শেয়ারFacebookWhatsApp

"উদ্দীপক ও 'তাহারেই পড়ে মনে' কবিতায় ব্যক্তিজীবনের ঘটনার ছায়াপাত থাকলেও অনুষঙ্গ আলাদা।"- উক্তিটির যথার্থতা বিচার কর।

উত্তর: "উদ্দীপক ও 'তাহারেই পড়ে মনে' কবিতায় ব্যক্তিজীবনের ঘটনার ছায়াপাত থাকলেও অনুষঙ্গ আলাদা।"- উক্তিটি যথার্থ। প্রিয়জনের মৃত্যু মানুষকে দুঃখভারাক্রান্ত করে ফেলে। প্রিয় মানুষের বিয়োগব্যথা মানুষকে চারপাশের জীবন ও জগৎ থেকে বিচ্ছিন্ন করে দেয়। কারণ শোকাচ্ছন্ন হৃদয়ে জগতের কোনো সৌন্দর্য, কোনো আনন্দই রেখাপাত করে না। উদ্দীপকের কবিতাংশে এক পিতার ব্যক্তিজীবনের শোকাবহ ঘটনার ছায়াপাত ঘটেছে। সেই পিতা তার ছোট ছেলের মৃত্যুর ঘটনাটি করুণ স্বরে বর্ণনা করেছেন। তার এই ব্যক্তিজীবনের ঘটনার ছায়াপাত আমরা 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিজীবনেও দেখি। সেখানে কবি তাঁর প্রিয়জনকে হারিয়ে শোকে কাতর। তবে উদ্দীপক ও 'তাহারেই পড়ে মনে' কবিতায় ব্যক্তিজীবনের ঘটনার ছায়াপাত থাকলেও অনুষঙ্গ আলাদা। উদ্দীপকে কেবল পিতা তার ছেলের মৃত্যুর ঘটনাটি সহজভাবে বর্ণনা করেছেন। 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রকৃতিতে বসন্ত এলেও কবির মনে তা রেখাপাত করেনি। কারণ তিনি প্রিয় স্বামীর মৃত্যুশোকে আনমনা ও কাতর, যা উদ্দীপকের অনুষঙ্গ থেকে ভিন্ন। 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রকৃতি ও মানবমনের অভিব্যক্তি লক্ষ করা যায়। প্রিয়জন হারানোর বেদনাকে প্রকাশ করার জন্য কবি নিজের মনের অবস্থাকে শীতের রিক্ততার সঙ্গে তুলনা করেছেন। পাশাপাশি প্রকৃতির আরও অনেক অনুষঙ্গ ব্যবহার করেছেন যা উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায়, প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ।

HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল

"উদ্দীপক ও 'তাহারেই পড়ে মনে' কবিতায় ব্যক্তিজীবনের ঘটনার ছায়াপাত থাক…

উদ্দীপক

এ আমার ছোট ছেলে, যে নেই এখন পাথরের টুকরোর মতন ডুবে গেছে আমাদের গ্রামের পুকুরে বছর তিনেক আগে কাক-ডাকা গ্রীষ্মের দুপুরে।

Mymensingh · 2024

উত্তর

পুষ্পারতি হলো ফুলের বন্দনা বা নিবেদন।

উত্তর

কবিভক্ত কবির উদাসীনতা নিয়ে প্রশ্ন করেছেন প্রকৃতিতে বসন্তের আগমন সত্ত্বেও কবি তাকে বরণ করে না নেওয়ার জন্য। 'তাহারেই পড়ে মনে' কবিতার কবি তাঁর প্রিয়জনকে হারানোর বেদনায় কাতর। এ কারণে প্রকৃতিতে বসন্ত আগমনে কবি উচ্ছ্বসিত নন। বসন্তকে বরণ করে নেওয়ার জন্য তিনি বন্দনা-গীত রচনা করছেন না। কবিভক্তের মতে এই বসন্তকে বরণ করতে না পারায় বসন্তের আবেদন যেন গুরুত্ব হারিয়ে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এসব কারণেই কবিভক্ত কবির এই উদাসীনতা নিয়ে অনুযোগ করেছেন।

উত্তর

উদ্দীপকের ঋতুটি 'তাহারেই পড়ে মনে' কবিতার শীত ঋতুকে স্মরণ করিয়ে দেয়। প্রিয়জন হারানোর বেদনা মানুষ সহজে ভুলতে পারে না। স্বজন হারানোর শোকস্মৃতি মানুষকে তাড়িয়ে বেড়ায়। ফলে প্রকৃতি কিংবা পরিবেশের সৌন্দর্য তার মনে কোনো আনন্দ জাগাতে পারে না। উদ্দীপকের কবিতাংশের পিতা তার ছোট ছেলের মৃত্যুর বেদনাবিধুর স্মৃতির কথা বলছেন। সেই ছেলে তাদের গ্রামের পুকুরে এক কাক- ডাকা গ্রীষ্মের দুপুরে ডুবে মারা গেছে। তাই গ্রীষ্মকাল নিশ্চিতভাবেই সেই পিতার কাছে বেদনার। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির মধ্যেও প্রিয়জন হারানোর বেদনা স্পষ্টভাবেই দেখা দিয়েছে। প্রকৃতিতে বসন্ত ঋতু তার সৌন্দর্য নিয়ে উপস্থিত হলেও কবির হৃদয়ে শীতের শূন্যতা বিরাজ করছে। শীতকালে যেমন প্রকৃতি রিক্ততার রূপ ধারণ করে, প্রিয়জনকে হারিয়ে কবির মনজুড়েও শীতের রিক্ততাই বিরাজ করছে। ফলে প্রকৃতিতে বসন্ত এলেও শীতের করুণ বিদায়কে তিনি ভুলতে পারছেন না। এভাবে উদ্দীপকের ঋতুটি 'তাহারেই পড়ে মনে' কবিতার শীত ঋতুকে স্মরণ করিয়ে দেয়।

উত্তর

"উদ্দীপক ও 'তাহারেই পড়ে মনে' কবিতায় ব্যক্তিজীবনের ঘটনার ছায়াপাত থাকলেও অনুষঙ্গ আলাদা।"- উক্তিটি যথার্থ। প্রিয়জনের মৃত্যু মানুষকে দুঃখভারাক্রান্ত করে ফেলে। প্রিয় মানুষের বিয়োগব্যথা মানুষকে চারপাশের জীবন ও জগৎ থেকে বিচ্ছিন্ন করে দেয়। কারণ শোকাচ্ছন্ন হৃদয়ে জগতের কোনো সৌন্দর্য, কোনো আনন্দই রেখাপাত করে না। উদ্দীপকের কবিতাংশে এক পিতার ব্যক্তিজীবনের শোকাবহ ঘটনার ছায়াপাত ঘটেছে। সেই পিতা তার ছোট ছেলের মৃত্যুর ঘটনাটি করুণ স্বরে বর্ণনা করেছেন। তার এই ব্যক্তিজীবনের ঘটনার ছায়াপাত আমরা 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিজীবনেও দেখি। সেখানে কবি তাঁর প্রিয়জনকে হারিয়ে শোকে কাতর। তবে উদ্দীপক ও 'তাহারেই পড়ে মনে' কবিতায় ব্যক্তিজীবনের ঘটনার ছায়াপাত থাকলেও অনুষঙ্গ আলাদা। উদ্দীপকে কেবল পিতা তার ছেলের মৃত্যুর ঘটনাটি সহজভাবে বর্ণনা করেছেন। 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রকৃতিতে বসন্ত এলেও কবির মনে তা রেখাপাত করেনি। কারণ তিনি প্রিয় স্বামীর মৃত্যুশোকে আনমনা ও কাতর, যা উদ্দীপকের অনুষঙ্গ থেকে ভিন্ন। 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রকৃতি ও মানবমনের অভিব্যক্তি লক্ষ করা যায়। প্রিয়জন হারানোর বেদনাকে প্রকাশ করার জন্য কবি নিজের মনের অবস্থাকে শীতের রিক্ততার সঙ্গে তুলনা করেছেন। পাশাপাশি প্রকৃতির আরও অনেক অনুষঙ্গ ব্যবহার করেছেন যা উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায়, প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ।
HSCBangla 1st Paperকবিতা : তাহারেই পড়ে মনে
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

তাপসীর নেশা ও পেশা ছবি আঁকা। তাঁর ছবির বিশেষত্ব হচ্ছে উজ্জ্বল রং আর বিভিন্ন মিথের ব্যবহার। কিন্তু দুর্ঘটনায় তাঁর একমাত্র শিশুপুত্র মারা গেলে পাল্টে যায় তার জীবন। তিনি শহর ছেড়ে চলে যান গ্রামে। এখন আর ছবি আঁকা তাকে টানে না। বন্ধুরা তাকে প্রশ্ন করলে বলেন, "কী হবে ছবি এঁকে!"
ক
'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ফুল ফোটার কথা কবি জানতে চেয়েছেন?
খ
"ওগো কবি, অভিমান করেছ কি তাই?"- কেন বলেছেন?
গ
উদ্দীপকের কোন দিকটি 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতার সম্পূর্ণ দিকটি ফুটে উঠেছে কি? তোমার যুক্তি উপস্থাপন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3."ওগো কবি, অভিমান করেছ কি তাই?"- কেন বলেছেন?

"ওগো কবি, অভিমান করেছ কি তাই?"- কেন বলেছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ফুল ফোটার কথা কবি জানতে চেয়েছেন?

'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ফুল ফোটার কথা কবি জানতে চেয়েছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ঋতুরাজ বসন্তে প্রকৃতি এক নতুন সাজে সজ্জিত হয়। শীতের শুষ্কতা কাটিয়ে প্রকৃতি তখন নব যৌবন লাভ করে। গাছে গাছে নতুন পাতা গজায়, ফুলে ফুলে ভরে যায় অবারিত মাঠ-ঘাট ও বাগান। আমের মুকুলের মৌ মৌ গন্ধে তখন চারদিক মুখরিত হয়ে ওঠে। এই ঋতুতে বিরহীদের মন প্রিয়জনের সান্নিধ্য খোঁজে। তাদের কথা বেশি বেশি মনে পড়ে। কারণ, প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রকৃতির সৌন্দর্যের প্রভাব তখন মানব মনে পড়ে। কবি-সাহিত্যিকগণ তখন নতুন নতুন সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করার অনুপ্রেরণা লাভ করেন।

Chittagong · 2017

ক
মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?
খ
বসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?
গ
'প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে'- উদ্দীপকের উক্তিটি 'তাহারেই পড়ে মনে' কবিতার আলোকে বিশ্লেষণ করো।
ঘ
'তাহারেই পড়ে মনে' কবিতায় বর্ণিত বসন্তের রূপচিত্র এবং উদ্দীপকের ঋতুরাজের রূপচিত্র একই অর্থে সমার্থক'- উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.বসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?

বসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?

মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সালমা ও জামিল দাম্পত্য জীবনে সুখেই দিনাতিপাত করছিল। হঠাৎ এ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করল জামিল। ছন্দপতন ঘটল সালমার সুখময় জীবনে। যদিও পরবর্তীকালে শামীম নামের এক ভদ্রলোকের সাথে সালমার আবার বিয়ে হয়। কিন্তু প্রথম স্বামীর স্মৃতি সে এক দিনের জন্যেও ভুলতে পারেনি। কারণ, সে ছিল তার সকল কাজের প্রেরণাদাতা। প্রতি বসন্তে সালমা প্রথম স্বামীর কথা স্মরণ করে একদম উদাসীন হয়ে যায় এবং স্বামীর কবরের পাশে বসে নীরবে অশ্রুপাত করে। কেননা তার সেই ভালোবাসার মানুষটি বসন্তকালেই তাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে।

Comilla · 2017

ক
'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন ছন্দে লেখা?
খ
'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' বলতে কবি কী বুঝিয়েছেন?
গ
উদ্দীপকের জামিলের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতায় কার সাদৃশ্য রয়েছে? বর্ণনা করো।
ঘ
"উদ্দীপকের সালমার মনের কষ্ট আর 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির হৃদয়ের রক্তক্ষরণ এক সূত্রে গাঁথা”- আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' বলতে কবি কী বুঝিয়েছেন?

'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' বলতে কবি কী বুঝিয়েছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন ছন্দে লেখা?

'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন ছন্দে লেখা?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতার সম্পূর্ণ দিকটি ফুটে উঠেছে কি? তোমার যুক্তি উপসউদ্দীপকের কোন দিকটি 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।"ওগো কবি, অভিমান করেছ কি তাই?"- কেন বলেছেন?'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ফুল ফোটার কথা কবি জানতে চেয়েছেন?'তাহারেই পড়ে মনে' কবিতায় বর্ণিত বসন্তের রূপচিত্র এবং উদ্দীপকের ঋতুরাজের রূপচিত্র'প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে'- উদ্দীপকের উক্তিটি 'তাহারেইবসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?"উদ্দীপকের সালমার মনের কষ্ট আর 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির হৃদয়ের রক্তক্ষরণ একউদ্দীপকের জামিলের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতায় কার সাদৃশ্য রয়েছে? বর্ণনা করো।'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' বলতে কবি কী বুঝিয়েছেন?'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন ছন্দে লেখা?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।