শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের প্রথম তিন চরণে 'তাহারেই পড়ে মনে' কবিতার কোন ভাবের প্রতিফলন ঘটেছে? আলোচনা কর।

উত্তর: • উদ্দীপকের প্রথম তিন চরণে 'তাহারেই পড়ে মনে' কবিতার ব্যক্তিগত দুঃখময়তার জন্য প্রকৃতির সৌন্দর্য নিরানন্দে পরিণত হওয়ার দিকটির প্রতিফলন ঘটেছে। • প্রিয়জন হারানোর বেদনা মানুষ সহজে ভুলতে পারে না। তখন তার সমস্ত সত্তাজুড়ে জড়িয়ে থাকে বেদনার চাদর। প্রকৃতির রহস্যময় সৌন্দর্য সেই মনে কৌতূহল কিংবা আনন্দের সঞ্চার করতে পারে না। • উদ্দীপকের প্রথম তিন চরণে প্রকাশ পেয়েছে, বসন্তের অগমন সত্ত্বেও কবিমন বন্ধুহারা বেদনায় আচ্ছন্ন। প্রকৃতির পটপরিবর্তন শীতের জীর্ণতা কেটে যাওয়া কবিমনে আনন্দ সৃষ্টি করে না। বরং তা হারানো বন্ধুর ভাবনায় অন্ধ হয়ে আছে। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। কবি সুফিয়া কামালের উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে কবি শোকাহত। তাই ঋতুচক্রের পটপরিবর্তন কবিকে নতুন কবিতা লেখার দিকে টানতে পারছে না। বিষয়টি উদ্দীপকের প্রথম তিন পঙ্ক্তির মধ্যে প্রতিফলিত হয়েছে।

HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল

উদ্দীপকের প্রথম তিন চরণে 'তাহারেই পড়ে মনে' কবিতার কোন ভাবের প্রতিফল…

উদ্দীপক

পুষ্প ফোটে কোন কুঞ্জবনে, মাতিল আকুল দখিনা বায়ু সৌরভ চঞ্চল সঞ্চরণে। বন্ধুহারা মম অন্ধ ঘরে আছি বসে অবসন্ন ঘরে উৎস রাজ কোথায় বিরাজে কে লয়ে যাবে সে ভবনে।

উত্তর

• কবি সুফিয়া কামাল ১৯১১ সালে জন্মগ্রহণ করেন।

উত্তর

• প্রিয়জন হারানোর শোকে মুহ্যমান বক্ষে বিশ্ব প্রকৃতিতে বসন্তের আগমনেও কবি এত উদাসীন • 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিগত শোক প্রকাশ পেয়েছে। শোকাচ্ছন্ন বলে কবি এখানে বসন্তকে বরণ করতে পারেননি। চলে যাওয়া শীতের রিক্ততা তার হৃদয়ে গভীর ক্ষতের জন্ম দিয়েছে। তাই বিশ্ব প্রকৃতিতে আনন্দের বার্তা নিয়ে বসন্ত এলেও কবির মনে তা সাড়া জাগাতে পারেনি। তাই ঋতুরাজ বসন্তের আগমনেও কবি নীরব।

উত্তর

• উদ্দীপকের প্রথম তিন চরণে 'তাহারেই পড়ে মনে' কবিতার ব্যক্তিগত দুঃখময়তার জন্য প্রকৃতির সৌন্দর্য নিরানন্দে পরিণত হওয়ার দিকটির প্রতিফলন ঘটেছে। • প্রিয়জন হারানোর বেদনা মানুষ সহজে ভুলতে পারে না। তখন তার সমস্ত সত্তাজুড়ে জড়িয়ে থাকে বেদনার চাদর। প্রকৃতির রহস্যময় সৌন্দর্য সেই মনে কৌতূহল কিংবা আনন্দের সঞ্চার করতে পারে না। • উদ্দীপকের প্রথম তিন চরণে প্রকাশ পেয়েছে, বসন্তের অগমন সত্ত্বেও কবিমন বন্ধুহারা বেদনায় আচ্ছন্ন। প্রকৃতির পটপরিবর্তন শীতের জীর্ণতা কেটে যাওয়া কবিমনে আনন্দ সৃষ্টি করে না। বরং তা হারানো বন্ধুর ভাবনায় অন্ধ হয়ে আছে। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। কবি সুফিয়া কামালের উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে কবি শোকাহত। তাই ঋতুচক্রের পটপরিবর্তন কবিকে নতুন কবিতা লেখার দিকে টানতে পারছে না। বিষয়টি উদ্দীপকের প্রথম তিন পঙ্ক্তির মধ্যে প্রতিফলিত হয়েছে।

উত্তর

• "উদ্দীপকটি 'তাহারেই পড়ে মনে' কবিতার প্রচ্ছন্ন রূপ”-মন্তব্যটি যুক্তিযুক্ত। • প্রিয়জন মানুষের একটা বড় অংশ জুড়ে থাকে। তার বিচ্ছেদে সেই অংশ শূন্য হয়ে যায়। তখন জীবনকে মনে হয় অর্থহীন। প্রিয়জন হারানোর বেদনা ভোলা সত্যিকার অর্থেই খুব কঠিন। • উদ্দীপকের কবিতাংশে কবির বন্ধু বিচ্ছেদের বিরাহকাতরতা প্রকাশ পেয়েছে। প্রকৃতির পটপরিবর্তন কবিমনের বেদনাকে ভেদ করে আনন্দের সঞ্চার করতে ব্যর্থ। কবি অবসন্ন ঘরে পড়ে আছেন জগৎ রহস্য ভুলে। 'তাহারেই পড়ে মনে' কবিতায়ও কবির ব্যক্তিগত জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। সাধারণভাবে প্রকৃতির সৌন্দর্য মানবমনের অফুরন্ত আনন্দের উৎস। কিন্তু কবি তাঁর কাব্যসধানার প্রধান উৎসাহদাতা স্বামীকে হারিয়ে প্রকৃতির সৌন্দর্য দেখতে ভুলে গেছেন। • উদ্দীপকের প্রকৃতিতে বসন্ত এলেও কবিমনে তার রেশ পৌছায়নি বন্ধু হারানোর বেদনাভারাক্রান্ত বলে। কবি যেন জগতের সবকিছু ভুলে অবসন্ন হয়ে আছেন। 'তাহারেই পড়ে মনে' কবিতাতেও প্রকৃতিতে বসন্তের আগমন ঘটলেও কবির মন জুড়ে আছে শীতের রিক্ত শূন্যতা। কবি বসন্তের সন্ধান রাখতেও ব্যর্থ। তাই বলা যায়, উদ্দীপকটি 'তাহারেই পড়ে মনে' কবিতার প্রচ্ছন্ন রূপ।
HSCBangla 1st Paperকবিতা : তাহারেই পড়ে মনে
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

তাপসীর নেশা ও পেশা ছবি আঁকা। তাঁর ছবির বিশেষত্ব হচ্ছে উজ্জ্বল রং আর বিভিন্ন মিথের ব্যবহার। কিন্তু দুর্ঘটনায় তাঁর একমাত্র শিশুপুত্র মারা গেলে পাল্টে যায় তার জীবন। তিনি শহর ছেড়ে চলে যান গ্রামে। এখন আর ছবি আঁকা তাকে টানে না। বন্ধুরা তাকে প্রশ্ন করলে বলেন, "কী হবে ছবি এঁকে!"
ক
'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ফুল ফোটার কথা কবি জানতে চেয়েছেন?
খ
"ওগো কবি, অভিমান করেছ কি তাই?"- কেন বলেছেন?
গ
উদ্দীপকের কোন দিকটি 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতার সম্পূর্ণ দিকটি ফুটে উঠেছে কি? তোমার যুক্তি উপস্থাপন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3."ওগো কবি, অভিমান করেছ কি তাই?"- কেন বলেছেন?

"ওগো কবি, অভিমান করেছ কি তাই?"- কেন বলেছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ফুল ফোটার কথা কবি জানতে চেয়েছেন?

'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ফুল ফোটার কথা কবি জানতে চেয়েছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ঋতুরাজ বসন্তে প্রকৃতি এক নতুন সাজে সজ্জিত হয়। শীতের শুষ্কতা কাটিয়ে প্রকৃতি তখন নব যৌবন লাভ করে। গাছে গাছে নতুন পাতা গজায়, ফুলে ফুলে ভরে যায় অবারিত মাঠ-ঘাট ও বাগান। আমের মুকুলের মৌ মৌ গন্ধে তখন চারদিক মুখরিত হয়ে ওঠে। এই ঋতুতে বিরহীদের মন প্রিয়জনের সান্নিধ্য খোঁজে। তাদের কথা বেশি বেশি মনে পড়ে। কারণ, প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রকৃতির সৌন্দর্যের প্রভাব তখন মানব মনে পড়ে। কবি-সাহিত্যিকগণ তখন নতুন নতুন সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করার অনুপ্রেরণা লাভ করেন।

Chittagong · 2017

ক
মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?
খ
বসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?
গ
'প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে'- উদ্দীপকের উক্তিটি 'তাহারেই পড়ে মনে' কবিতার আলোকে বিশ্লেষণ করো।
ঘ
'তাহারেই পড়ে মনে' কবিতায় বর্ণিত বসন্তের রূপচিত্র এবং উদ্দীপকের ঋতুরাজের রূপচিত্র একই অর্থে সমার্থক'- উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.বসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?

বসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?

মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সালমা ও জামিল দাম্পত্য জীবনে সুখেই দিনাতিপাত করছিল। হঠাৎ এ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করল জামিল। ছন্দপতন ঘটল সালমার সুখময় জীবনে। যদিও পরবর্তীকালে শামীম নামের এক ভদ্রলোকের সাথে সালমার আবার বিয়ে হয়। কিন্তু প্রথম স্বামীর স্মৃতি সে এক দিনের জন্যেও ভুলতে পারেনি। কারণ, সে ছিল তার সকল কাজের প্রেরণাদাতা। প্রতি বসন্তে সালমা প্রথম স্বামীর কথা স্মরণ করে একদম উদাসীন হয়ে যায় এবং স্বামীর কবরের পাশে বসে নীরবে অশ্রুপাত করে। কেননা তার সেই ভালোবাসার মানুষটি বসন্তকালেই তাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে।

Comilla · 2017

ক
'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন ছন্দে লেখা?
খ
'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' বলতে কবি কী বুঝিয়েছেন?
গ
উদ্দীপকের জামিলের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতায় কার সাদৃশ্য রয়েছে? বর্ণনা করো।
ঘ
"উদ্দীপকের সালমার মনের কষ্ট আর 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির হৃদয়ের রক্তক্ষরণ এক সূত্রে গাঁথা”- আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' বলতে কবি কী বুঝিয়েছেন?

'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' বলতে কবি কী বুঝিয়েছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন ছন্দে লেখা?

'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন ছন্দে লেখা?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতার সম্পূর্ণ দিকটি ফুটে উঠেছে কি? তোমার যুক্তি উপসউদ্দীপকের কোন দিকটি 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।"ওগো কবি, অভিমান করেছ কি তাই?"- কেন বলেছেন?'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ফুল ফোটার কথা কবি জানতে চেয়েছেন?'তাহারেই পড়ে মনে' কবিতায় বর্ণিত বসন্তের রূপচিত্র এবং উদ্দীপকের ঋতুরাজের রূপচিত্র'প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে'- উদ্দীপকের উক্তিটি 'তাহারেইবসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?"উদ্দীপকের সালমার মনের কষ্ট আর 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির হৃদয়ের রক্তক্ষরণ একউদ্দীপকের জামিলের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতায় কার সাদৃশ্য রয়েছে? বর্ণনা করো।'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' বলতে কবি কী বুঝিয়েছেন?'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন ছন্দে লেখা?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।