তুমি কি মনে করো যে উদ্দীপকের শহিদ পরিবারের দুঃখ-কষ্ট 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির হাহাকার একই সূত্রে গাঁথা? পক্ষে বা বিপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: উদ্দীপকের মতো 'তাহারেই পড়ে মনে' কবিতায়ও কবিহৃদয় প্রিয়জন হারানোর শূন্যতায় আচ্ছন্ন হওয়ায় উদ্দীপকের শহিদ পরিবারের দুঃখ-কষ্ট 'তাহারেই পড়ে মনে' কবির হাহাকার একই সূত্রে গাঁথা। 'তাহারেই পড়ে মনে' কবিতায় ধ্বনিত হয়েছে কবির প্রিয়জন হারানোর শূন্যতাবোধ। তাঁর কাব্যসাধনার উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে কবিহৃদয় বেদনাভারাক্রান্ত। এজন্য প্রকৃতিতে বসন্ত এলেও তিনি তাকে বরণ করতে পারেননি। উদ্দীপকে জুলাই অভ্যুত্থানে শহিদদের পরিবারের শূন্যতাবোধের দিকটি প্রকাশ পেয়েছে। শহিদদের স্মরণে আয়োজিত সভায় শহিদ পরিবারের মানুষের হৃদয় বিষাদে-বেদনায় ভারাক্রান্ত। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবিহৃদয় প্রিয়জন হারানোর বেদনায় জর্জরিত। কবি কোনো মতোই তাকে ভুলতে পারছেন না। উদ্দীপকের শহিদদের স্মরণে অনুষ্ঠিত স্মরণসভায় যেমন শহিদ পরিবারের কোনো ভাবনা, উত্তেজনা বা উচ্ছ্বাস দেখা যায় না, তেমনই 'তাহারেই পড়ে মনে' কবিতায় বর্ণিত প্রকৃতিতে বসন্ত এলেও কবিহৃদয় আচ্ছন্ন হয়ে আছে রিক্ততার হাহাকারে। প্রকৃতিতে বসন্ত এলে কবিভক্তরা ভাবেন তাকে কবি ছন্দে সুরে ফুটিয়ে তুলবেন। কিন্তু কবিহৃদয় প্রিয়জন হারানোর বেদনায় আচ্ছন্ন থাকায় তিনি তা ফুটিয়ে তুলতে পারছেন না। উদ্দীপকের শহিদ পরিবারের উদ্দেশ্যে আয়োজিত অনুষ্ঠানে যেমন তাদের উচ্ছ্বাস নেই, তেমনই কবিতায় বসন্ত বরণে কবির কোনো উৎসাহ নেই। এভাবে উদ্দীপকের শহিদ পরিবারের দুঃখ-কষ্ট, আলোচ্য কবিতার কবির হাহাকার একই সূত্রে গাঁথা।
HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল
তুমি কি মনে করো যে উদ্দীপকের শহিদ পরিবারের দুঃখ-কষ্ট 'তাহারেই পড়ে ম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর