"তুমিও আমার বিচার করতে বসলে"- কে এবং কেন বলেন?
উত্তর: আপন খালা ঘসেটি বেগমের প্রতি কঠোর আচরণের জন্য স্ত্রী লুৎফুন্নেসা অনুযোগ করলে, আক্ষেপ ও অভিমান নিয়ে নবাব সিরাজউদ্দৌলা প্রশ্নোক্ত কথাটি বলেছিলেন। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজ জানতে পারেন যে তাঁর আপন খালা ঘসেটি বেগম তাঁর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তাই বাধ্য হয়ে নবাব মতিঝিল প্রাসাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে খালাকে নিজ প্রাসাদে নজরবন্দি করে রাখেন। খালার প্রতি এমন রূঢ় আচরণের কারণে স্ত্রী লুৎফুন্নেসাও যখন নবাবকে ভুল বুঝতে শুরু করেন এবং এই কাজের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন, তখন অসহায় নবাব আক্ষেপ করে উক্তিটি করেছিলেন।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
"তুমিও আমার বিচার করতে বসলে"- কে এবং কেন বলেন?
উত্তর