উদ্দীপকের শহিদ পরিবারের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতার মিল কোথায়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের শহিদ পরিবারের সঙ্গে 'তাহারেই পড়ে মনে' কবিতার প্রিয়জন হারানোর শূন্যতাবোধের দিক থেকে মিল রয়েছে। 'তাহারেই পড়ে মনে' কবিতায় ধ্বনিত হয়েছে কবির ব্যক্তিজীবনের বিষাদময়তার ছাপ। তাঁর কাব্য রচনার প্রেরণাদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের মৃত্যুতে কবিহৃদয় বিষাদে আচ্ছন্ন। তাই প্রকৃতিতে বসন্ত এলেও কবিহৃদয় আচ্ছন্ন হয়ে আছে শীতের রিক্ততায়। উদ্দীপকে বর্ণিত জুলাই অভ্যুত্থানে আত্মদানকারী শহিদদের স্মরণসভায় শহিদ পরিবারের হৃদয় রিক্ততায় আচ্ছন্ন। প্রিয়জন হারানোর দরুন তাদের অভিব্যক্তি বিষাদে আচ্ছন্ন। 'তাহারেই পড়ে মনে' কবিতাও কবিহৃদয় প্রিয়জন হারানো হাহাকারে আচ্ছন্ন। তাই প্রকৃতিতে বসন্ত এলেও কবি তাকে বরণ করে নিতে পারছেন না। প্রিয়জন হারানোর শূন্যতাবোধের দিক থেকে উদ্দীপকের সঙ্গে 'তাহারেই পড়ে মনে' কবিতার মিল রয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল
উদ্দীপকের শহিদ পরিবারের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতার মিল কোথায়? ব্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর