শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সোনিয়া এবং 'তাহারেই পড়ে মনে' কবিতার মর্মানুভূতিকে একই বৃত্তে বাঁধা যায় কি-না? বিশ্লেষণ কর।

উত্তর: হ্যাঁ, উদ্দীপকের সোনিয়া এবং 'তাহারেই পড়ে মনে' কবিতার মর্মানুভূতিকে একই বৃত্তে বাঁধা যায়। 'তাহারেই পড়ে মনে' কবিতায় বর্ণিত হয়েছে কবির ব্যক্তিজীবনের বিষাদময়তার সুর। সাহিত্য সাধনার অনুপ্রেরণাদাতা স্বামীর মৃত্যুতে কবির জীবনে নেমে আসে অসীম শূন্যতা। ফলে প্রকৃতিতে বসন্ত এলেও কবিমনে বিরাজ করছে রিক্ততার হাহাকার। উদ্দীপকে বর্ণিত হয়েছে ডাক্তার সোনিয়ার ব্যক্তিজীবনের দুঃসহ ঘটনা। চিকিৎসা সেবায় অনুপ্রেরণদাতা স্বামী প্রকৌশলী সালাম সাহেবের মৃত্যুতে তার জীবনে নেমে আসে অপরিসীম শূন্যতা। বাবা-মা কর্তব্যের খাতিরে তাকে এক ডাক্তার পাত্রের সাথে বিয়ে দিলেও সালাম সাহেবের স্মৃতি তাকে আচ্ছন্ন করে রাখে। 'তাহারেই পড়ে মনে' কবিতায়ও কবি তাঁর প্রিয় স্বামীকে হারিয়ে গভীর শোকে আচ্ছন্ন হয়ে পড়েন। 'তাহারেই পড়ে মনে' কবিতার কবি স্বজন হারানোর বেদনায় আচ্ছন্ন। প্রকৃতিতে বসন্ত এলে কবিরা তার বন্দনা শব্দ সুষমায় ভরিয়ে তোলেন। কিন্তু আপনজন হারানোর বেদনায় ভারাক্রান্ত থাকায় কবিমনে বসন্তের সৌন্দর্য স্পর্শ পায়নি। তাঁর হৃদয় জুড়ে তখনও বিরাজমান ছিল শীতের রিক্ততা। অপরদিকে স্বামী সালাম সাহেবের আকস্মিক মৃত্যু উদ্দীপকের সোনিয়ার জীবনে নামিয়েছে প্রচণ্ড শূন্যতা। বাবা-মা তাকে দ্বিতীয় বিয়ে দিলেও সালাম সাহেবের স্মৃতি তাকে আচ্ছন্ন করে রেখেছে। তাই বলা যায়, উদ্দীপকের সোনিয়া এবং 'তাহারেই পড়ে মনে' কবিতার মর্মানুভূতিকে একই বৃত্তে বাঁধা যায়।

HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল

উদ্দীপকের সোনিয়া এবং 'তাহারেই পড়ে মনে' কবিতার মর্মানুভূতিকে একই বৃত…

উদ্দীপক

প্রায় দুই বছর আগে প্রকৌশলী সালামের সাথে ডাক্তার সোনিয়ার বিয়ে হয়। স্বামীর উৎসাহ-উদ্দীপনায় ডাক্তার সোনিয়া পরম মমতায় রোগীদের চিকিৎসা সেবা দেন। তাতে রোগীরা দ্রুত আরোগ্য লাভকরেন। ফলে অল্প সময়ের মধ্যেই তিনি ভালো চিকিৎসক হিসেবে পরিচিত হয়ে ওঠেন। একদিন কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে সোনিয়ার স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যান। এ কারণে সোনিয়া মানসিকভাবে ভেঙে পড়েন। চিকিৎসা সেবা কিংবা ব্যক্তিগত কোনো কাজেই আর তার মন বসে না। বাস্তবতার চিন্তায় সোনিয়ার বাবা-মা তাকে পুনরায় এক ডাক্তারের সাথে বিয়ে দেন। কিন্তু কিছু দিন পর পরই তার স্বামীর স্মৃতি মনে পড়ে। ফলে প্রায়ই তিনি ভারাক্রান্ত মনে বাসার বারান্দায় বসে থাকেন।

Barisal · 2025

উত্তর

সুফিয়া কামাল বরিশালে জন্মগ্রহণ করেন।

উত্তর

"উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা"- উক্তিটি দ্বারা কবিভক্ত বোঝাতে চেয়েছেন যে কেন কবি বসন্ত বন্দনা না করে তার দিক থেকে মুখ ফিরিয়ে রয়েছেন। 'তাহারেই পড়ে মনে' কবিতায়, প্রকৃতি ও মানবমনের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক তাৎপর্যময় অভিব্যক্তি পেয়েছে। সাধারণভাবে প্রকৃতির সৌন্দর্য মানবমনের অফুরন্ত আনন্দের উৎস। কিন্তু কবিমন যদি কোনো কারণে শোকাচ্ছন্ন থাকে তবে বসন্ত তার সমস্ত সৌন্দর্য সত্ত্বেও কবির অন্তরকে স্পর্শ করতে পারবে না। এ বিষয়টিই আলোচ্য পঙ্ক্তিতে কবি স্পষ্ট করেছেন।

উত্তর

আপনজনকে হারানোর বেদনার দিক থেকে উদ্দীপকের সোনিয়া এবং 'তাহারেই পড়ে মনে' কবিতার ভার-চেতনার সাদৃশ্য-বৈসাদৃশ্য উভয়ই রয়েছে। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবি সুফিয়া কামালের ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার ছায়াপত ঘটেছে। তাঁর সাহিত্য সাধনার সহায়ক ও প্রধান উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের মৃত্যুর ঘটনার তাঁকে বিষণ্ণতায় আচ্ছন্ন করে রাখে। উদ্দীপকের সোনিয়ার জীবনেও অনুপ্রেরণাদানকারী স্বামীর মৃত্যুতে দুঃসহ বেদনা নেমে এসেছে। এ কারণে সোনিয়া মানসিকভাবে ভেঙে পড়ে। চিকিৎসা সেবা কিংবা ব্যক্তিগত কোনো কাজেই আর তার মন বসে না। বিষয়টি 'তাহারেই পড়ে মনে' কবিতায় বর্ণিত কবি অনুপ্রেরণাদানকারী স্বামীর মৃত্যুতে নেমে আসা শূন্যতা, বিষণ্ণতার দিকের সাথে সাদৃশ্যপূর্ণ। তবে উদ্দীপকের সোনিয়া আবারও বিয়ে করলেও 'তাহারেই পড়ে মনে' কবিতায় এমনটি দেখা যায় না। আবার কবিভক্তের সঙ্গে সংলাপে কবিমনের বেদনার রূপ প্রকৃতির সঙ্গে মেলানোর যে প্রয়াস সেটিও উদ্দীপকের সোনিয়ার মধ্যে নেই। ফলে এদিক থেকে তাদের মধ্যে বৈসাদৃশ্য লক্ষ করা যায়।

উত্তর

হ্যাঁ, উদ্দীপকের সোনিয়া এবং 'তাহারেই পড়ে মনে' কবিতার মর্মানুভূতিকে একই বৃত্তে বাঁধা যায়। 'তাহারেই পড়ে মনে' কবিতায় বর্ণিত হয়েছে কবির ব্যক্তিজীবনের বিষাদময়তার সুর। সাহিত্য সাধনার অনুপ্রেরণাদাতা স্বামীর মৃত্যুতে কবির জীবনে নেমে আসে অসীম শূন্যতা। ফলে প্রকৃতিতে বসন্ত এলেও কবিমনে বিরাজ করছে রিক্ততার হাহাকার। উদ্দীপকে বর্ণিত হয়েছে ডাক্তার সোনিয়ার ব্যক্তিজীবনের দুঃসহ ঘটনা। চিকিৎসা সেবায় অনুপ্রেরণদাতা স্বামী প্রকৌশলী সালাম সাহেবের মৃত্যুতে তার জীবনে নেমে আসে অপরিসীম শূন্যতা। বাবা-মা কর্তব্যের খাতিরে তাকে এক ডাক্তার পাত্রের সাথে বিয়ে দিলেও সালাম সাহেবের স্মৃতি তাকে আচ্ছন্ন করে রাখে। 'তাহারেই পড়ে মনে' কবিতায়ও কবি তাঁর প্রিয় স্বামীকে হারিয়ে গভীর শোকে আচ্ছন্ন হয়ে পড়েন। 'তাহারেই পড়ে মনে' কবিতার কবি স্বজন হারানোর বেদনায় আচ্ছন্ন। প্রকৃতিতে বসন্ত এলে কবিরা তার বন্দনা শব্দ সুষমায় ভরিয়ে তোলেন। কিন্তু আপনজন হারানোর বেদনায় ভারাক্রান্ত থাকায় কবিমনে বসন্তের সৌন্দর্য স্পর্শ পায়নি। তাঁর হৃদয় জুড়ে তখনও বিরাজমান ছিল শীতের রিক্ততা। অপরদিকে স্বামী সালাম সাহেবের আকস্মিক মৃত্যু উদ্দীপকের সোনিয়ার জীবনে নামিয়েছে প্রচণ্ড শূন্যতা। বাবা-মা তাকে দ্বিতীয় বিয়ে দিলেও সালাম সাহেবের স্মৃতি তাকে আচ্ছন্ন করে রেখেছে। তাই বলা যায়, উদ্দীপকের সোনিয়া এবং 'তাহারেই পড়ে মনে' কবিতার মর্মানুভূতিকে একই বৃত্তে বাঁধা যায়।
HSCBangla 1st Paperকবিতা : তাহারেই পড়ে মনে
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

তাপসীর নেশা ও পেশা ছবি আঁকা। তাঁর ছবির বিশেষত্ব হচ্ছে উজ্জ্বল রং আর বিভিন্ন মিথের ব্যবহার। কিন্তু দুর্ঘটনায় তাঁর একমাত্র শিশুপুত্র মারা গেলে পাল্টে যায় তার জীবন। তিনি শহর ছেড়ে চলে যান গ্রামে। এখন আর ছবি আঁকা তাকে টানে না। বন্ধুরা তাকে প্রশ্ন করলে বলেন, "কী হবে ছবি এঁকে!"
ক
'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ফুল ফোটার কথা কবি জানতে চেয়েছেন?
খ
"ওগো কবি, অভিমান করেছ কি তাই?"- কেন বলেছেন?
গ
উদ্দীপকের কোন দিকটি 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতার সম্পূর্ণ দিকটি ফুটে উঠেছে কি? তোমার যুক্তি উপস্থাপন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3."ওগো কবি, অভিমান করেছ কি তাই?"- কেন বলেছেন?

"ওগো কবি, অভিমান করেছ কি তাই?"- কেন বলেছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ফুল ফোটার কথা কবি জানতে চেয়েছেন?

'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ফুল ফোটার কথা কবি জানতে চেয়েছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ঋতুরাজ বসন্তে প্রকৃতি এক নতুন সাজে সজ্জিত হয়। শীতের শুষ্কতা কাটিয়ে প্রকৃতি তখন নব যৌবন লাভ করে। গাছে গাছে নতুন পাতা গজায়, ফুলে ফুলে ভরে যায় অবারিত মাঠ-ঘাট ও বাগান। আমের মুকুলের মৌ মৌ গন্ধে তখন চারদিক মুখরিত হয়ে ওঠে। এই ঋতুতে বিরহীদের মন প্রিয়জনের সান্নিধ্য খোঁজে। তাদের কথা বেশি বেশি মনে পড়ে। কারণ, প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রকৃতির সৌন্দর্যের প্রভাব তখন মানব মনে পড়ে। কবি-সাহিত্যিকগণ তখন নতুন নতুন সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করার অনুপ্রেরণা লাভ করেন।

Chittagong · 2017

ক
মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?
খ
বসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?
গ
'প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে'- উদ্দীপকের উক্তিটি 'তাহারেই পড়ে মনে' কবিতার আলোকে বিশ্লেষণ করো।
ঘ
'তাহারেই পড়ে মনে' কবিতায় বর্ণিত বসন্তের রূপচিত্র এবং উদ্দীপকের ঋতুরাজের রূপচিত্র একই অর্থে সমার্থক'- উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.বসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?

বসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?

মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সালমা ও জামিল দাম্পত্য জীবনে সুখেই দিনাতিপাত করছিল। হঠাৎ এ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করল জামিল। ছন্দপতন ঘটল সালমার সুখময় জীবনে। যদিও পরবর্তীকালে শামীম নামের এক ভদ্রলোকের সাথে সালমার আবার বিয়ে হয়। কিন্তু প্রথম স্বামীর স্মৃতি সে এক দিনের জন্যেও ভুলতে পারেনি। কারণ, সে ছিল তার সকল কাজের প্রেরণাদাতা। প্রতি বসন্তে সালমা প্রথম স্বামীর কথা স্মরণ করে একদম উদাসীন হয়ে যায় এবং স্বামীর কবরের পাশে বসে নীরবে অশ্রুপাত করে। কেননা তার সেই ভালোবাসার মানুষটি বসন্তকালেই তাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে।

Comilla · 2017

ক
'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন ছন্দে লেখা?
খ
'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' বলতে কবি কী বুঝিয়েছেন?
গ
উদ্দীপকের জামিলের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতায় কার সাদৃশ্য রয়েছে? বর্ণনা করো।
ঘ
"উদ্দীপকের সালমার মনের কষ্ট আর 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির হৃদয়ের রক্তক্ষরণ এক সূত্রে গাঁথা”- আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' বলতে কবি কী বুঝিয়েছেন?

'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' বলতে কবি কী বুঝিয়েছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন ছন্দে লেখা?

'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন ছন্দে লেখা?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতার সম্পূর্ণ দিকটি ফুটে উঠেছে কি? তোমার যুক্তি উপসউদ্দীপকের কোন দিকটি 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।"ওগো কবি, অভিমান করেছ কি তাই?"- কেন বলেছেন?'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ফুল ফোটার কথা কবি জানতে চেয়েছেন?'তাহারেই পড়ে মনে' কবিতায় বর্ণিত বসন্তের রূপচিত্র এবং উদ্দীপকের ঋতুরাজের রূপচিত্র'প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে'- উদ্দীপকের উক্তিটি 'তাহারেইবসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?"উদ্দীপকের সালমার মনের কষ্ট আর 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির হৃদয়ের রক্তক্ষরণ একউদ্দীপকের জামিলের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতায় কার সাদৃশ্য রয়েছে? বর্ণনা করো।'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' বলতে কবি কী বুঝিয়েছেন?'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন ছন্দে লেখা?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।