউদ্দৌলা' নাটকের দ্বন্দ্ব…

উদ্দীপক

মিলি ও লিলি দুই বোন। মিলি দীর্ঘদিন পরে বিদেশ থেকে দেশে ফিরল এবং জানল যে তাদের বাবার মৃত্যু হয়েছে। মৃত্যুর পূর্বে তাদের বাবা সম্পত্তির কিছু অংশ লিলিকে দান করে যান। এই নিয়ে মিলি ভীষণ গোলযোগ সৃষ্টি করে। সে মনে করে লিলি তাদের বাবাকে ভুলিয়ে সম্পত্তি আত্মসাৎ করেছে। সে প্রতিশোধ নিতে ভয়ংকর হয়ে ওঠে। লিলির একমাত্র ছেলেকে সে মেরে ফেলার ষড়যন্ত্র করে।

Dhaka · 2025

উত্তর

'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপটি মোহাম্মদি বেগের।

উত্তর

"ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই - সম্ভব”- নবাব সিরাজউদ্দৌলা বিশ্বাসঘাতক মিরজাফরের অপকর্ম প্রসঙ্গে এ কথাটি বলেছেন। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজউদ্দৌলার রাজ-অমাত্যরা নবাবকে রক্ষায় জীবন উৎসর্গ করবেন বলে পবিত্র ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ করেছিলেন। কিন্তু তাদের অনেকেই নবাবকে পরাজিত করতে ইংরেজদের সঙ্গে গোপনে ষড়যন্ত্র করেছিলেন। এই ষড়যন্ত্রের মূল হোতা হচ্ছেন প্রধান সেনাপতি মিরজাফর। অমাত্যদের এই বিশ্বাসঘাতকতার দিকটিই প্রশ্নোক্ত মন্তব্যে প্রকাশ পেয়েছে।

উত্তর

উদ্দীপকের মিলি চরিত্রের সাথে ঘসেটি বেগম চরিত্রের মিল রয়েছে। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজের শোচনীয় পরাজয়ের চিত্র তুলে ধরা হয়েছে। নিজের কাছের লোকদের বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্রের কারণে পলাশির যুদ্ধে মর্মান্তিকভাবে পরাজয় মেনে নিতে হয় বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে। উদ্দীপকে দেখা যায়, মৃত্যুর পূর্বে মিলি ও লিলির বাবা সম্পত্তির কিছু অংশ লিলিকে দান করে যান। বিষয়টি মিলি মেনে নিতে পারেনি। সম্পত্তির জন্য লিলির প্রতি সে প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে এবং তার একমাত্র ছেলেকে মেরে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত হয়। উদ্দীপকের মিলি চরিত্রের কুটিলতা 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘসেটি বেগমের মধ্যেও লক্ষণীয়। ছোট বোন আমিনার পুত্র সিরাজউদ্দৌলা নবাব হলে ঘসেটি বেগম বিষয়টি মেনে নিতে না পেরে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। নিজের পালিত পুত্র শওকতজঙ্গকে সিংহাসনে বসানোর জন্য দেশি-বিদেশি শক্তির সঙ্গে হাত মেলান। তাই বলা যায়, উদ্দীপকের মিলি চরিত্রের সাথে ঘসেটি বেগম চরিত্রের মিল রয়েছে।

উত্তর

প্রেক্ষাপটের দিক থেকে বলা যায় “উদ্দীপকের দ্বন্দ্ব পারিবারিক কিন্তু 'সিরাজউদ্দৌলা' নাটকের দ্বন্দ্ব রাজনৈতিক” মন্তব্যটি যথার্থ। 'সিরাজউদ্দৌলা' নাটকে সিরাজের পতন নিশ্চিত করার জন্য তার নিকটতম আত্মীয়স্বজনরাই বিশ্বাসঘাতকতা করে। সিরাজের আপন খালা ঘসেটি বেগম ও প্রধান সেনাপতি মিরজাফর ষড়যন্ত্রের জাল বিস্তার করে বহিঃশক্তি তথা ইংরেজদের সঙ্গে হাত মেলান। আপনজনদের এ বিশ্বাসঘাতকতায় পরাজয় কেবল সময়ের ব্যবধান হয়ে ওঠে নবাব সিরাজের তথা বাংলার। উদ্দীপকে একটি পারিবারিক ঘটনাকে তুলে ধরা হয়েছে। যেখানে লিলিকে তার পিতা সম্পত্তির কিছু অংশ দান করে দিলে আরেক বোন মিলি তা মেনে নিতে না পেরে ভীষণ গোলযোগের সৃষ্টি করে। একপর্যায়ে সে প্রতিশোধপরায়ণ হয়ে লিলির একমাত্র সন্তানকে হত্যা করার মতো ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। অন্যদিকে 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মূল লক্ষ্য ছিল নবাবের সিংহাসন দখল করা। অন্যদিকে 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘটনা সম্পূর্ণ রাজনৈতিক। বৃহত্তর পরিসরে একটি দেশের শাসনক্ষমতা এবং সেই দেশের নবাবের বিরুদ্ধে ঘটে যাওয়া ষড়যন্ত্রের কথা তুলে ধরা হয়েছে এ নাটকে। * বাংলার নবাব সিরাজউদ্দৌলা তাঁর আপনজনদের বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্রের কারণে পলাশির যুদ্ধে ইংরেজদের কাছে শোচনীয়ভাবে - পরাজয়বরণ করেন। পলাশির যুদ্ধের এই করুণ পরিণতি নিয়ে গড়ে উঠেছে 'সিরাজউদ্দৌলা' নাটকের কাহিনি। তাই বলা যায়, উদ্দীপকের দ্বন্দ্ব পারিবারিক কিন্তু 'সিরাজউদ্দৌলা' নাটকের দ্বন্দ্ব রাজনৈতিক।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নরওয়ের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন ভিদকুন কুইজলিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি জার্মান শাসক হিটলারের সাথে গোপন আঁতাত করেন। হিটলার নরওয়ে আক্রমণ করলে কুইজলিং রাজধানী থেকে ৫০ কি.মি. দূরে ঘাঁটি গাড়েন এবং নরওয়ে সরকার পরাজিত হয়ে পালিয়েছে-এ মর্মে অপপ্রচার চালাতে থাকেন। অতঃপর হিটলার নরওয়ে জয় করার পর কুইজলিংকে সরকার প্রধানের দায়িত্ব দেন।

Dinajpur · 2022

ক
ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?
খ
“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের কুইজলিং-এর সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রটির তুলনামূলক ব্যাখ্যা কর।
ঘ
“কুইজলিংরা থাকে বলেই যুগে যুগে হিটলাররা নরওয়ে জয় করে।” উক্তিটির আলোকে 'সিরাজউদ্দৌলা' নাটকের কাহিনি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।

“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?

ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ব্রিটিশ শাসকদের অত্যাচারে অতিষ্ঠ ভারতবাসী। ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে ইউরোপিয়ান ক্লাব আক্রমণে এগিয়ে আসেন তার অনেক অনুসারী। এদেরই একজন প্রীতিলতা ওয়াদ্দেদার। শেষ পর্যন্ত যুদ্ধে তিনি মৃত্যুকে বরণ করে নিয়েছেন, কিন্তু আত্মসমর্পণ করেননি।

Rajshahi · 2017

ক
'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?
খ
'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?
গ
নবাব সিরাজউদ্দৌলার কোন কোন সেনাপতির মধ্যে উদ্দীপকের চেতনা কীভাবে বিদ্যমান ছিল তা বুঝিয়ে লেখো।
ঘ
'সিরাজউদ্দৌলা' নাটকের মূল উপজীব্য দেশপ্রেম যা উদ্দীপকে বিদ্যমান- তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?

'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?

'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লাল পলাশের ভস্মস্তূপে কীসের জ্বালা স্তব্ধ অধীর বজ্রগর্ভ মেঘের মতো? শিবির-সীমায় মনের ছায়ায় ইতস্তত ছড়ায় সে তার কূট-মন্ত্রণা ঘৃণায় ঢালা দুই শতকের সেই একদিন মনে কি পড়ে? মিরজাফরের গুলির শিখায়, সমুদ্রত নিভলো তোমার দিনের সূর্য দিগন্তরে দূর গোধুলীর সেই একদিন মনে পড়ে? মনে কি পড়ে?

Rajshahi · 2017

ক
'ক্লাইভের গাধা' কে?
খ
সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?
গ
নাটকের কোন ঘটনাসমূহ উদ্দীপকের তৃতীয় ও চতুর্থ চরণের সাথে বিশেষভাবে সাদৃশ্যপূর্ণ?
ঘ
উদ্দীপকের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল চেতনার যে মিল রয়েছে তা যুক্তি সহকারে উপস্থাপন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?

সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'ক্লাইভের গাধা' কে?

'ক্লাইভের গাধা' কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

“কুইজলিংরা থাকে বলেই যুগে যুগে হিটলাররা নরওয়ে জয় করে।” উক্তিটির আলোকে 'সিরাজউদ্দউদ্দীপকের কুইজলিং-এর সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রটির তুলনামূলক“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?'সিরাজউদ্দৌলা' নাটকের মূল উপজীব্য দেশপ্রেম যা উদ্দীপকে বিদ্যমান- তোমার উত্তরের সনবাব সিরাজউদ্দৌলার কোন কোন সেনাপতির মধ্যে উদ্দীপকের চেতনা কীভাবে বিদ্যমান ছিল তা'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?উদ্দীপকের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল চেতনার যে মিল রয়েছে তা যুক্তি সহকারে উপনাটকের কোন ঘটনাসমূহ উদ্দীপকের তৃতীয় ও চতুর্থ চরণের সাথে বিশেষভাবে সাদৃশ্যপূর্ণ?সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?'ক্লাইভের গাধা' কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।