"তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোনো মতে।"- এ পঙ্ক্তিটিতে কবি কী বোঝাতে চেয়েছেন?
উত্তর: "ভুলিতে পারি না কোনো মতে-” কবি ভুলতে পারছেন না, কারণ তাঁর সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা প্রিয় স্বামীকে হারানোর শোকে তিনি আচ্ছন্ন হয়ে আছেন। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিগত জীবনের 'দুঃখময় ঘটনার ছায়াপত ঘটেছে। প্রিয়জনকে হারিয়ে তাঁর হৃদয় বিচ্ছেদ বেদনায় ভারাক্রান্ত। প্রকৃতির কোনো পরিবর্তনেই তাঁর শোক প্রশমিত হয় না। তাই প্রকৃতিতে বসন্ত এলেও তাঁর মনজুড়ে প্রিয়জন হারানোর শূন্যতা বিরাজ করে। তাঁর সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামী নেহাল হোসেনের মৃত্যু তাঁকে গভীরভাবে বিরহকাতর করে তোলে। প্রিয়জনকে হারিয়ে তিনি শোকে মুহ্যমান। তাঁর স্মৃতি রোমন্থন করতে গিয়ে তিনি চারপাশের সবকিছু ভুলে গেছেন। শুধু প্রিয় স্বামীকে ভুলতে পারছে না। এই কারণেই তিনি প্রশ্নোক্ত কথাটি বলেছেন।
HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল
"তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোনো মতে।"- এ পঙ্ক্তিটিতে কবি কী বোঝাতে চেয়েছেন?
উত্তর