উদ্দীপকের কোন দিকটি 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতার প্রিয়জন হারানোর 'বিষাদময় রিক্ততা ও হাহাকারের' দিকটি প্রতিফলিত হয়েছে। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবি সুফিয়া কামালের স্বামী ও সাহিত্য সাধনার প্রধান প্রেরণা সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে কবির জীবনে নেমে আসে এক চরম শূন্যতা। প্রকৃতিতে বসন্তের অপরূপ সৌন্দর্যও কবির শোকাহত মনে কোনো আনন্দ জাগাতে পারে না। প্রিয়জন হারানোর শোকে তিনি আচ্ছন্ন হয়ে থাকেন। উদ্দীপকের তাপসীর জীবনেও একই রকম ঘটনা দেখা যায়। তাপসীর নেশা ও পেশা ছিল ছবি আঁকা। কিন্তু এক দুর্ঘটনায় তার একমাত্র শিশুপুত্র মারা গেলে তার জীবনে নেমে আসে গভীর শোক। সন্তানের মৃত্যুতে সে এতটা শোকাহত যে, যে ছবি আঁকা ছিল তার প্রাণ, তা থেকেও সে মুখ ফিরিয়ে নেয়। অর্থাৎ, কবিতায় প্রিয়জন হারানোর শোকে কবির যেমন সাহিত্যের বা প্রকৃতির প্রতি অনীহা তৈরি হয়েছে, উদ্দীপকে তাপসীরও তেমনি ছবি আঁকার প্রতি অনীহা তৈরি হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে কবিতার বিষাদ ও শূন্যতার দিকটিই প্রতিফলিত হয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল
উদ্দীপকের কোন দিকটি 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রতিফলিত হয়েছে? ব্যাখ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর