শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতার সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা কর ।

উত্তর: উদ্দীপকের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতার সাদৃশ্য ও বৈসাদৃশ্য রয়েছে । • জীবনে চলার পথে মানুষকে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়। কিছু কিছু ঘটনা এমনও ঘটে, যা মানুষের জীবনকে স্থবির করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে থাকে। তবে কেউ কেউ এতে ভেঙে পড়লেও, কেউ কেউ আবার তা সামলে নিয়ে নতুন করে জীবন সাজিয়ে নেয় । নতুন উদ্যমে লক্ষ্য পূরণে এগিয়ে চলে। • উদ্দীপকের রেবেকা একজন মেধাবী ছাত্রী। তার বাবা রাশেদুলের স্বপ্ন সে বড় ডাক্তার হবে। মেয়ের পড়াশোনার খরচ চালানোর জন্য সে দিনের পর দিন কঠোর পরিশ্রম করে। কিন্তু হঠাৎ বাবার মৃত্যুতে রেবেকার জীবন এলোমেলো হয়ে যায়। বাবার মৃত্যুশোক তাকে আচ্ছন্ন করে রাখে । এদিক থেকে 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির সাথে তার সাদৃশ্য রয়েছে। কেননা কবি তার প্রথম স্বামী কাব্যসাধনার ও প্রেরণা-পুরুষকে অকালে হারিয়ে অনেকটাই স্তব্ধ হয়ে পড়েন। স্বামীর মৃত্যুশোক তাকে আচ্ছন্ন করে রাখে। অন্যদিকে রেবেকা ধীরে ধীরে নিজেকে সামলে নিয়ে বাবার স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে চলে ইট-পাথরের যান্ত্রিক জীবনের পথে, যা কবির মধ্যে দেখা যায় না । কেননা, স্বামীর মৃত্যুশোকে কাতর কবি কিছুতে কোনো কাজে মন বসাতে পারলেন না। প্রকৃতিতে শীতের পর বসন্ত এলেও কবি উদাসীন । এই বিষয়টি উদ্দীপকের সাথে বৈসাদৃশ্যপূর্ণ ।

HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল

উদ্দীপকের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতার সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা…

উদ্দীপক

দরিদ্র রিকশাচালক রাশেদুলের মেয়ে রেবেকা এইচএসসি পরীক্ষার্থী সে মেধাবী ছাত্রী। রাশেদুলের স্বপ্ন রেবেকা বড় ডাক্তার হবে। মেয়ের পড়াশোনার খরচ চালানোর জন্য সে দিনের পর দিন কঠোর পরিশ্রম করে। রেবেকাও স্বপ্ন পূরণের লক্ষ্যে দিনরাত এক করে নিজেকে প্রস্তুত করছে। কিন্তু হঠাৎ আসা কালবৈশাখী ঝড়ের মতো বাবার মৃত্যু রেবেকার জীবনকে এলোমেলো করে দেয়। রেবেকা তার লক্ষ্য থেকে ছিটতে পড়ে। বাবার মৃত্যুশোক তাকে আচ্ছন্ন করে রাখে। অতঃপর ধীরে ধীরে নিজেকে সামলে নিয়ে বাবার স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে চলে ইট-পাথরের যান্ত্রিক জীবনের পথে ৷

উত্তর

তাহারেই পড়ে মনে' কবিতা 'মাসিক মোহাম্মদী' পত্রিকায় ১৯৩৫ সালে প্রকাশিত হয়

উত্তর

'পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন?' চরণটি দ্বারা কবি বসন্তের অনিবার্য আগমনকে নির্দেশ করেছেন । • 'তাহারেই পড়ে মনে' কবিতায় স্বামীকে হারানোর বেদনা কবি কিছুতেই ভুলতে পারছেন না। তাই প্রকৃতিতে শীতের রিক্ততা শেষে বসন্তের আগমন ঘটলেও সেটিতে কবির কোনো মনোযোগ নেই । কবিভক্ত তাই কবিকে বসন্ত-বন্দনার জন্য অনুরোধ জানান এবং বলেন যে, তা না হলে বসন্তের আগমন যেন বৃথা হলো। তখন কবি তার ভক্তকে জিজ্ঞেস করেন বসন্তের আগমনে শাখায় শাখায় ফুল ফুটেছে কি না, ঋতুরাজ বসন্তকে বরণ ও বন্দনা করার জন্য গাছে গাছে ফুল ফুটেছে কি না। অর্থাৎ ঋতুরাজ বসন্তকে বরণের জন্য তো ফুল ফুটেছে, সাদর অভ্যর্থনা জানিয়েছে, প্রকৃতি বিচিত্র সাজে সেজে বসন্তকে বরণ করেছে।

উত্তর

উদ্দীপকের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতার সাদৃশ্য ও বৈসাদৃশ্য রয়েছে । • জীবনে চলার পথে মানুষকে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়। কিছু কিছু ঘটনা এমনও ঘটে, যা মানুষের জীবনকে স্থবির করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে থাকে। তবে কেউ কেউ এতে ভেঙে পড়লেও, কেউ কেউ আবার তা সামলে নিয়ে নতুন করে জীবন সাজিয়ে নেয় । নতুন উদ্যমে লক্ষ্য পূরণে এগিয়ে চলে। • উদ্দীপকের রেবেকা একজন মেধাবী ছাত্রী। তার বাবা রাশেদুলের স্বপ্ন সে বড় ডাক্তার হবে। মেয়ের পড়াশোনার খরচ চালানোর জন্য সে দিনের পর দিন কঠোর পরিশ্রম করে। কিন্তু হঠাৎ বাবার মৃত্যুতে রেবেকার জীবন এলোমেলো হয়ে যায়। বাবার মৃত্যুশোক তাকে আচ্ছন্ন করে রাখে । এদিক থেকে 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির সাথে তার সাদৃশ্য রয়েছে। কেননা কবি তার প্রথম স্বামী কাব্যসাধনার ও প্রেরণা-পুরুষকে অকালে হারিয়ে অনেকটাই স্তব্ধ হয়ে পড়েন। স্বামীর মৃত্যুশোক তাকে আচ্ছন্ন করে রাখে। অন্যদিকে রেবেকা ধীরে ধীরে নিজেকে সামলে নিয়ে বাবার স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে চলে ইট-পাথরের যান্ত্রিক জীবনের পথে, যা কবির মধ্যে দেখা যায় না । কেননা, স্বামীর মৃত্যুশোকে কাতর কবি কিছুতে কোনো কাজে মন বসাতে পারলেন না। প্রকৃতিতে শীতের পর বসন্ত এলেও কবি উদাসীন । এই বিষয়টি উদ্দীপকের সাথে বৈসাদৃশ্যপূর্ণ ।

উত্তর

উদ্দীপক ও 'তাহারেই পড়ে মনে' কবিতার মূলভাব একই সূত্রে গাঁথা। - মন্তব্যটি যথার্থ I • মানুষের জীবনে এমন কিছু বিশেষ ব্যক্তি থাকে যাকে কেন্দ্র করে সে তার স্বপ্নের বীজ বপন করে। স্বপ্ন দেখে ফুলে-ফলে পূর্ণ বৃক্ষরাজির অর্থাৎ সমৃদ্ধ ভবিষ্যতের। কিন্তু দুর্ঘটনাক্রমে সেই বিশেষ মানুষটি মৃত্যুবরণ করলে তার জীবনের স্বপ্নগুলো ভেঙে তছনছ হয়ে যাওয়ার উপক্রম হয়। কেননা প্রিয়জনের মৃত্যুর শোক মানুষ সহজে ভুলতে পারে না । • উদ্দীপরে রেবেকার বাবা তাকে নিয়ে স্বপ্ন দেখে। দরিদ্র কিশাচালক হয়েও মেয়েকে বড় ডাক্তার বানানোর জন্য পড়াশোনার খরচ চালাতে দিনের পর দিন কঠোর পরিশ্রম করে। রেবেকাও বাবার স্বপ্ন পূরণের লক্ষ্যে দিনরাত এক করে নিজেকে প্রস্তুত করতে থাকে। কিন্তু হঠাৎ বাবার মৃত্যুতে রেবেকার জীবন এলোমেলো হয়ে যায়। রেবেকা তার লক্ষ্য থেকে ছিটকে পড়ে। বাবার মৃত্যুশোক তাকে আচ্ছন্ন করে । 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির জীবনেও ঠিক একই রকম ঘটনা ঘটতে দেখা যায়। কবিতায় কবির জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। তাঁর সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামীকে অকালে হারিয়ে তার জীবনে প্রচণ্ড শূন্যতা নেমে আসে। ফলে কবির ব্যক্তিজীবন ও কাব্যসাধনায় নেমে আসে এক দুঃসহ বিষণ্ণতা । • 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবিকে প্রকৃতির পরিবর্তন সম্পর্কে উদাসীন হিসেবে দেখা যায়। প্রকৃতিতে শীতের রিক্ততা ভেদ করে ঋতুরাজ বসন্তের আগমন ঘটলেও কবি সেদিকে কোনো মনোযোগ দিতে পারছেন না। কেননা স্বামী হারানোর শোকে কাতর কবির অন্তর জুড়ে তখনও রিক্ত শীতের করুণ বিদায়ের বেদনা বিরাজ করে । বাবাকে অকালে হারিয়ে উদ্দীপকের রেবেকার মধ্যেও একই ভাব লক্ষ করা যায়। তাই উপর্যুক্ত আলোচনার ভিত্তিতে নিঃসন্দেহে বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ ।
HSCBangla 1st Paperকবিতা : তাহারেই পড়ে মনে
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

তাপসীর নেশা ও পেশা ছবি আঁকা। তাঁর ছবির বিশেষত্ব হচ্ছে উজ্জ্বল রং আর বিভিন্ন মিথের ব্যবহার। কিন্তু দুর্ঘটনায় তাঁর একমাত্র শিশুপুত্র মারা গেলে পাল্টে যায় তার জীবন। তিনি শহর ছেড়ে চলে যান গ্রামে। এখন আর ছবি আঁকা তাকে টানে না। বন্ধুরা তাকে প্রশ্ন করলে বলেন, "কী হবে ছবি এঁকে!"
ক
'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ফুল ফোটার কথা কবি জানতে চেয়েছেন?
খ
"ওগো কবি, অভিমান করেছ কি তাই?"- কেন বলেছেন?
গ
উদ্দীপকের কোন দিকটি 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতার সম্পূর্ণ দিকটি ফুটে উঠেছে কি? তোমার যুক্তি উপস্থাপন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3."ওগো কবি, অভিমান করেছ কি তাই?"- কেন বলেছেন?

"ওগো কবি, অভিমান করেছ কি তাই?"- কেন বলেছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ফুল ফোটার কথা কবি জানতে চেয়েছেন?

'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ফুল ফোটার কথা কবি জানতে চেয়েছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ঋতুরাজ বসন্তে প্রকৃতি এক নতুন সাজে সজ্জিত হয়। শীতের শুষ্কতা কাটিয়ে প্রকৃতি তখন নব যৌবন লাভ করে। গাছে গাছে নতুন পাতা গজায়, ফুলে ফুলে ভরে যায় অবারিত মাঠ-ঘাট ও বাগান। আমের মুকুলের মৌ মৌ গন্ধে তখন চারদিক মুখরিত হয়ে ওঠে। এই ঋতুতে বিরহীদের মন প্রিয়জনের সান্নিধ্য খোঁজে। তাদের কথা বেশি বেশি মনে পড়ে। কারণ, প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রকৃতির সৌন্দর্যের প্রভাব তখন মানব মনে পড়ে। কবি-সাহিত্যিকগণ তখন নতুন নতুন সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করার অনুপ্রেরণা লাভ করেন।

Chittagong · 2017

ক
মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?
খ
বসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?
গ
'প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে'- উদ্দীপকের উক্তিটি 'তাহারেই পড়ে মনে' কবিতার আলোকে বিশ্লেষণ করো।
ঘ
'তাহারেই পড়ে মনে' কবিতায় বর্ণিত বসন্তের রূপচিত্র এবং উদ্দীপকের ঋতুরাজের রূপচিত্র একই অর্থে সমার্থক'- উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.বসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?

বসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?

মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সালমা ও জামিল দাম্পত্য জীবনে সুখেই দিনাতিপাত করছিল। হঠাৎ এ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করল জামিল। ছন্দপতন ঘটল সালমার সুখময় জীবনে। যদিও পরবর্তীকালে শামীম নামের এক ভদ্রলোকের সাথে সালমার আবার বিয়ে হয়। কিন্তু প্রথম স্বামীর স্মৃতি সে এক দিনের জন্যেও ভুলতে পারেনি। কারণ, সে ছিল তার সকল কাজের প্রেরণাদাতা। প্রতি বসন্তে সালমা প্রথম স্বামীর কথা স্মরণ করে একদম উদাসীন হয়ে যায় এবং স্বামীর কবরের পাশে বসে নীরবে অশ্রুপাত করে। কেননা তার সেই ভালোবাসার মানুষটি বসন্তকালেই তাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে।

Comilla · 2017

ক
'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন ছন্দে লেখা?
খ
'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' বলতে কবি কী বুঝিয়েছেন?
গ
উদ্দীপকের জামিলের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতায় কার সাদৃশ্য রয়েছে? বর্ণনা করো।
ঘ
"উদ্দীপকের সালমার মনের কষ্ট আর 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির হৃদয়ের রক্তক্ষরণ এক সূত্রে গাঁথা”- আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' বলতে কবি কী বুঝিয়েছেন?

'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' বলতে কবি কী বুঝিয়েছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন ছন্দে লেখা?

'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন ছন্দে লেখা?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতার সম্পূর্ণ দিকটি ফুটে উঠেছে কি? তোমার যুক্তি উপসউদ্দীপকের কোন দিকটি 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।"ওগো কবি, অভিমান করেছ কি তাই?"- কেন বলেছেন?'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ফুল ফোটার কথা কবি জানতে চেয়েছেন?'তাহারেই পড়ে মনে' কবিতায় বর্ণিত বসন্তের রূপচিত্র এবং উদ্দীপকের ঋতুরাজের রূপচিত্র'প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে'- উদ্দীপকের উক্তিটি 'তাহারেইবসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?"উদ্দীপকের সালমার মনের কষ্ট আর 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির হৃদয়ের রক্তক্ষরণ একউদ্দীপকের জামিলের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতায় কার সাদৃশ্য রয়েছে? বর্ণনা করো।'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' বলতে কবি কী বুঝিয়েছেন?'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন ছন্দে লেখা?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।