"কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী।"- উক্তিটি ব্যাখ্যা করো।
উত্তর: "কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী" বলতে কুয়াশার চাদর মুড়ি দিয়ে রিক্ত ও শূন্য হাতে শীত ঋতুর বিদায় নেওয়াকে বোঝানো হয়েছে। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবি শীত ঋতুকে মাঘের সন্ন্যাসী বা বৈরাগীরূপে কল্পনা করেছেন। প্রকৃতিতে বসন্তের আগমন ঘটলেও কবির মনজুড়ে রয়েছে শীতের রিক্ততা ও শূন্যতা। প্রিয় স্বামী ও কাব্যসাধনার প্রেরণা পুরুষ সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে কবির হৃদয়ে যে বিষাদের ছায়া নেমেছে, তা মূলত কুয়াশার চাদর গায়ে দিয়ে শীতের বিদায় নেওয়ার শূন্যতার সঙ্গেই তুলনীয়। তাই বসন্ত বন্দনা না করে কবি শীতের এই করুণ বিদায়কেই প্রশ্নোক্ত উক্তির মাধ্যমে স্মরণ করেছেন।
HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল
"কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী।"- উক্তিটি ব্যাখ্যা করো।
উত্তর