"প্রিয়জন হারানোর যন্ত্রণাদগ্ধ অবস্থার প্রকাশ ঘটলেও উদ্দীপকটি 'তাহারেই পড়ে মনে' কবিতার সমগ্র বিষয়বস্তুকে ধারণ করতে পারেনি।"- মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: "প্রিয়জন হারানোর যন্ত্রণাদগ্ধ অবস্থার প্রকাশ ঘটলেও উদ্দীপকটি 'তাহারেই পড়ে মনে' কবিতার সমগ্র বিষয়বস্তু ধারণ করতে পারেনি”- মন্তব্যটি যথার্থ। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিজীবনের দুঃখময় জীবনের ছায়াপাত ঘটেছে। তাঁর সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামীর আকস্মিক মৃত্যুতে কবির জীবনে প্রচণ্ড শূন্যতা নেমে আসে। 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রকৃতির সাথ মানবমনের সম্পর্কের দিকটি প্রকাশিত হয়েছে। বসন্ত প্রকৃতির অপরূপ সৌন্দর্য যে কবিমনে আনন্দের শিহরন জাগাবে এবং তিনি তাকে ভাবে ছন্দে সুরে ফুটিয়ে তুলবেন সেটাই প্রত্যাশিত। কিন্তু প্রিয়জন হারানোর শোকাচ্ছন্ন কবির মনকে বসন্ত তার সমস্ত সৌন্দর্য সত্ত্বেও স্পর্শ করতে পারেনি। কবির জীবনের প্রচণ্ড শূন্যতা ও উদাসীনতা প্রকাশ পায়। অন্যদিকে উদ্দীপকে দাদুর নিজ মৃত্যু কামনার মধ্য দিয়ে প্রিয়জন হারানোর বেদনাবিধুর অবস্থা প্রকাশ পেয়েছে। উদ্দীপকে ও 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রিয়জন হারানোর যন্ত্রণাদগ্ধ জীবনের চিত্র তুলে ধরা হয়। কিন্তু প্রকৃতির সঙ্গে মানবমনের সম্পর্কের দিকটি আলোচ্য কবিতায় প্রকাশ করা হয় সেটি উদ্দীপকে অনুপস্থিত। ব্যক্তিজীবন দুঃখময় হলে প্রকৃতির সৌন্দর্য মনে সাড়া জাগাতে পারে না। এই দিকটি আলোচ্য কবিতায় বর্ণিত হলেও উদ্দীপকে অনুপস্থিত। সুতরাং সার্বিক দিক বিচারে বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল
"প্রিয়জন হারানোর যন্ত্রণাদগ্ধ অবস্থার প্রকাশ ঘটলেও উদ্দীপকটি 'তাহার…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর