শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতার ভাব কতটুকু প্রতিফলিত হয়েছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।

উত্তর: উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতার ভাব অনেকাংশেই প্রতিফলিত হয়েছে। প্রিয়জন হারানোর যে দুঃখ সেই দুঃখের কোনো অন্ত নেই। জীবনে আর কোনো কিছুর বিনিময়েই প্রিয়জনের শূন্যতা পূরণ করা সম্ভব নয়। মানুষ কোনো কিছুর বিনিময়েই সেই প্রিয়জনকে ভুলতে পারে না। 'তাহারেই পড়ে মনে' কবির এমনই এক স্মৃতিকাতরমূলক কবিতা। কবি তাঁর কাব্য অনুপ্রেরণার প্রাণপুরুষ স্বামী সৈয়দ নেহাল হোসেনকে হারিয়ে বেদনাবিধুর হয়ে যান। প্রকৃতিতে বসন্ত এলেও তা কবিমনকে নাড়া দিতে' পারেনি। বরং শীতের কুয়াশার মতো প্রিয়জনের স্মৃতি তাঁকে চারদিক থেকে আচ্ছন্ন করে রেখেছে। তিনি কোনোমতেই তাঁর প্রিয়জন হারানোর শোক ভুলতে পারছেন না। এভাবে কবিতাজুড়ে প্রিয়জনের প্রতি স্মৃতিকাতরতা প্রকাশ পেয়েছে। উদ্দীপকে উদ্ধৃত কাব্যাংশে দেখা যায় যে, প্রিয়জনকে কেউ একজন ভুলতে পারছে না। তার স্মৃতিতেই সে সারাক্ষণ বুঁদ হয়ে থাকে। যে বিষয়টি 'তাহারেই পড়ে মনে' কবিতার অনুরূপ। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবি প্রিয়জন হারানোর বেদনায় ভারাক্রান্ত। তাই কবি প্রকৃতির পরিবর্তনে উদাসীন থাকেন। কবির এই শোকানুভূতি উদ্দীপকের কবিতাংশের মূলভাবেও প্রতিফলিত হয়েছে। কবির বেদনাবোধের সঙ্গে তার মিল আছে। তাই বলা যায়, উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতার ভাব অনেকাংশেই প্রতিফলিত হয়েছে।

HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল

উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতার ভাব কতটুকু প্রতিফলিত হয়েছে? তোমার…

উদ্দীপক

ভুলিতে পারি না তারে, ভোলা যায় না বারে বারে মনে পড়ে কেন জানি না। ভেবে ভেবে ভোর হয় স্মৃতি শুধু কথা কয় আঁধারেতে বসে থেকে আঁখি জলে ভিজ রয় যত ভাবি ভুলে যাব মন বোঝে না বারে বারে মনে পড়ে কেন জানি না।

Comilla · 2024

উত্তর

অলখ শব্দের অর্থ দৃষ্টির অগোচরে।

উত্তর

'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী। – এই উক্তিটিতে কবি। শীতকে মাঘের সন্ন্যাসীরূপে কল্পনা করেছেন। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। শীত ঋতুতে কুয়াশা চারদিক আচ্ছন্ন করে রাখে। গাছের পাতা ঝরে যায়। পরিবেশে এক নিঃস্ব-রিক্ত রূপ চোখে পড়ে। কবি শীতের এই অবস্থাকে সন্ন্যাসীর সঙ্গে তুলনা করেছেন। সন্ন্যাসীরা জাগতিক বিলাস-ব্যসন ত্যাগ করে সহজ-সরল জীবনযাপন করেন। তারা সংসারবিবাগী, সর্বত্যাগী। শীতও যেন তাই বসন্ত আসার আগে সর্বত্যাগী সন্ন্যাসীর মতো প্রকৃতিকে রিক্ত-শূন্য করে কুয়াশার চাদরে আচ্ছন্ন করে রাখে। এই দিকটিকে বোঝাতে কবি প্রশ্নোক্ত কথাটি বলেছেন। মূলত প্রকৃতির রিক্ততাকে কবির শোকার্ত হৃদয়ের সঙ্গে এক করে দেখা হয়েছে।

উত্তর

উদ্দীপকের মূল বক্তব্যের সঙ্গে 'তাহারেই পড়ে মনে' কবিতার সাদৃশ্যপূর্ণ বিষয়টি হলো প্রিয়জনের প্রতি স্মৃতিকাতরতা। জীবন চলার পথে মানুষের অনেকের সঙ্গেই পরিচয় ঘটে। এদের মধ্যে কেউ একজন হয়ে ওঠে প্রিয়জন। আর মানবজীবনের সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা হলো সেই প্রিয়জনকে হারানো। প্রিয়জন হারানোর ফলে যে শূন্যতা তা কখনো পূরণ হয় না। 'তাহারেই পড়ে মনে' কবিতাটি কবির এমনই এক স্মৃতিকাতরতার প্রকাশ। কবি তাঁর কাব্য অনুপ্রেরণার প্রধান প্রিয় জীবনসঙ্গীকে হারিয়ে চরম দুঃখে পর্যবসিত হন। প্রিয়জনকে তিনি কোনোভাবেই ভুলতে পারেন না। তিনি প্রিয়জন বিয়োগে এতটাই কাতর যে বসন্তের রূপ-রস তাঁকে কোনোভাবেই সেই দুঃখ ভোলাতে পারে না। কবি নিজেই বলেন যে কোনোমতেই তাঁকে ভুলতে পারছেন না। উদ্দীপকে উদ্ধৃত কাব্যাংশটুকুর মূলভাবও এমনই। সেখানেও দেখা যায়, প্রিয়জনের প্রতি স্মৃতিকাতরতা। কোনোভাবেই সে তার প্রিয়জনকে ভুলতে পারছে না, যা 'তাহারেই পড়ে মনে' কবিতার মূল সুর। এভাবে প্রিয়জনের প্রতি স্মৃতিকাতরতার দিক থেকে উদ্দীপকের মূল বক্তব্যের সঙ্গে 'তাহারেই পড়ে মনে' কবিতাটি সাদৃশ্যপূর্ণ।

উত্তর

উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতার ভাব অনেকাংশেই প্রতিফলিত হয়েছে। প্রিয়জন হারানোর যে দুঃখ সেই দুঃখের কোনো অন্ত নেই। জীবনে আর কোনো কিছুর বিনিময়েই প্রিয়জনের শূন্যতা পূরণ করা সম্ভব নয়। মানুষ কোনো কিছুর বিনিময়েই সেই প্রিয়জনকে ভুলতে পারে না। 'তাহারেই পড়ে মনে' কবির এমনই এক স্মৃতিকাতরমূলক কবিতা। কবি তাঁর কাব্য অনুপ্রেরণার প্রাণপুরুষ স্বামী সৈয়দ নেহাল হোসেনকে হারিয়ে বেদনাবিধুর হয়ে যান। প্রকৃতিতে বসন্ত এলেও তা কবিমনকে নাড়া দিতে' পারেনি। বরং শীতের কুয়াশার মতো প্রিয়জনের স্মৃতি তাঁকে চারদিক থেকে আচ্ছন্ন করে রেখেছে। তিনি কোনোমতেই তাঁর প্রিয়জন হারানোর শোক ভুলতে পারছেন না। এভাবে কবিতাজুড়ে প্রিয়জনের প্রতি স্মৃতিকাতরতা প্রকাশ পেয়েছে। উদ্দীপকে উদ্ধৃত কাব্যাংশে দেখা যায় যে, প্রিয়জনকে কেউ একজন ভুলতে পারছে না। তার স্মৃতিতেই সে সারাক্ষণ বুঁদ হয়ে থাকে। যে বিষয়টি 'তাহারেই পড়ে মনে' কবিতার অনুরূপ। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবি প্রিয়জন হারানোর বেদনায় ভারাক্রান্ত। তাই কবি প্রকৃতির পরিবর্তনে উদাসীন থাকেন। কবির এই শোকানুভূতি উদ্দীপকের কবিতাংশের মূলভাবেও প্রতিফলিত হয়েছে। কবির বেদনাবোধের সঙ্গে তার মিল আছে। তাই বলা যায়, উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতার ভাব অনেকাংশেই প্রতিফলিত হয়েছে।
HSCBangla 1st Paperকবিতা : তাহারেই পড়ে মনে
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

তাপসীর নেশা ও পেশা ছবি আঁকা। তাঁর ছবির বিশেষত্ব হচ্ছে উজ্জ্বল রং আর বিভিন্ন মিথের ব্যবহার। কিন্তু দুর্ঘটনায় তাঁর একমাত্র শিশুপুত্র মারা গেলে পাল্টে যায় তার জীবন। তিনি শহর ছেড়ে চলে যান গ্রামে। এখন আর ছবি আঁকা তাকে টানে না। বন্ধুরা তাকে প্রশ্ন করলে বলেন, "কী হবে ছবি এঁকে!"
ক
'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ফুল ফোটার কথা কবি জানতে চেয়েছেন?
খ
"ওগো কবি, অভিমান করেছ কি তাই?"- কেন বলেছেন?
গ
উদ্দীপকের কোন দিকটি 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতার সম্পূর্ণ দিকটি ফুটে উঠেছে কি? তোমার যুক্তি উপস্থাপন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3."ওগো কবি, অভিমান করেছ কি তাই?"- কেন বলেছেন?

"ওগো কবি, অভিমান করেছ কি তাই?"- কেন বলেছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ফুল ফোটার কথা কবি জানতে চেয়েছেন?

'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ফুল ফোটার কথা কবি জানতে চেয়েছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ঋতুরাজ বসন্তে প্রকৃতি এক নতুন সাজে সজ্জিত হয়। শীতের শুষ্কতা কাটিয়ে প্রকৃতি তখন নব যৌবন লাভ করে। গাছে গাছে নতুন পাতা গজায়, ফুলে ফুলে ভরে যায় অবারিত মাঠ-ঘাট ও বাগান। আমের মুকুলের মৌ মৌ গন্ধে তখন চারদিক মুখরিত হয়ে ওঠে। এই ঋতুতে বিরহীদের মন প্রিয়জনের সান্নিধ্য খোঁজে। তাদের কথা বেশি বেশি মনে পড়ে। কারণ, প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রকৃতির সৌন্দর্যের প্রভাব তখন মানব মনে পড়ে। কবি-সাহিত্যিকগণ তখন নতুন নতুন সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করার অনুপ্রেরণা লাভ করেন।

Chittagong · 2017

ক
মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?
খ
বসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?
গ
'প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে'- উদ্দীপকের উক্তিটি 'তাহারেই পড়ে মনে' কবিতার আলোকে বিশ্লেষণ করো।
ঘ
'তাহারেই পড়ে মনে' কবিতায় বর্ণিত বসন্তের রূপচিত্র এবং উদ্দীপকের ঋতুরাজের রূপচিত্র একই অর্থে সমার্থক'- উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.বসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?

বসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?

মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সালমা ও জামিল দাম্পত্য জীবনে সুখেই দিনাতিপাত করছিল। হঠাৎ এ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করল জামিল। ছন্দপতন ঘটল সালমার সুখময় জীবনে। যদিও পরবর্তীকালে শামীম নামের এক ভদ্রলোকের সাথে সালমার আবার বিয়ে হয়। কিন্তু প্রথম স্বামীর স্মৃতি সে এক দিনের জন্যেও ভুলতে পারেনি। কারণ, সে ছিল তার সকল কাজের প্রেরণাদাতা। প্রতি বসন্তে সালমা প্রথম স্বামীর কথা স্মরণ করে একদম উদাসীন হয়ে যায় এবং স্বামীর কবরের পাশে বসে নীরবে অশ্রুপাত করে। কেননা তার সেই ভালোবাসার মানুষটি বসন্তকালেই তাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে।

Comilla · 2017

ক
'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন ছন্দে লেখা?
খ
'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' বলতে কবি কী বুঝিয়েছেন?
গ
উদ্দীপকের জামিলের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতায় কার সাদৃশ্য রয়েছে? বর্ণনা করো।
ঘ
"উদ্দীপকের সালমার মনের কষ্ট আর 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির হৃদয়ের রক্তক্ষরণ এক সূত্রে গাঁথা”- আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' বলতে কবি কী বুঝিয়েছেন?

'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' বলতে কবি কী বুঝিয়েছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন ছন্দে লেখা?

'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন ছন্দে লেখা?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতার সম্পূর্ণ দিকটি ফুটে উঠেছে কি? তোমার যুক্তি উপসউদ্দীপকের কোন দিকটি 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।"ওগো কবি, অভিমান করেছ কি তাই?"- কেন বলেছেন?'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ফুল ফোটার কথা কবি জানতে চেয়েছেন?'তাহারেই পড়ে মনে' কবিতায় বর্ণিত বসন্তের রূপচিত্র এবং উদ্দীপকের ঋতুরাজের রূপচিত্র'প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে'- উদ্দীপকের উক্তিটি 'তাহারেইবসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?"উদ্দীপকের সালমার মনের কষ্ট আর 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির হৃদয়ের রক্তক্ষরণ একউদ্দীপকের জামিলের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতায় কার সাদৃশ্য রয়েছে? বর্ণনা করো।'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' বলতে কবি কী বুঝিয়েছেন?'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন ছন্দে লেখা?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।