শেয়ারFacebookWhatsApp

"উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতার ভাবের আংশিক প্রতিফলন ঘটেছে।”- মন্তব্যটি বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে কবিতার পূর্ণভাবের প্রকাশ না থাকায় "উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতার ভাবের আংশিক প্রতিফলন ঘটেছে"-মন্তব্যটি যথার্থ। 'তাহারেই পড়ে মনে' 'কবিতায় কবির প্রিয়জন হারানোর স্মৃতিকাতরতা ও শোকাচ্ছন্ন হৃদয়ের আর্তি প্রকাশ পেয়েছে। প্রকৃতিতে বসন্ত এলেও কবির মনে তা দোলা দেয় না, আনন্দ জাগায় না। কারণ প্রিয়জন হারানোর বেদনায় তাঁর মনে শীতের শূন্যতা বিরাজমান। ভক্তকুল কবির উদাসীনতা দেখে তাঁকে বসন্তবরণ করতে বলে। তিনি ভক্তদের অনুরোধও রক্ষা করতে পারেন না। কারণ তিনি স্বামী হারানোর শোকে মুহ্যমান। উদ্দীপকের কবিতাংশে কবির বেদনাহত হৃদয়ের পরিচয় পাওয়া যায়। সেখানে কবির মনে আর বাঁশিটা না বাজার কথা বলা হয়েছে। তাঁর মনে আনন্দহীন অবস্থা বিরাজমান। আঁকাবাঁকা সাদা পাখির ঝাঁক সেখানে ওড়ে না অর্থাৎ শান্তির ছোঁয়াও সেখানে নেই। নদীর জলের ঢেউগুলোও কবির কাছে নির্বাক। এটা যেন 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির হৃদয়ে শীতের শূন্যতা বিরাজের মতো। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবি ও কবির ভক্তকুলের মধ্যে যে সংলাপ বিনিময় হয়েছে তা উদ্দীপকে প্রকাশ পায়নি। স্বামীর মৃত্যুতে শোকাচ্ছন্ন হয়ে থাকার কারণে কবি প্রকৃতিতে বসন্ত এলেও তাকে বন্দনা করে কোনো সাহিত্য রচনা করেননি। এ কারণে তাঁর ভক্তকুল উৎকণ্ঠিত হয়ে ওঠে। এ ধরনের অবস্থা ও নাটকীয় সংলাপ উদ্দীপকে প্রকাশ পায়নি। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবি ও কবিভক্ত কথোপকথনের মধ্য দিয়ে ঘটনার বিস্তৃতি ঘটেছে এবং কবিহৃদয়ের নির্মম সত্য উদঘাটিত হয়েছে। এ বিষয়টিও উদ্দীপকে নেই। এদিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল

"উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতার ভাবের আংশিক প্রতিফলন ঘটেছে।”- মন…

উদ্দীপক

ভেতরে আমার বাঁশিটি বাজে না আর, ওড়ে না পাখি আঁকা বাঁকা সাদা ঝাঁক, নদী জলের ঢেউগুলো নির্বাক, ভেতরে আমার ভেঙে পড়ে শুধু পাড়।

Jessore · 2025

উত্তর

'তাহারেই পড়ে মনে' কবিতায় বসন্ত ঋতুর আগমন ঘটেছে।

উত্তর

"ভুলিতে পারি না কোনো মতে-” কবি ভুলতে পারছেন না, কারণ তাঁর সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা প্রিয় স্বামীকে হারানোর শোকে তিনি আচ্ছন্ন হয়ে আছেন। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিগত জীবনের 'দুঃখময় ঘটনার ছায়াপত ঘটেছে। প্রিয়জনকে হারিয়ে তাঁর হৃদয় বিচ্ছেদ বেদনায় ভারাক্রান্ত। প্রকৃতির কোনো পরিবর্তনেই তাঁর শোক প্রশমিত হয় না। তাই প্রকৃতিতে বসন্ত এলেও তাঁর মনজুড়ে প্রিয়জন হারানোর শূন্যতা বিরাজ করে। তাঁর সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামী নেহাল হোসেনের মৃত্যু তাঁকে গভীরভাবে বিরহকাতর করে তোলে। প্রিয়জনকে হারিয়ে তিনি শোকে মুহ্যমান। তাঁর স্মৃতি রোমন্থন করতে গিয়ে তিনি চারপাশের সবকিছু ভুলে গেছেন। শুধু প্রিয় স্বামীকে ভুলতে পারছে না। এই কারণেই তিনি প্রশ্নোক্ত কথাটি বলেছেন।

উত্তর

উদ্দীপকে বর্ণিত কবির মানসিক পরিস্থিতির সঙ্গে 'তাহারেই 'পড়ে মনে' কবিতার কবির মানসিক পরিস্থিতির তুলনা করা যায় উদাসীনতায় ও বিষণ্ণতায়। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিগত শোক ও দুঃখবোধের বিষয়টি প্রতিফলিত হয়েছে। তাঁর প্রথম স্বামী ও কাব্যসাধনার প্রেরণা- পুরুষ সৈয়দ নেহাল হোসেনের মৃত্যুতে কবির জীবনে প্রচন্ড শূন্যতা নেমে আসে। প্রকৃতিতে বসন্ত এলেও তাঁর অন্তরজুড়ে শীতের রিক্ততা বিরাজ করে। তিনি কোনোমতেই তাঁকে ভুলতে পারেন না। তাঁর জীবন শীতের রিক্ত পরিবেশের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হয়ে ওঠে। উদ্দীপকের কবিতাংশে কবির ব্যক্তিগত জীবনের বেদনাবোধের প্রকাশ ঘটেছে। তাঁর ভেতরে কোনো আনন্দ-আয়োজন নেই। সেখানে তাঁর আনন্দের সুরধ্বনি হয় না। বাঁশি বাজে না। তাঁর হৃদয়ে শান্তি নেই। শান্তির প্রতীক শুভ্রতাও নেই, হৃদয়ে আঁকাবাঁকা সাদা পাখির ঝাঁকও ওড়ে না। প্রকৃতিজগতে নির্বাক ঢেউ নিয়ে নির্বাক নদীর পাড় ভেঙ্গে পড়ে যেন তাঁর মনে। কবির এই বেদনাদীর্ণ মনের অবস্থা 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির মনের অবস্থার সঙ্গে এক সূত্রে গাঁথা। প্রিয়জনকে হারিয়ে তাঁর হৃদয় বেদনায় কাতর, তাঁর হৃদয়জুড়ে যেন সমস্ত শূন্যতা বিরাজ করছে। তিনি বসন্তের ফুলের সৌরভ অনুভব করতে পারেন না এবং তাঁর ভক্তকুলের বিনীত অনুরোধও রক্ষা করতে পারেন না। শীতের প্রকৃতি যেন বিরাজ করছে তাঁর জীবনে। এভাবে কবিতায় কবির ব্যক্তিগত জীবন ধরা পড়েছে। তাই বলা যায়, আনন্দহীন, বেদনাহত হওয়ার দিক থেকে তাদের মানসিক পরিস্থিতি পরস্পর তুলনীয়।

উত্তর

উদ্দীপকে কবিতার পূর্ণভাবের প্রকাশ না থাকায় "উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতার ভাবের আংশিক প্রতিফলন ঘটেছে"-মন্তব্যটি যথার্থ। 'তাহারেই পড়ে মনে' 'কবিতায় কবির প্রিয়জন হারানোর স্মৃতিকাতরতা ও শোকাচ্ছন্ন হৃদয়ের আর্তি প্রকাশ পেয়েছে। প্রকৃতিতে বসন্ত এলেও কবির মনে তা দোলা দেয় না, আনন্দ জাগায় না। কারণ প্রিয়জন হারানোর বেদনায় তাঁর মনে শীতের শূন্যতা বিরাজমান। ভক্তকুল কবির উদাসীনতা দেখে তাঁকে বসন্তবরণ করতে বলে। তিনি ভক্তদের অনুরোধও রক্ষা করতে পারেন না। কারণ তিনি স্বামী হারানোর শোকে মুহ্যমান। উদ্দীপকের কবিতাংশে কবির বেদনাহত হৃদয়ের পরিচয় পাওয়া যায়। সেখানে কবির মনে আর বাঁশিটা না বাজার কথা বলা হয়েছে। তাঁর মনে আনন্দহীন অবস্থা বিরাজমান। আঁকাবাঁকা সাদা পাখির ঝাঁক সেখানে ওড়ে না অর্থাৎ শান্তির ছোঁয়াও সেখানে নেই। নদীর জলের ঢেউগুলোও কবির কাছে নির্বাক। এটা যেন 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির হৃদয়ে শীতের শূন্যতা বিরাজের মতো। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবি ও কবির ভক্তকুলের মধ্যে যে সংলাপ বিনিময় হয়েছে তা উদ্দীপকে প্রকাশ পায়নি। স্বামীর মৃত্যুতে শোকাচ্ছন্ন হয়ে থাকার কারণে কবি প্রকৃতিতে বসন্ত এলেও তাকে বন্দনা করে কোনো সাহিত্য রচনা করেননি। এ কারণে তাঁর ভক্তকুল উৎকণ্ঠিত হয়ে ওঠে। এ ধরনের অবস্থা ও নাটকীয় সংলাপ উদ্দীপকে প্রকাশ পায়নি। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবি ও কবিভক্ত কথোপকথনের মধ্য দিয়ে ঘটনার বিস্তৃতি ঘটেছে এবং কবিহৃদয়ের নির্মম সত্য উদঘাটিত হয়েছে। এ বিষয়টিও উদ্দীপকে নেই। এদিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperকবিতা : তাহারেই পড়ে মনে
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

তাপসীর নেশা ও পেশা ছবি আঁকা। তাঁর ছবির বিশেষত্ব হচ্ছে উজ্জ্বল রং আর বিভিন্ন মিথের ব্যবহার। কিন্তু দুর্ঘটনায় তাঁর একমাত্র শিশুপুত্র মারা গেলে পাল্টে যায় তার জীবন। তিনি শহর ছেড়ে চলে যান গ্রামে। এখন আর ছবি আঁকা তাকে টানে না। বন্ধুরা তাকে প্রশ্ন করলে বলেন, "কী হবে ছবি এঁকে!"
ক
'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ফুল ফোটার কথা কবি জানতে চেয়েছেন?
খ
"ওগো কবি, অভিমান করেছ কি তাই?"- কেন বলেছেন?
গ
উদ্দীপকের কোন দিকটি 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতার সম্পূর্ণ দিকটি ফুটে উঠেছে কি? তোমার যুক্তি উপস্থাপন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3."ওগো কবি, অভিমান করেছ কি তাই?"- কেন বলেছেন?

"ওগো কবি, অভিমান করেছ কি তাই?"- কেন বলেছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ফুল ফোটার কথা কবি জানতে চেয়েছেন?

'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ফুল ফোটার কথা কবি জানতে চেয়েছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ঋতুরাজ বসন্তে প্রকৃতি এক নতুন সাজে সজ্জিত হয়। শীতের শুষ্কতা কাটিয়ে প্রকৃতি তখন নব যৌবন লাভ করে। গাছে গাছে নতুন পাতা গজায়, ফুলে ফুলে ভরে যায় অবারিত মাঠ-ঘাট ও বাগান। আমের মুকুলের মৌ মৌ গন্ধে তখন চারদিক মুখরিত হয়ে ওঠে। এই ঋতুতে বিরহীদের মন প্রিয়জনের সান্নিধ্য খোঁজে। তাদের কথা বেশি বেশি মনে পড়ে। কারণ, প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রকৃতির সৌন্দর্যের প্রভাব তখন মানব মনে পড়ে। কবি-সাহিত্যিকগণ তখন নতুন নতুন সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করার অনুপ্রেরণা লাভ করেন।

Chittagong · 2017

ক
মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?
খ
বসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?
গ
'প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে'- উদ্দীপকের উক্তিটি 'তাহারেই পড়ে মনে' কবিতার আলোকে বিশ্লেষণ করো।
ঘ
'তাহারেই পড়ে মনে' কবিতায় বর্ণিত বসন্তের রূপচিত্র এবং উদ্দীপকের ঋতুরাজের রূপচিত্র একই অর্থে সমার্থক'- উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.বসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?

বসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?

মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সালমা ও জামিল দাম্পত্য জীবনে সুখেই দিনাতিপাত করছিল। হঠাৎ এ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করল জামিল। ছন্দপতন ঘটল সালমার সুখময় জীবনে। যদিও পরবর্তীকালে শামীম নামের এক ভদ্রলোকের সাথে সালমার আবার বিয়ে হয়। কিন্তু প্রথম স্বামীর স্মৃতি সে এক দিনের জন্যেও ভুলতে পারেনি। কারণ, সে ছিল তার সকল কাজের প্রেরণাদাতা। প্রতি বসন্তে সালমা প্রথম স্বামীর কথা স্মরণ করে একদম উদাসীন হয়ে যায় এবং স্বামীর কবরের পাশে বসে নীরবে অশ্রুপাত করে। কেননা তার সেই ভালোবাসার মানুষটি বসন্তকালেই তাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে।

Comilla · 2017

ক
'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন ছন্দে লেখা?
খ
'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' বলতে কবি কী বুঝিয়েছেন?
গ
উদ্দীপকের জামিলের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতায় কার সাদৃশ্য রয়েছে? বর্ণনা করো।
ঘ
"উদ্দীপকের সালমার মনের কষ্ট আর 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির হৃদয়ের রক্তক্ষরণ এক সূত্রে গাঁথা”- আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' বলতে কবি কী বুঝিয়েছেন?

'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' বলতে কবি কী বুঝিয়েছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন ছন্দে লেখা?

'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন ছন্দে লেখা?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতার সম্পূর্ণ দিকটি ফুটে উঠেছে কি? তোমার যুক্তি উপসউদ্দীপকের কোন দিকটি 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।"ওগো কবি, অভিমান করেছ কি তাই?"- কেন বলেছেন?'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ফুল ফোটার কথা কবি জানতে চেয়েছেন?'তাহারেই পড়ে মনে' কবিতায় বর্ণিত বসন্তের রূপচিত্র এবং উদ্দীপকের ঋতুরাজের রূপচিত্র'প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে'- উদ্দীপকের উক্তিটি 'তাহারেইবসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?"উদ্দীপকের সালমার মনের কষ্ট আর 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির হৃদয়ের রক্তক্ষরণ একউদ্দীপকের জামিলের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতায় কার সাদৃশ্য রয়েছে? বর্ণনা করো।'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' বলতে কবি কী বুঝিয়েছেন?'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন ছন্দে লেখা?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।