মাঘের সন্ন্যাসী বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
উত্তর: মাঘের সন্ন্যাসী বলতে কবি শীতকে বোঝাতে চেয়েছেন। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিগত জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। এ কবিতায় কবির ব্যক্তিগত শোক ও ব্যক্তিগত দুঃখবোধের কারণে প্রকৃতির পরিবর্তনে তিনি সাড়া দিতে পারেন না। এক্ষেত্রে তিনি শীতের প্রসঙ্গ উল্লেখ করেছেন। শীত ঋতুতে কুয়াশায় চারদিক আচ্ছন্ন হয়ে যায়। গাছের পাতা ঝরে পড়ে। পরিবেশ নিঃস্ব, রিক্ত রূপ ধারণ করে। ঠিক যেন সর্বত্যাগী সন্ন্যাসীর মতো। সেই সন্ন্যাসী কুয়াশার চাদর পরে আছে। কবির মাঝেও এই শূন্যতা বিরাজমান।
HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল
মাঘের সন্ন্যাসী বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
উত্তর