শেয়ারFacebookWhatsApp

“উদ্দীপকটিতে 'তাহারেই পড়ে মনে' কবিতার মূল সুর প্রতিফলিত হয়েছে।”- মন্তব্যটির যথার্থতা বিচার কর।

উত্তর: প্রিয়জন হারানোর মর্মবেদনার দিক থেকে "উদ্দীপকটিতে 'তাহারেই পড়ে মনে' কবিতার মূল সুর প্রতিফলিত হয়েছে"- উক্তিটি যথাযথ। 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রিয়জনের জন্য কবির গভীর শোকানুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে। বস্তুত, প্রিয়জনের মৃত্যু মানুষকে দুঃখভারাক্রান্ত করে ফেলে। শোকের তীব্রতা অনেক সময় ব্যক্তিকে তার চারপাশের জগৎ থেকে বিচ্ছিন্ন করে দেয়। ফলে তার জীবনে বিষণ্ণতা নেমে আসে। এমতাবস্থায় কোনো সৌন্দর্য বা আনন্দ অনুষঙ্গই ব্যক্তিমনে সাড়া জাগাতে পারে না। উদ্দীপকে আরিবা নামের এক প্রকৃতিপ্রেমী মেয়ের কথা বলা হয়েছে। গ্রামের নিসর্গ-প্রকৃতিকে সে খুব ভালোবাসে। এমনকি এসব নিয়ে সে মাঝে মাঝে কবিতাও লেখে। কিন্তু মায়ের আকস্মিক মৃত্যু তার মনে গভীর শোকানুভূতির জন্ম দেয়। আরিবা কোনোভাবেই সেই ঘটনাকে বিস্মৃত হতে পারে না। এ কারণে বন্ধুদের সাথে গ্রামে নৌকা ভ্রমণে গেলেও গ্রামীণ প্রকৃতি ও কাশফুলের সৌন্দর্য তার মনে পুলক জাগাতে ব্যর্থ হয়। উদ্দীপকের আরিবার মতো 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির মধ্যেও প্রিয়জন হারানোর বেদনা পরিলক্ষিত হয়। 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রিয়জনের জন্য কবির গভীর শোকানুভূতির প্রকাশ ঘটেছে। বস্তুত, কবির সাহিত্য সাধনার প্রধান উৎসাহদাতা ছিলেন তাঁর স্বামী সৈয়দ নেহাল হোসেন। তাঁর অকাল প্রয়াণে কবি শোকে মুহ্যমান হয়ে পড়েন। এ ঘটনা তাকে এতটাই প্রভাবিত করে যে, চারপাশের জগৎ থেকেই যেন তিনি বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ফলে বসন্তের আগমনও তার মনে রেখাপাত করে না। প্রিয়জনের জন্য শোকানুভূতির এ দিকটি উদ্দীপকের আরিবার ক্ষেত্রেও একইভাবে পরিলক্ষিত হয়েছে। এ বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল

“উদ্দীপকটিতে 'তাহারেই পড়ে মনে' কবিতার মূল সুর প্রতিফলিত হয়েছে।”- মন…

উদ্দীপক

প্রকৃতিপ্রেমী আরিবা কলেজ ছুটির সময় গ্রামে বেড়াতে এলেই বন্ধুদের সাথে ঘুরতে যায়। গ্রামীণ নিসর্গ-প্রকৃতি নিয়ে সে কবিতাও লেখে। কিন্তু মায়ের হঠাৎ মৃত্যুতে তার সবকিছুই ওলট-পালট হয়ে গেছে। এবার গ্রামে এলে মন ভালো করার জন্য বন্ধুরা তাকে জোর করে নৌকা ভ্রমণে নিয়ে যায়। কিন্তু আজ নদীর তীরের অপরূপ সৌন্দর্যও তার মনে পুলক জাগাতে ব্যর্থ হয়। চিরচেনা প্রকৃতিকেও আজ যেন অচেনা লাগে।

Comilla · 2025

উত্তর

'পাথার' শব্দের অর্থ সমুদ্র।

উত্তর

প্রিয়জনের শোকে কাতর কবি বসন্তের আগমন সম্পর্কে জানতেই উদাসীন মনে প্রশ্নোক্ত উক্তিটি করেছেন। 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রকৃতিতে বসন্তের আগমন ঘটলেও প্রিয়জনের বিয়োগব্যথায় কাতর কবির সেদিকে মোটেই ভ্রুক্ষেপ নেই। - শোকানুভূতি, তাঁকে এতটাই আচ্ছন্ন করে রেখেছে যে, প্রকৃতির এমন পরিবর্তনও তিনি লক্ষ করেননি। ফলে তিনি বসন্ত বন্দনাগীতও রচনা করেননি। কবির এমন আচরণে বিস্মিত ভক্ত তাই প্রশ্ন করে, বসন্তের আগমনেও নীরব কেন কবি? তার কথার পরিপ্রেক্ষিতে বসন্তের আগমন হয়েছে কি না জানতেই কবি প্রশ্নোক্ত উক্তিটির অবতারণা করেছেন।

উত্তর

উদ্দীপকের আরিবার সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির মনোবেদনা প্রিয়জন হারানোর দিক থেকে সম্পর্কযুক্ত। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। তাঁর সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে কবির জীবনে প্রচণ্ড শূন্যতা নেমে আসে। আলোচ্য কবিতায় কবির সেই শোকানুভূতিই বিশেষভাবে ফুটে উঠেছে। উদ্দীপকের আরিবা নিসর্গ ভালোবাসে। গ্রামে বেড়াতে এলে নিসর্গ প্রকৃতির সংস্পর্শে সে কবিতাও লেখে। কিন্তু কিছুকাল পূর্বে মায়ের মৃত্যু তার মনে গভীর রেখাপাত করে। শোকানুভূতির তীব্রতার কারণে আজ গ্রামে এসে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েও চিরচেনা প্রকৃতি যেন তার কাছে অচেনা ঠেকে। একইভাবে, 'তাহারেই পড়ে মনে' কবিতায়ও প্রিয়তম স্বামীর মৃত্যুতে কবি শোকে মুহ্যমান। এ ঘটনা তাঁর জীবনে এতটা গভীরভাবে রেখাপাত করেছে যে, বসন্তের আগমনও. তাঁর মনে সেভাবে সাড়া জাগাতে পারছে না। এ দিক থেকে উদ্দীপকের আরিবা আলোচ্য কবিতার কবির মনোবেদনার সাথে সম্পর্কযুক্ত।

উত্তর

প্রিয়জন হারানোর মর্মবেদনার দিক থেকে "উদ্দীপকটিতে 'তাহারেই পড়ে মনে' কবিতার মূল সুর প্রতিফলিত হয়েছে"- উক্তিটি যথাযথ। 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রিয়জনের জন্য কবির গভীর শোকানুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে। বস্তুত, প্রিয়জনের মৃত্যু মানুষকে দুঃখভারাক্রান্ত করে ফেলে। শোকের তীব্রতা অনেক সময় ব্যক্তিকে তার চারপাশের জগৎ থেকে বিচ্ছিন্ন করে দেয়। ফলে তার জীবনে বিষণ্ণতা নেমে আসে। এমতাবস্থায় কোনো সৌন্দর্য বা আনন্দ অনুষঙ্গই ব্যক্তিমনে সাড়া জাগাতে পারে না। উদ্দীপকে আরিবা নামের এক প্রকৃতিপ্রেমী মেয়ের কথা বলা হয়েছে। গ্রামের নিসর্গ-প্রকৃতিকে সে খুব ভালোবাসে। এমনকি এসব নিয়ে সে মাঝে মাঝে কবিতাও লেখে। কিন্তু মায়ের আকস্মিক মৃত্যু তার মনে গভীর শোকানুভূতির জন্ম দেয়। আরিবা কোনোভাবেই সেই ঘটনাকে বিস্মৃত হতে পারে না। এ কারণে বন্ধুদের সাথে গ্রামে নৌকা ভ্রমণে গেলেও গ্রামীণ প্রকৃতি ও কাশফুলের সৌন্দর্য তার মনে পুলক জাগাতে ব্যর্থ হয়। উদ্দীপকের আরিবার মতো 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির মধ্যেও প্রিয়জন হারানোর বেদনা পরিলক্ষিত হয়। 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রিয়জনের জন্য কবির গভীর শোকানুভূতির প্রকাশ ঘটেছে। বস্তুত, কবির সাহিত্য সাধনার প্রধান উৎসাহদাতা ছিলেন তাঁর স্বামী সৈয়দ নেহাল হোসেন। তাঁর অকাল প্রয়াণে কবি শোকে মুহ্যমান হয়ে পড়েন। এ ঘটনা তাকে এতটাই প্রভাবিত করে যে, চারপাশের জগৎ থেকেই যেন তিনি বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ফলে বসন্তের আগমনও তার মনে রেখাপাত করে না। প্রিয়জনের জন্য শোকানুভূতির এ দিকটি উদ্দীপকের আরিবার ক্ষেত্রেও একইভাবে পরিলক্ষিত হয়েছে। এ বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperকবিতা : তাহারেই পড়ে মনে
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

তাপসীর নেশা ও পেশা ছবি আঁকা। তাঁর ছবির বিশেষত্ব হচ্ছে উজ্জ্বল রং আর বিভিন্ন মিথের ব্যবহার। কিন্তু দুর্ঘটনায় তাঁর একমাত্র শিশুপুত্র মারা গেলে পাল্টে যায় তার জীবন। তিনি শহর ছেড়ে চলে যান গ্রামে। এখন আর ছবি আঁকা তাকে টানে না। বন্ধুরা তাকে প্রশ্ন করলে বলেন, "কী হবে ছবি এঁকে!"
ক
'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ফুল ফোটার কথা কবি জানতে চেয়েছেন?
খ
"ওগো কবি, অভিমান করেছ কি তাই?"- কেন বলেছেন?
গ
উদ্দীপকের কোন দিকটি 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতার সম্পূর্ণ দিকটি ফুটে উঠেছে কি? তোমার যুক্তি উপস্থাপন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3."ওগো কবি, অভিমান করেছ কি তাই?"- কেন বলেছেন?

"ওগো কবি, অভিমান করেছ কি তাই?"- কেন বলেছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ফুল ফোটার কথা কবি জানতে চেয়েছেন?

'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ফুল ফোটার কথা কবি জানতে চেয়েছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ঋতুরাজ বসন্তে প্রকৃতি এক নতুন সাজে সজ্জিত হয়। শীতের শুষ্কতা কাটিয়ে প্রকৃতি তখন নব যৌবন লাভ করে। গাছে গাছে নতুন পাতা গজায়, ফুলে ফুলে ভরে যায় অবারিত মাঠ-ঘাট ও বাগান। আমের মুকুলের মৌ মৌ গন্ধে তখন চারদিক মুখরিত হয়ে ওঠে। এই ঋতুতে বিরহীদের মন প্রিয়জনের সান্নিধ্য খোঁজে। তাদের কথা বেশি বেশি মনে পড়ে। কারণ, প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রকৃতির সৌন্দর্যের প্রভাব তখন মানব মনে পড়ে। কবি-সাহিত্যিকগণ তখন নতুন নতুন সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করার অনুপ্রেরণা লাভ করেন।

Chittagong · 2017

ক
মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?
খ
বসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?
গ
'প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে'- উদ্দীপকের উক্তিটি 'তাহারেই পড়ে মনে' কবিতার আলোকে বিশ্লেষণ করো।
ঘ
'তাহারেই পড়ে মনে' কবিতায় বর্ণিত বসন্তের রূপচিত্র এবং উদ্দীপকের ঋতুরাজের রূপচিত্র একই অর্থে সমার্থক'- উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.বসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?

বসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?

মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সালমা ও জামিল দাম্পত্য জীবনে সুখেই দিনাতিপাত করছিল। হঠাৎ এ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করল জামিল। ছন্দপতন ঘটল সালমার সুখময় জীবনে। যদিও পরবর্তীকালে শামীম নামের এক ভদ্রলোকের সাথে সালমার আবার বিয়ে হয়। কিন্তু প্রথম স্বামীর স্মৃতি সে এক দিনের জন্যেও ভুলতে পারেনি। কারণ, সে ছিল তার সকল কাজের প্রেরণাদাতা। প্রতি বসন্তে সালমা প্রথম স্বামীর কথা স্মরণ করে একদম উদাসীন হয়ে যায় এবং স্বামীর কবরের পাশে বসে নীরবে অশ্রুপাত করে। কেননা তার সেই ভালোবাসার মানুষটি বসন্তকালেই তাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে।

Comilla · 2017

ক
'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন ছন্দে লেখা?
খ
'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' বলতে কবি কী বুঝিয়েছেন?
গ
উদ্দীপকের জামিলের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতায় কার সাদৃশ্য রয়েছে? বর্ণনা করো।
ঘ
"উদ্দীপকের সালমার মনের কষ্ট আর 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির হৃদয়ের রক্তক্ষরণ এক সূত্রে গাঁথা”- আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' বলতে কবি কী বুঝিয়েছেন?

'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' বলতে কবি কী বুঝিয়েছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন ছন্দে লেখা?

'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন ছন্দে লেখা?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতার সম্পূর্ণ দিকটি ফুটে উঠেছে কি? তোমার যুক্তি উপসউদ্দীপকের কোন দিকটি 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।"ওগো কবি, অভিমান করেছ কি তাই?"- কেন বলেছেন?'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ফুল ফোটার কথা কবি জানতে চেয়েছেন?'তাহারেই পড়ে মনে' কবিতায় বর্ণিত বসন্তের রূপচিত্র এবং উদ্দীপকের ঋতুরাজের রূপচিত্র'প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে'- উদ্দীপকের উক্তিটি 'তাহারেইবসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?"উদ্দীপকের সালমার মনের কষ্ট আর 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির হৃদয়ের রক্তক্ষরণ একউদ্দীপকের জামিলের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতায় কার সাদৃশ্য রয়েছে? বর্ণনা করো।'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' বলতে কবি কী বুঝিয়েছেন?'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন ছন্দে লেখা?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।