শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের বসন্ত বর্ণনার সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতার বসন্ত বর্ণনার সাদৃশ্য-বৈসাদৃশ্য আলোচনা করো।

উত্তর: কবি সুফিয়া কামালের 'তাহারেই পড়ে মনে' কবিতা ও উদ্দীপকের কবিতাংশে বসন্ত ঋতুর আশ্রয়ে মানবমনের অনুভূতির একটি বিশেষ দিক গভীর তাৎপর্য নিয়ে ধরা দিয়েছে। 'তাহারেই পড়ে মনে' কবিতায় স্মৃতিভারাতুর ব্যক্তিমনের বেদনার আবেগঘন প্রকাশ ঘটেছে। কবি এ কবিতায় বসন্ত-প্রকৃতির অনুষঙ্গে ভর করে ব্যক্তিহৃদয়ের বেদনাবোধের অসাধারণ অভিব্যক্তি ঘটিয়েছেন। এছাড়া কবি সুফিয়া কামাল বসন্ত ও শীত ঋতুর প্রতীকে জীবনের কোমল ও রুদ্ররূপকে উন্মোচন করেছেন কবিতাটিতে যা উদ্দীপকের কবিতাংশেও অনেকটাই পরিব্যাপ্ত হয়েছে। উদ্দীপকের গীতিকবিতায় একটি ম্লান বসন্তের বর্ণনা দেওয়া হয়েছে। ঋতু পরিক্রমায় প্রকৃতিতে বসন্ত এলেও কবির পরম আরাধ্যজনের অনুপস্থিতিতে আজ যেন তা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। আর তাই বসন্তের শত সম্ভারের মাঝেও কবি তাঁর প্রিয়জনের অভাব অনুভব করছেন প্রগাঢ়ভাবে। অপরদিকে 'তাহারেই পড়ে মনে' কবিতায়ও কবির প্রিয়জনের বিচ্ছেদজনিত বেদনা-ভারাতুর মনে বসন্ত রঙিন পরশ বোলাতে পারছে না। তাই বারবার প্রত্যাখ্যাত হয়েছে ভক্তের প্রত্যাশিত বসন্ত-বন্দনার আবেদন। কেননা কবির মন তখনো বিদায়ী শীতের রিক্ততার হাহাকারে আচ্ছন্ন। অর্থাৎ কবিদ্বয়ের হৃদয়-যাতনা প্রকৃতিকে আশ্রয় করে বাণীরূপ পেয়েছে উদ্দীপক ও আলোচ্য কবিতায়। আর এদিক থেকেই কবিতা দুটি পরস্পর সম্পর্কিত।

HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল

উদ্দীপকের বসন্ত বর্ণনার সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতার বসন্ত বর্ণনার…

উদ্দীপক

"চলে যায় মরি হায় বসন্তের দিন। দূর শাখে পিক ডাকে বিরামবিহীন।। অধীর সমীর-ভরে উচ্ছ্বসি বকুল ঝরে, গন্ধ-সনে হল মন সুদূরে বিলীন। পুলকিত আম্রবীথি ফাল্গুনেরই তাপে, মধুকর গুঞ্জরনে ছায়াতল কাঁপে। কেন আজি অকারণে সারা বেলা আনমনে পরানে বাজায় বীণা কে গো উদাসীন।।"

Dhaka · 2017

উত্তর

'কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি'- চরণটির মাধ্যমে বিরহকাতর কবির কথা বলা হয়েছে।

উত্তর

কবি সুফিয়া কামালের 'তাহারেই পড়ে মনে' কবিতা ও উদ্দীপকের কবিতাংশে বসন্ত ঋতুর আশ্রয়ে মানবমনের অনুভূতির একটি বিশেষ দিক গভীর তাৎপর্য নিয়ে ধরা দিয়েছে। 'তাহারেই পড়ে মনে' কবিতায় স্মৃতিভারাতুর ব্যক্তিমনের বেদনার আবেগঘন প্রকাশ ঘটেছে। কবি এ কবিতায় বসন্ত-প্রকৃতির অনুষঙ্গে ভর করে ব্যক্তিহৃদয়ের বেদনাবোধের অসাধারণ অভিব্যক্তি ঘটিয়েছেন। এছাড়া কবি সুফিয়া কামাল বসন্ত ও শীত ঋতুর প্রতীকে জীবনের কোমল ও রুদ্ররূপকে উন্মোচন করেছেন কবিতাটিতে যা উদ্দীপকের কবিতাংশেও অনেকটাই পরিব্যাপ্ত হয়েছে। উদ্দীপকের গীতিকবিতায় একটি ম্লান বসন্তের বর্ণনা দেওয়া হয়েছে। ঋতু পরিক্রমায় প্রকৃতিতে বসন্ত এলেও কবির পরম আরাধ্যজনের অনুপস্থিতিতে আজ যেন তা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। আর তাই বসন্তের শত সম্ভারের মাঝেও কবি তাঁর প্রিয়জনের অভাব অনুভব করছেন প্রগাঢ়ভাবে। অপরদিকে 'তাহারেই পড়ে মনে' কবিতায়ও কবির প্রিয়জনের বিচ্ছেদজনিত বেদনা-ভারাতুর মনে বসন্ত রঙিন পরশ বোলাতে পারছে না। তাই বারবার প্রত্যাখ্যাত হয়েছে ভক্তের প্রত্যাশিত বসন্ত-বন্দনার আবেদন। কেননা কবির মন তখনো বিদায়ী শীতের রিক্ততার হাহাকারে আচ্ছন্ন। অর্থাৎ কবিদ্বয়ের হৃদয়-যাতনা প্রকৃতিকে আশ্রয় করে বাণীরূপ পেয়েছে উদ্দীপক ও আলোচ্য কবিতায়। আর এদিক থেকেই কবিতা দুটি পরস্পর সম্পর্কিত।

উত্তর

ব্যক্তিগত জীবনের সুখ-দুঃখ প্রকৃতির অনুষঙ্গে নিবিড়ভাবে উপস্থাপিত হয়েছে 'তাহারেই পড়ে মনে' কবিতায়, যা উদ্দীপকের মূল সুরও বটে। 'তাহারেই পড়ে মনে' কবিতায় বসন্ত ঋতুর আগমন উপলক্ষে কবি মনের অতীতচারিতার কষ্ট ফুটে উঠেছে। বসন্ত চির যৌবনের প্রতীক। সময়ের আবর্তনে প্রকৃতিতে বসন্ত এলেও বিরহকাতর কবিম্বয়ের কাছে আজ তা প্রকৃত অর্থেই মূল্যহীন। একদা পুষ্প, বৃক্ষ, পাখি তথা প্রকৃতির মহাসমারোহে কবিদ্বয়ের জীবন পূর্ণতা লাভ করলেও এখন তাঁদের মনে কেবলই শূন্যতাবোধের হাহাকার। উদ্দীপকের কবিতাংশে বসন্তের আবেদন উপেক্ষিত থেকে গেছে। যদিও প্রকৃতির সর্বত্র বসন্তের চিত্ররূপময় প্রকাশ লক্ষিত হচ্ছে তথাপি প্রিয়জনের অনুপস্থিতিতে কবির হৃদয় আজ বিষণ্ণতায় পর্যবসিত হয়েছে। আর তাই ঋতুরাজ প্রকৃতিতে নবযৌবন নিয়ে আসলেও কবির অন্তরে তা প্রত্যাশিত দাগ কাটতে পারেনি। বসন্ত রাগের পরিবর্তে উদাসীন কবির মনে তাই বাজছে বিরহের সুর। এভাবে উদ্দীপকের কবির বিরহ-বেদনার এ দিকটি 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির অন্তর্যাতনাকেই যেন তুলে ধরেছে সর্বতোভাবে। 'তাহারেই পড়ে মনে' কবিতায় উদ্দীপকের কবির অন্তর্গত বিষাদই ধ্বনিত হয়েছে। প্রকৃতির চিরায়ত নিয়মে বসন্ত তার পরিপূর্ণ বৈভব নিয়ে উপস্থিত হলেও কবি আজ বসন্ত-বিমুখ। কেননা কবির অন্তরে বিরাজমান শীতের রিক্ততার হাহাকারে ঢাকা পড়ে গেছে বসন্ত-প্রকৃতির সকল আয়োজন। আর তাই সৌন্দর্যের ডালা সাজিয়ে পদার্পণ করেও কবিমনকে তা আলোড়িত করতে পারেনি। কবিতার সর্বত্র ধ্বনিত হয়েছে বিয়োগ-বেদনার হাহাকার। এ হাহাকার ধ্বনি কবিতাটিকে যেমন ভিন্নতর ব্যঞ্জনা দিয়েছে উদ্দীপকের কবিতাংশেও তেমনি মুখ্য হয়ে উঠেছে প্রিয়জনকে কাছে না পাওয়ার যাতনা। আর এভাবেই বিষাদ- বেদনা প্রকাশের সূত্রে উদ্দীপক ও 'তাহারেই পড়ে মনে' কবিতার অন্তর্গত দীর্ঘশ্বাস মিলেমিশে একাকার হয়ে গেছে। সে বিবেচনায় উদ্দীপকের মূল সুর 'তাহারেই পড়ে মনে' কবিতার আলোকে যথার্থ।
HSCBangla 1st Paperকবিতা : তাহারেই পড়ে মনে
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

তাপসীর নেশা ও পেশা ছবি আঁকা। তাঁর ছবির বিশেষত্ব হচ্ছে উজ্জ্বল রং আর বিভিন্ন মিথের ব্যবহার। কিন্তু দুর্ঘটনায় তাঁর একমাত্র শিশুপুত্র মারা গেলে পাল্টে যায় তার জীবন। তিনি শহর ছেড়ে চলে যান গ্রামে। এখন আর ছবি আঁকা তাকে টানে না। বন্ধুরা তাকে প্রশ্ন করলে বলেন, "কী হবে ছবি এঁকে!"
ক
'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ফুল ফোটার কথা কবি জানতে চেয়েছেন?
খ
"ওগো কবি, অভিমান করেছ কি তাই?"- কেন বলেছেন?
গ
উদ্দীপকের কোন দিকটি 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতার সম্পূর্ণ দিকটি ফুটে উঠেছে কি? তোমার যুক্তি উপস্থাপন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3."ওগো কবি, অভিমান করেছ কি তাই?"- কেন বলেছেন?

"ওগো কবি, অভিমান করেছ কি তাই?"- কেন বলেছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ফুল ফোটার কথা কবি জানতে চেয়েছেন?

'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ফুল ফোটার কথা কবি জানতে চেয়েছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ঋতুরাজ বসন্তে প্রকৃতি এক নতুন সাজে সজ্জিত হয়। শীতের শুষ্কতা কাটিয়ে প্রকৃতি তখন নব যৌবন লাভ করে। গাছে গাছে নতুন পাতা গজায়, ফুলে ফুলে ভরে যায় অবারিত মাঠ-ঘাট ও বাগান। আমের মুকুলের মৌ মৌ গন্ধে তখন চারদিক মুখরিত হয়ে ওঠে। এই ঋতুতে বিরহীদের মন প্রিয়জনের সান্নিধ্য খোঁজে। তাদের কথা বেশি বেশি মনে পড়ে। কারণ, প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রকৃতির সৌন্দর্যের প্রভাব তখন মানব মনে পড়ে। কবি-সাহিত্যিকগণ তখন নতুন নতুন সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করার অনুপ্রেরণা লাভ করেন।

Chittagong · 2017

ক
মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?
খ
বসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?
গ
'প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে'- উদ্দীপকের উক্তিটি 'তাহারেই পড়ে মনে' কবিতার আলোকে বিশ্লেষণ করো।
ঘ
'তাহারেই পড়ে মনে' কবিতায় বর্ণিত বসন্তের রূপচিত্র এবং উদ্দীপকের ঋতুরাজের রূপচিত্র একই অর্থে সমার্থক'- উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.বসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?

বসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?

মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সালমা ও জামিল দাম্পত্য জীবনে সুখেই দিনাতিপাত করছিল। হঠাৎ এ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করল জামিল। ছন্দপতন ঘটল সালমার সুখময় জীবনে। যদিও পরবর্তীকালে শামীম নামের এক ভদ্রলোকের সাথে সালমার আবার বিয়ে হয়। কিন্তু প্রথম স্বামীর স্মৃতি সে এক দিনের জন্যেও ভুলতে পারেনি। কারণ, সে ছিল তার সকল কাজের প্রেরণাদাতা। প্রতি বসন্তে সালমা প্রথম স্বামীর কথা স্মরণ করে একদম উদাসীন হয়ে যায় এবং স্বামীর কবরের পাশে বসে নীরবে অশ্রুপাত করে। কেননা তার সেই ভালোবাসার মানুষটি বসন্তকালেই তাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে।

Comilla · 2017

ক
'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন ছন্দে লেখা?
খ
'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' বলতে কবি কী বুঝিয়েছেন?
গ
উদ্দীপকের জামিলের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতায় কার সাদৃশ্য রয়েছে? বর্ণনা করো।
ঘ
"উদ্দীপকের সালমার মনের কষ্ট আর 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির হৃদয়ের রক্তক্ষরণ এক সূত্রে গাঁথা”- আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' বলতে কবি কী বুঝিয়েছেন?

'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' বলতে কবি কী বুঝিয়েছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন ছন্দে লেখা?

'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন ছন্দে লেখা?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতার সম্পূর্ণ দিকটি ফুটে উঠেছে কি? তোমার যুক্তি উপসউদ্দীপকের কোন দিকটি 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।"ওগো কবি, অভিমান করেছ কি তাই?"- কেন বলেছেন?'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ফুল ফোটার কথা কবি জানতে চেয়েছেন?'তাহারেই পড়ে মনে' কবিতায় বর্ণিত বসন্তের রূপচিত্র এবং উদ্দীপকের ঋতুরাজের রূপচিত্র'প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে'- উদ্দীপকের উক্তিটি 'তাহারেইবসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?"উদ্দীপকের সালমার মনের কষ্ট আর 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির হৃদয়ের রক্তক্ষরণ একউদ্দীপকের জামিলের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতায় কার সাদৃশ্য রয়েছে? বর্ণনা করো।'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' বলতে কবি কী বুঝিয়েছেন?'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন ছন্দে লেখা?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।