কবি শীতকে সন্ন্যাসীর রূপকে তুলে ধরেছেন কেন?
উত্তর: শীত ঋতুতে কুয়াশায় চারদিক আচ্ছন্ন থাকে যা দেখতে চাদরে আবৃত সন্ন্যাসীর মতো। তাই কবি শীতকে সন্ন্যাসীর রূপকে তুলে ধরেছেন। তাহারেই পড়ে মনে' কবিতায় কবির হৃদয়ে শীতের শূন্যতার মতো শোক বিরাজমান। শীত ঋতুতে কুয়াশা চারদিক আচ্ছন্ন করে রাখে। গাছের পাতা ঝরে যায়। পরিবেশে এক নিঃস্ব-রিক্ত রূপ চোখে পড়ে। কবি শীতের এই অবস্থাকে সন্ন্যাসীর সঙ্গে তুলনা করেছেন। সন্ন্যাসীরা জাগতিক বিলাস-ব্যসন ত্যাগ করে সহজ-সরল জীবনযাপন করেন। তারা সংসারবিবাগী, সর্বত্যাগী। শীতও যেন সর্বত্যাগী সন্ন্যাসীর মতো প্রকৃতিকে রিক্ত-শূন্য করেছে।
HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল
কবি শীতকে সন্ন্যাসীর রূপকে তুলে ধরেছেন কেন?
উত্তর