শেয়ারFacebookWhatsApp

"উদ্দীপকের মূলভাব 'তাহারেই পড়ে মনে' কবিতার আংশিক বা খণ্ডাংশ মাত্র"- বিশ্লেষণ কর।

উত্তর: "উদ্দীপকের মূলভাব 'তাহারেই পড়ে মনে' কবিতার আংশিক বা খণ্ডাংশ মাত্র।”- মন্তব্যটি যথার্থ। সামাজিক জীব হিসেবে মানুষ নিঃসঙ্গ জীবনযাপন করতে পারে না। একসাথে বসবাস করতে গিয়ে কারও কারও সঙ্গে গড়ে ওঠে আত্মার বন্ধন। আত্মার বন্ধনে আবদ্ধ এই মানুষগুলো হলো প্রিয়জন। প্রিয়জনের সঙ্গ মানুষের সুখের উৎস আর তাদের অনুপস্থিতি মনে জাগায় বেদনা। উদ্দীপকে ঋতু পরিক্রমায় প্রকৃতির নানা বৈচিত্র্যের কথা উল্লেখ করে সবাই যে সমানভাবে এটি উপভোগ করতে পারে না সেই দিকটি উল্লেখ করা হয়েছে। ব্যক্তিজীবনের টানাপোড়েনের ফলে অনেকে ঋতুর এই বৈচিত্র্যময় পরিক্রমা উপভোগ করতে পারে না। উদ্দীপকের এই দিকটি 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির প্রিয়জন হারিয়ে প্রকৃতিকে বরণ করে না নেওয়ার দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ। তবে এই দিকটিই কবিতার একমাত্র দিক নয়। আরও অনেক দিক কবিতাটিতে প্রতিফলিত হয়েছে যা উদ্দীপকে ফুটে ওঠেনি। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। স্বামীর আকস্মিক মৃত্যু তাঁর জীবন দুঃসহ বিষণ্ণতা এনে দিয়েছে। তাই কবিমনের স্বাভাবিক বৈশিষ্ট্য ব্যাহত হয়েছে। ফলে বসন্তের আগমনে কবি নীরব। কবিভক্তের বারবার অনুরোধেও তিনি প্রকৃতিকে বরণ করে নিতে পারছেন না। এই দিকগুলোর পাশাপাশি কবিভক্তের সাথে কথোপকথনে কবি প্রকৃতিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন। এভাবে এই কবিতায় প্রকৃতি ও মানবমনের অবিচ্ছেদ্য সম্পর্কের দিকগুলো তুলে ধরা হয়েছে। প্রকৃতির বর্ণনা এখানে অসাধারণ রূপ লাভ করেছে, যা উদ্দীপকে প্রতিফলিত হয়নি। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল

"উদ্দীপকের মূলভাব 'তাহারেই পড়ে মনে' কবিতার আংশিক বা খণ্ডাংশ মাত্র"-…

উদ্দীপক

ঋতু পরিক্রমায় দেখা যায় নানা বৈচিত্র্য। যা উপভোগের বিষয়। এমন উপভোগ সমানভাবে সবার গ্রহণ করার সৌভাগ্য হয় না। কারণ ব্যক্তিজীবন সবার সব সময় সমান যায় না। কারও পৌষ মাস কারও সর্বনাশ- যা একান্তই ক্রিয়াশীল।

Barisal · 2024

উত্তর

অর্ঘ্য বিরচন মানে হলো অঞ্জলি বা উপহার রচনা।

উত্তর

মাঘের সন্ন্যাসী বলতে কবি শীতকে বোঝাতে চেয়েছেন। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিগত জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। এ কবিতায় কবির ব্যক্তিগত শোক ও ব্যক্তিগত দুঃখবোধের কারণে প্রকৃতির পরিবর্তনে তিনি সাড়া দিতে পারেন না। এক্ষেত্রে তিনি শীতের প্রসঙ্গ উল্লেখ করেছেন। শীত ঋতুতে কুয়াশায় চারদিক আচ্ছন্ন হয়ে যায়। গাছের পাতা ঝরে পড়ে। পরিবেশ নিঃস্ব, রিক্ত রূপ ধারণ করে। ঠিক যেন সর্বত্যাগী সন্ন্যাসীর মতো। সেই সন্ন্যাসী কুয়াশার চাদর পরে আছে। কবির মাঝেও এই শূন্যতা বিরাজমান।

উত্তর

'তাহারেই পড়ে মনে' কবিতার সঙ্গে উদ্দীপকের যে সাদৃশ্য পাওয়া যায়, তা হলো ব্যক্তিজীবনের টানাপোড়েন প্রকৃতির প্রতি উদাসীনতা। স্বাভাবিকভাবে মানুষ প্রকৃতির বৈচিত্র্য দেখে উৎফুল্ল হয়। কিন্তু কখনো কখনো মানুষের ব্যক্তিজীবনে এমন ঘটনা ঘটে যাতে সে মর্মাহত হয়। ফলে প্রকৃতির ঋতুবৈচিত্র্য তার কাছে কোনো সৌন্দর্যই বহন করে না। উদ্দীপকে বলা হয়েছে যে ঋতু পরিক্রমায় অনেক বৈচিত্র্য দেখা গেলেও এটি উপভোগ করা সবার ক্ষেত্রে সম্ভব হয় না। কেননা ব্যক্তিজীবনে সবার সমান যায় না। কেউ আনন্দে থাকে, কেউ আবার দুঃখে থাকে। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবি তাঁর প্রিয়জনকে হারিয়ে মর্মাহত। তাই প্রকৃতিতে বসন্তের আগমন ঘটলেও তিনি এই দিকে মনোযোগ দিতে পারছেন না। কেননা তাঁর হৃদয়ে প্রিয়জন হারানোর বেদনা ক্রিয়াশীল। ফলে বরাবরের মতো প্রকৃতিকে তিনি বরণ করে নিতে পারছেন না। কবিতার এই দিকটির সঙ্গে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে।

উত্তর

"উদ্দীপকের মূলভাব 'তাহারেই পড়ে মনে' কবিতার আংশিক বা খণ্ডাংশ মাত্র।”- মন্তব্যটি যথার্থ। সামাজিক জীব হিসেবে মানুষ নিঃসঙ্গ জীবনযাপন করতে পারে না। একসাথে বসবাস করতে গিয়ে কারও কারও সঙ্গে গড়ে ওঠে আত্মার বন্ধন। আত্মার বন্ধনে আবদ্ধ এই মানুষগুলো হলো প্রিয়জন। প্রিয়জনের সঙ্গ মানুষের সুখের উৎস আর তাদের অনুপস্থিতি মনে জাগায় বেদনা। উদ্দীপকে ঋতু পরিক্রমায় প্রকৃতির নানা বৈচিত্র্যের কথা উল্লেখ করে সবাই যে সমানভাবে এটি উপভোগ করতে পারে না সেই দিকটি উল্লেখ করা হয়েছে। ব্যক্তিজীবনের টানাপোড়েনের ফলে অনেকে ঋতুর এই বৈচিত্র্যময় পরিক্রমা উপভোগ করতে পারে না। উদ্দীপকের এই দিকটি 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির প্রিয়জন হারিয়ে প্রকৃতিকে বরণ করে না নেওয়ার দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ। তবে এই দিকটিই কবিতার একমাত্র দিক নয়। আরও অনেক দিক কবিতাটিতে প্রতিফলিত হয়েছে যা উদ্দীপকে ফুটে ওঠেনি। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। স্বামীর আকস্মিক মৃত্যু তাঁর জীবন দুঃসহ বিষণ্ণতা এনে দিয়েছে। তাই কবিমনের স্বাভাবিক বৈশিষ্ট্য ব্যাহত হয়েছে। ফলে বসন্তের আগমনে কবি নীরব। কবিভক্তের বারবার অনুরোধেও তিনি প্রকৃতিকে বরণ করে নিতে পারছেন না। এই দিকগুলোর পাশাপাশি কবিভক্তের সাথে কথোপকথনে কবি প্রকৃতিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন। এভাবে এই কবিতায় প্রকৃতি ও মানবমনের অবিচ্ছেদ্য সম্পর্কের দিকগুলো তুলে ধরা হয়েছে। প্রকৃতির বর্ণনা এখানে অসাধারণ রূপ লাভ করেছে, যা উদ্দীপকে প্রতিফলিত হয়নি। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperকবিতা : তাহারেই পড়ে মনে
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

তাপসীর নেশা ও পেশা ছবি আঁকা। তাঁর ছবির বিশেষত্ব হচ্ছে উজ্জ্বল রং আর বিভিন্ন মিথের ব্যবহার। কিন্তু দুর্ঘটনায় তাঁর একমাত্র শিশুপুত্র মারা গেলে পাল্টে যায় তার জীবন। তিনি শহর ছেড়ে চলে যান গ্রামে। এখন আর ছবি আঁকা তাকে টানে না। বন্ধুরা তাকে প্রশ্ন করলে বলেন, "কী হবে ছবি এঁকে!"
ক
'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ফুল ফোটার কথা কবি জানতে চেয়েছেন?
খ
"ওগো কবি, অভিমান করেছ কি তাই?"- কেন বলেছেন?
গ
উদ্দীপকের কোন দিকটি 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতার সম্পূর্ণ দিকটি ফুটে উঠেছে কি? তোমার যুক্তি উপস্থাপন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3."ওগো কবি, অভিমান করেছ কি তাই?"- কেন বলেছেন?

"ওগো কবি, অভিমান করেছ কি তাই?"- কেন বলেছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ফুল ফোটার কথা কবি জানতে চেয়েছেন?

'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ফুল ফোটার কথা কবি জানতে চেয়েছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ঋতুরাজ বসন্তে প্রকৃতি এক নতুন সাজে সজ্জিত হয়। শীতের শুষ্কতা কাটিয়ে প্রকৃতি তখন নব যৌবন লাভ করে। গাছে গাছে নতুন পাতা গজায়, ফুলে ফুলে ভরে যায় অবারিত মাঠ-ঘাট ও বাগান। আমের মুকুলের মৌ মৌ গন্ধে তখন চারদিক মুখরিত হয়ে ওঠে। এই ঋতুতে বিরহীদের মন প্রিয়জনের সান্নিধ্য খোঁজে। তাদের কথা বেশি বেশি মনে পড়ে। কারণ, প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রকৃতির সৌন্দর্যের প্রভাব তখন মানব মনে পড়ে। কবি-সাহিত্যিকগণ তখন নতুন নতুন সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করার অনুপ্রেরণা লাভ করেন।

Chittagong · 2017

ক
মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?
খ
বসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?
গ
'প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে'- উদ্দীপকের উক্তিটি 'তাহারেই পড়ে মনে' কবিতার আলোকে বিশ্লেষণ করো।
ঘ
'তাহারেই পড়ে মনে' কবিতায় বর্ণিত বসন্তের রূপচিত্র এবং উদ্দীপকের ঋতুরাজের রূপচিত্র একই অর্থে সমার্থক'- উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.বসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?

বসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?

মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সালমা ও জামিল দাম্পত্য জীবনে সুখেই দিনাতিপাত করছিল। হঠাৎ এ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করল জামিল। ছন্দপতন ঘটল সালমার সুখময় জীবনে। যদিও পরবর্তীকালে শামীম নামের এক ভদ্রলোকের সাথে সালমার আবার বিয়ে হয়। কিন্তু প্রথম স্বামীর স্মৃতি সে এক দিনের জন্যেও ভুলতে পারেনি। কারণ, সে ছিল তার সকল কাজের প্রেরণাদাতা। প্রতি বসন্তে সালমা প্রথম স্বামীর কথা স্মরণ করে একদম উদাসীন হয়ে যায় এবং স্বামীর কবরের পাশে বসে নীরবে অশ্রুপাত করে। কেননা তার সেই ভালোবাসার মানুষটি বসন্তকালেই তাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে।

Comilla · 2017

ক
'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন ছন্দে লেখা?
খ
'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' বলতে কবি কী বুঝিয়েছেন?
গ
উদ্দীপকের জামিলের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতায় কার সাদৃশ্য রয়েছে? বর্ণনা করো।
ঘ
"উদ্দীপকের সালমার মনের কষ্ট আর 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির হৃদয়ের রক্তক্ষরণ এক সূত্রে গাঁথা”- আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' বলতে কবি কী বুঝিয়েছেন?

'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' বলতে কবি কী বুঝিয়েছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন ছন্দে লেখা?

'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন ছন্দে লেখা?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতার সম্পূর্ণ দিকটি ফুটে উঠেছে কি? তোমার যুক্তি উপসউদ্দীপকের কোন দিকটি 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।"ওগো কবি, অভিমান করেছ কি তাই?"- কেন বলেছেন?'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ফুল ফোটার কথা কবি জানতে চেয়েছেন?'তাহারেই পড়ে মনে' কবিতায় বর্ণিত বসন্তের রূপচিত্র এবং উদ্দীপকের ঋতুরাজের রূপচিত্র'প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে'- উদ্দীপকের উক্তিটি 'তাহারেইবসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?"উদ্দীপকের সালমার মনের কষ্ট আর 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির হৃদয়ের রক্তক্ষরণ একউদ্দীপকের জামিলের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতায় কার সাদৃশ্য রয়েছে? বর্ণনা করো।'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' বলতে কবি কী বুঝিয়েছেন?'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন ছন্দে লেখা?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।