'তাহারেই পড়ে মনে' কবিতাটিকে নাটকীয় গুণসম্পন্ন কবিতা বলা হয় কেন?
উত্তর: গঠনরীতির দিক থেকে 'তাহারেই পড়ে মনে' কবিতাটি সংলাপনির্ভর হওয়ায় কবিতাটিকে নাটকীয় গুণসম্পন্ন কবিতা বলা হয়। 'তাহারেই পড়ে মনে' কবিতাটিতে মূলত কবি ও কবিভক্তের মাঝে সংলাপের মধ্য দিয়ে নাটকীয়তা সৃষ্টি হয়েছে। এ নাটকীয়তাই কবিতাটির লক্ষণীয় বৈশিষ্ট্য। উল্লিখিত চরিত্রদুটির কথোপকথনের মাধ্যমে কবিতাটির বিষয়বস্তুর বিস্তৃতি ও ক্রমবিকাশ ঘটেছে। এর মধ্য দিয়ে কবি হৃদয়ের নিগূঢ় ভাব এখানে নাটকীয়ভাবে প্রকাশিত হয়েছে। এজন্য কবিতাটিকে নাটকীয় গুণসম্পন্ন বলা হয়।
HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল
'তাহারেই পড়ে মনে' কবিতাটিকে নাটকীয় গুণসম্পন্ন কবিতা বলা হয় কেন?
উত্তর