শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের কবির সন্তান হারানোর বর্ণনার সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতার কোন দিকটির সাদৃশ্য আছে? আলোচনা কর।

উত্তর: •. উদ্দীপকের কবির সন্তান হারানোর বর্ণনার সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির স্বামী হারানোর দিকটির সাদৃশ্য রয়েছে। • প্রিয়জন হারানোর বেদনা মানুষ সহজে ভুলতে পারে না.। ক্ষণে ক্ষণে সেই বেদনা হৃদয়ে কড়া নাড়ে। প্রিয় মানুষটি চলে গেলেও রেখে যায় তার স্মৃতিচিহ্ন। • উদ্দীপকে এক পিতার মুখে সন্তান হারানোর বর্ণনা প্রকাশ পায়। পুকুরে ডুবে মারা গিয়েছিল তার এই ছোট ছেলেটি। সময় গড়িয়ে গেলেও বাবা তার ছেলেকে ভুলে যেতে পারেননি। এ বিষয়টি 'তাহারেই পড়ে মনে' কবিতার একটি বিশেষ দিককে ইঙ্গিত করে। কবিতায় কবি তার স্বামী নেহাল হোসেনের মৃত্যুতে তার জীবনে যে দুঃখের ছায়াপাত ঘটে তা বর্ণনা করেছেন। তিনি তাকে কিছুতেই ভুলতে পারছেন না। প্রিয়জন হারা কবির ব্যথিত হৃদয়ের অভিব্যক্তিই কবিতার মূলভাব। সুতরাং বলা যায়, প্রিয়জন হারানোর ব্যথা বর্ণনার দিক থেকে উদ্দীপক ও 'তাহারেই পড়ে মনে' কবিতা সাদৃশ্যপূর্ণ।

HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল

উদ্দীপকের কবির সন্তান হারানোর বর্ণনার সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতার…

উদ্দীপক

এই যে আসুন, তারপর কী খবর? আছেন তো ভালো? ছেলেমেয়ে? কিছু আলাপের পর, দেখিয়ে সফেদ দেয়ালের শান্ত ফটোগ্রাফটিকে বললাম জিজ্ঞাসু অতিথিকে- "এই আমার ছোট ছেলে, যে নেই এখন, পাথরের টুকরোর মতন ডুবে গেছে আমাদের গ্রামের পুকুরে ব ছর-তিনেক আগে, কাক-ডাকা গ্রীষ্মের দুপুরে।" ו" কী সহজে হয়ে গেল বলা কাঁপলো না গলা এতটুকু।

উত্তর

'তাহারেই পড়ে মনে' কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এর নাটকীয়তা।

উত্তর

• 'তরী তার এসেছে কি?' এখানে বসন্তের তরীর কথা বলা হয়েছে। • প্রকৃতিতে বসন্ত এলেও কবিমন বিরহ-যন্ত্রণায় কাতর। তিনি বসন্তকে বন্দনা করেননি। প্রকৃতিতে যে বসন্ত এসেছে সে সম্পর্কে কবি উদাসীন। এ কারণে কবির ভক্ত মনে করে কবি অভিমান করেছেন। সে জানতে চায় কবি এমন উন্মনা কেন? তখন কবি প্রশ্নোক্ত উত্তরটি দেন উদাসীনভাবে। মূলত বসন্তের প্রতি কবির এই উদাসীনতার প্রকৃত কারণ প্রিয়জন হারানো।

উত্তর

•. উদ্দীপকের কবির সন্তান হারানোর বর্ণনার সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির স্বামী হারানোর দিকটির সাদৃশ্য রয়েছে। • প্রিয়জন হারানোর বেদনা মানুষ সহজে ভুলতে পারে না.। ক্ষণে ক্ষণে সেই বেদনা হৃদয়ে কড়া নাড়ে। প্রিয় মানুষটি চলে গেলেও রেখে যায় তার স্মৃতিচিহ্ন। • উদ্দীপকে এক পিতার মুখে সন্তান হারানোর বর্ণনা প্রকাশ পায়। পুকুরে ডুবে মারা গিয়েছিল তার এই ছোট ছেলেটি। সময় গড়িয়ে গেলেও বাবা তার ছেলেকে ভুলে যেতে পারেননি। এ বিষয়টি 'তাহারেই পড়ে মনে' কবিতার একটি বিশেষ দিককে ইঙ্গিত করে। কবিতায় কবি তার স্বামী নেহাল হোসেনের মৃত্যুতে তার জীবনে যে দুঃখের ছায়াপাত ঘটে তা বর্ণনা করেছেন। তিনি তাকে কিছুতেই ভুলতে পারছেন না। প্রিয়জন হারা কবির ব্যথিত হৃদয়ের অভিব্যক্তিই কবিতার মূলভাব। সুতরাং বলা যায়, প্রিয়জন হারানোর ব্যথা বর্ণনার দিক থেকে উদ্দীপক ও 'তাহারেই পড়ে মনে' কবিতা সাদৃশ্যপূর্ণ।

উত্তর

• "উদ্দীপকের ভাববস্তুতে 'তাহারেই পড়ে মনে' কবিতার মূলভাব পরিপূর্ণভাবে ফুটে ওঠেনি"- মতামতটিকে আমি সমর্থন করি। • প্রিয়জনকে আঁকড়ে ধরেই মানুষ বেঁচে থাকে। আর সেই প্রিয়জনকে যদি হারাতে হয় তবে জীবনে নেমে আসে সীমাহীন কষ্ট ও যন্ত্রণা। • উদ্দীপকে সন্তানহারা পিতার দিক তুলে ধরা হয়েছে। তিনি দেয়ালে সন্তানের ছবি ঝুলিয়ে রাখেন। তার বাসায় আসা অতিথি ছবির ব্যক্তি সম্পর্কে জানতে চাইলে তিনি সন্তানের অকালমৃত্যুর কষ্টকর বর্ণনা দেন। প্রিয়জন হারানোর এই দিকটি 'তাহারেই পড়ে মনে' কবিতায়ও ধরা পড়েছে। তবে কবিতায় কবির দুঃখের প্রসারতা অধিক। তাছাড়া কবিতায় মানবমনের পাশাপাশি প্রকৃতির বর্ণনাও সমান্তরাল হয়ে উঠেছে। • 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিজীবনের দুঃখময় ছায়াপাত ঘটেছে। স্বামীর আকস্মিক মৃত্যু তার জীবনে দুঃসহ বিষণ্ণতা এনে দিয়েছে। তাই কবিমনের স্বাভাবিক বৈশিষ্ট্য ব্যাহত হয়েছে। বসন্ত প্রকৃতির সৌন্দর্য তার মনে শিহরন সৃষ্টি করেনি। এই কবিতায় প্রকৃতি ও মানবমনের অবিচ্ছেদ্য সম্পর্কের দিকটি তাৎপর্যমণ্ডিত হয়ে উঠেছে। প্রকৃতির বর্ণনা অসাধারণ রূপলাভ করেছে। কিন্তু উদ্দীপকে ছেলে হারানোর ফলে পিতার স্বাভাবিক কর্মকান্ড ব্যাহত হওয়ার দিক প্রকাশ পায়নি। তাছাড়া মানবমনের সাথে প্রকৃতির নিবিড় সম্পর্কও উদ্দীপকে অনুপস্থিত। সুতরাং বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperকবিতা : তাহারেই পড়ে মনে
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

তাপসীর নেশা ও পেশা ছবি আঁকা। তাঁর ছবির বিশেষত্ব হচ্ছে উজ্জ্বল রং আর বিভিন্ন মিথের ব্যবহার। কিন্তু দুর্ঘটনায় তাঁর একমাত্র শিশুপুত্র মারা গেলে পাল্টে যায় তার জীবন। তিনি শহর ছেড়ে চলে যান গ্রামে। এখন আর ছবি আঁকা তাকে টানে না। বন্ধুরা তাকে প্রশ্ন করলে বলেন, "কী হবে ছবি এঁকে!"
ক
'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ফুল ফোটার কথা কবি জানতে চেয়েছেন?
খ
"ওগো কবি, অভিমান করেছ কি তাই?"- কেন বলেছেন?
গ
উদ্দীপকের কোন দিকটি 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতার সম্পূর্ণ দিকটি ফুটে উঠেছে কি? তোমার যুক্তি উপস্থাপন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3."ওগো কবি, অভিমান করেছ কি তাই?"- কেন বলেছেন?

"ওগো কবি, অভিমান করেছ কি তাই?"- কেন বলেছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ফুল ফোটার কথা কবি জানতে চেয়েছেন?

'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ফুল ফোটার কথা কবি জানতে চেয়েছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ঋতুরাজ বসন্তে প্রকৃতি এক নতুন সাজে সজ্জিত হয়। শীতের শুষ্কতা কাটিয়ে প্রকৃতি তখন নব যৌবন লাভ করে। গাছে গাছে নতুন পাতা গজায়, ফুলে ফুলে ভরে যায় অবারিত মাঠ-ঘাট ও বাগান। আমের মুকুলের মৌ মৌ গন্ধে তখন চারদিক মুখরিত হয়ে ওঠে। এই ঋতুতে বিরহীদের মন প্রিয়জনের সান্নিধ্য খোঁজে। তাদের কথা বেশি বেশি মনে পড়ে। কারণ, প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রকৃতির সৌন্দর্যের প্রভাব তখন মানব মনে পড়ে। কবি-সাহিত্যিকগণ তখন নতুন নতুন সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করার অনুপ্রেরণা লাভ করেন।

Chittagong · 2017

ক
মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?
খ
বসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?
গ
'প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে'- উদ্দীপকের উক্তিটি 'তাহারেই পড়ে মনে' কবিতার আলোকে বিশ্লেষণ করো।
ঘ
'তাহারেই পড়ে মনে' কবিতায় বর্ণিত বসন্তের রূপচিত্র এবং উদ্দীপকের ঋতুরাজের রূপচিত্র একই অর্থে সমার্থক'- উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.বসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?

বসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?

মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সালমা ও জামিল দাম্পত্য জীবনে সুখেই দিনাতিপাত করছিল। হঠাৎ এ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করল জামিল। ছন্দপতন ঘটল সালমার সুখময় জীবনে। যদিও পরবর্তীকালে শামীম নামের এক ভদ্রলোকের সাথে সালমার আবার বিয়ে হয়। কিন্তু প্রথম স্বামীর স্মৃতি সে এক দিনের জন্যেও ভুলতে পারেনি। কারণ, সে ছিল তার সকল কাজের প্রেরণাদাতা। প্রতি বসন্তে সালমা প্রথম স্বামীর কথা স্মরণ করে একদম উদাসীন হয়ে যায় এবং স্বামীর কবরের পাশে বসে নীরবে অশ্রুপাত করে। কেননা তার সেই ভালোবাসার মানুষটি বসন্তকালেই তাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে।

Comilla · 2017

ক
'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন ছন্দে লেখা?
খ
'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' বলতে কবি কী বুঝিয়েছেন?
গ
উদ্দীপকের জামিলের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতায় কার সাদৃশ্য রয়েছে? বর্ণনা করো।
ঘ
"উদ্দীপকের সালমার মনের কষ্ট আর 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির হৃদয়ের রক্তক্ষরণ এক সূত্রে গাঁথা”- আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' বলতে কবি কী বুঝিয়েছেন?

'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' বলতে কবি কী বুঝিয়েছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন ছন্দে লেখা?

'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন ছন্দে লেখা?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতার সম্পূর্ণ দিকটি ফুটে উঠেছে কি? তোমার যুক্তি উপসউদ্দীপকের কোন দিকটি 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।"ওগো কবি, অভিমান করেছ কি তাই?"- কেন বলেছেন?'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ফুল ফোটার কথা কবি জানতে চেয়েছেন?'তাহারেই পড়ে মনে' কবিতায় বর্ণিত বসন্তের রূপচিত্র এবং উদ্দীপকের ঋতুরাজের রূপচিত্র'প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে'- উদ্দীপকের উক্তিটি 'তাহারেইবসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?"উদ্দীপকের সালমার মনের কষ্ট আর 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির হৃদয়ের রক্তক্ষরণ একউদ্দীপকের জামিলের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতায় কার সাদৃশ্য রয়েছে? বর্ণনা করো।'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' বলতে কবি কী বুঝিয়েছেন?'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন ছন্দে লেখা?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।