শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতার মূলসুর প্রতিফলিত হয়েছে কি ? তোমার মতামত দাও।

উত্তর: উদ্দীপকের কবিতাংশটিতে 'তাহারেই পড়ে মনে' কবিতার মূলসুর প্রতিফলিত হয়নি বলেই আমি মনে করি । 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিগত দুঃখবোধ তাঁর কবিমনকে আচ্ছন্ন করেছে। বেদনায় আবিষ্ট কবির কাছে তাই বসন্তের সৌন্দর্য ম্লান। প্রিয়জনের বিয়োগব্যথায় কবির হৃদয়ের দুঃসহ-স্মৃতিই তাঁর কাছে বসন্তের আগমনকে নিষ্প্রভ করে তুলেছে । উদ্দীপকের কবিতাংশে স্মৃতিতাড়িত কবির একান্ত অনুভূতির প্রতিফলন ঘটেছে। সেখানে কবি তাঁর শৈশবের সুখময় দিনগুলোর স্মৃতিমন্থন করেছেন। ঝাউশাখে বনলতা বেঁধে দোল খাওয়া, কাঁচা-পাকা কুল খাওয়ার আনন্দময় স্মৃতি দীর্ঘদিন পর কবিকে যেন মোহাবিষ্ট করে রাখে । এর মধ্য দিয়ে গ্রামীণ প্রকৃতির প্রতি কবির অকৃত্রিম মমত্ববোধ প্রকাশিত হয়েছে। কিন্তু আলোচ্য কবিতাটির বিষয়বস্তু ভিন্ন । 'তাহারেই পড়ে মনে' কবিতাটি স্বজন হারানো কবির ব্যথাতুর মনের অভিব্যক্তি। এ কবিতায় প্রিয়জনের বিয়োগব্যথা কবিমনকে আচ্ছন্ন করে রেখেছে । তাই বসন্ত-প্রকৃতির অপরূপ সৌন্দর্যও কবিমনে রেখাপাত করতে পারে না। উদ্দীপকের কবিতাংশে ব্যক্তিগত জীবনের এমন দুঃখবোধের প্রতিফলন ঘটেনি। সেখানে কেবল কবির শৈশবের সুখময় সময়ের স্মৃতিচারণার দিকটিই স্থান পেয়েছে, যা 'আলোচ্য কবিতার থেকে আলাদা। এ বিবেচনায় উদ্দীপকের কবিতাংশটিতে 'তাহারেই পড়ে মনে' কবিতার মূলসুর প্রতিফলিত হয়নি ।

HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল

উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতার মূলসুর প্রতিফলিত হয়েছে কি ? তোম…

উদ্দীপক

'বহুদিন পরে মনে পড়ে আজি পল্লিমায়ের কোল, ঝাউশাখে সেথা বনলতা বাঁধি, হরষে খেয়েছি দোল। কুলের কাঁটার আঘাত সহিয়া কাঁচা-পাকা কুল খেয়ে, অমৃতের স্বাদ যেন লভিয়াছি গাঁয়ের দুলালী মেয়ে।'

Comilla · 2019

উত্তর

'পাথার' শব্দের অর্থ— সমুদ্র ।

উত্তর

আলোচ্য পক্তিটিতে কবি শীতকে কুয়াশার চাদর পরিহিত মাঘের সন্ন্যাসীরূপে কল্পনা করেছেন। শীত প্রকৃতিকে দেয় রিক্ততার রূপ। আলোচ্য কবিতাটিতে শীতের এ নিঃস্ব ও রিক্ত রূপকে বসন্তের বিপরীতে স্থাপন করা হয়েছে। প্রকৃতি বসন্তের আগমনে পুষ্পসাজে সাজলেও বিরহকাতর কবির মন জুড়ে রয়েছে শীতের রিক্ততার ছবি। শীত যেন রিক্ত সন্ন্যাসীর মতোই কুয়াশার চাদর গায়ে পত্রপুষ্পহীন দিগন্তের পথে চলে গেছে। প্রশ্নোক্ত পক্তিটিতে সর্বগ্রাসী শীতের এ নিষ্প্রাণ রূপটিকেই তুলে ধরা হয়েছে ।

উত্তর

বিষয়গত দিক থেকে উদ্দীপকের ভাববস্তুর সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতার ভাববস্তুর বৈসাদৃশ্য প্রতীয়মান হয় । 'তাহারেই পড়ে মনে' কবিতায় স্মৃতিকাতর ব্যক্তিমনের বেদনার আবেগঘন প্রকাশ ঘটেছে। এ কবিতায় কবি বসন্ত-প্রকৃতির অনুষঙ্গে ভর করে ব্যক্তিহৃদয়ের বেদনাবোধের অসাধারণ অভিব্যক্তি ঘটিয়েছেন। এছাড়াও কবি সুফিয়া কামাল বসন্ত ও শীত ঋতুর প্রতীকে জীবনের কোমল ও বিষাদময় রূপ উন্মোচন করেছেন কবিতাটিতে। উদ্দীপকের কবিতাংশের বর্ণনায় অতীত দিনের স্মৃতি রোমন্থনের কথা ফুটে উঠেছে। এ কবিতায় স্মৃতিকাতরতার আবরণে কবি তাঁর শৈশবের সুখময় দিনগুলির বর্ণনা দিয়েছেন। এর মধ্য দিয়ে পল্লি-প্রকৃতির প্রতি কবির মমত্ববোধ প্রকাশিত হয়েছে। উদ্দীপকের কবিতাংশটিতে ফুটে ওঠা স্মৃতিকাতরতার এ দিকটি 'তাহারেই পড়ে মনে' কবিতাতেও একইভাবে পরিলক্ষিত হয়। তবে এটিই এ কবিতার মূল বিষয় নয় বরং কবির ব্যক্তিমনের বেদনাবোধই কবিতাটিকে তাৎপর্যময় করে তুলেছে। এদিক থেকে উদ্দীপকের ভাববস্তুর সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতার ভাববস্তুর বৈসাদৃশ্য প্রতীয়মান হয় ।

উত্তর

উদ্দীপকের কবিতাংশটিতে 'তাহারেই পড়ে মনে' কবিতার মূলসুর প্রতিফলিত হয়নি বলেই আমি মনে করি । 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিগত দুঃখবোধ তাঁর কবিমনকে আচ্ছন্ন করেছে। বেদনায় আবিষ্ট কবির কাছে তাই বসন্তের সৌন্দর্য ম্লান। প্রিয়জনের বিয়োগব্যথায় কবির হৃদয়ের দুঃসহ-স্মৃতিই তাঁর কাছে বসন্তের আগমনকে নিষ্প্রভ করে তুলেছে । উদ্দীপকের কবিতাংশে স্মৃতিতাড়িত কবির একান্ত অনুভূতির প্রতিফলন ঘটেছে। সেখানে কবি তাঁর শৈশবের সুখময় দিনগুলোর স্মৃতিমন্থন করেছেন। ঝাউশাখে বনলতা বেঁধে দোল খাওয়া, কাঁচা-পাকা কুল খাওয়ার আনন্দময় স্মৃতি দীর্ঘদিন পর কবিকে যেন মোহাবিষ্ট করে রাখে । এর মধ্য দিয়ে গ্রামীণ প্রকৃতির প্রতি কবির অকৃত্রিম মমত্ববোধ প্রকাশিত হয়েছে। কিন্তু আলোচ্য কবিতাটির বিষয়বস্তু ভিন্ন । 'তাহারেই পড়ে মনে' কবিতাটি স্বজন হারানো কবির ব্যথাতুর মনের অভিব্যক্তি। এ কবিতায় প্রিয়জনের বিয়োগব্যথা কবিমনকে আচ্ছন্ন করে রেখেছে । তাই বসন্ত-প্রকৃতির অপরূপ সৌন্দর্যও কবিমনে রেখাপাত করতে পারে না। উদ্দীপকের কবিতাংশে ব্যক্তিগত জীবনের এমন দুঃখবোধের প্রতিফলন ঘটেনি। সেখানে কেবল কবির শৈশবের সুখময় সময়ের স্মৃতিচারণার দিকটিই স্থান পেয়েছে, যা 'আলোচ্য কবিতার থেকে আলাদা। এ বিবেচনায় উদ্দীপকের কবিতাংশটিতে 'তাহারেই পড়ে মনে' কবিতার মূলসুর প্রতিফলিত হয়নি ।
HSCBangla 1st Paperকবিতা : তাহারেই পড়ে মনে
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

তাপসীর নেশা ও পেশা ছবি আঁকা। তাঁর ছবির বিশেষত্ব হচ্ছে উজ্জ্বল রং আর বিভিন্ন মিথের ব্যবহার। কিন্তু দুর্ঘটনায় তাঁর একমাত্র শিশুপুত্র মারা গেলে পাল্টে যায় তার জীবন। তিনি শহর ছেড়ে চলে যান গ্রামে। এখন আর ছবি আঁকা তাকে টানে না। বন্ধুরা তাকে প্রশ্ন করলে বলেন, "কী হবে ছবি এঁকে!"
ক
'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ফুল ফোটার কথা কবি জানতে চেয়েছেন?
খ
"ওগো কবি, অভিমান করেছ কি তাই?"- কেন বলেছেন?
গ
উদ্দীপকের কোন দিকটি 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতার সম্পূর্ণ দিকটি ফুটে উঠেছে কি? তোমার যুক্তি উপস্থাপন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3."ওগো কবি, অভিমান করেছ কি তাই?"- কেন বলেছেন?

"ওগো কবি, অভিমান করেছ কি তাই?"- কেন বলেছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ফুল ফোটার কথা কবি জানতে চেয়েছেন?

'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ফুল ফোটার কথা কবি জানতে চেয়েছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ঋতুরাজ বসন্তে প্রকৃতি এক নতুন সাজে সজ্জিত হয়। শীতের শুষ্কতা কাটিয়ে প্রকৃতি তখন নব যৌবন লাভ করে। গাছে গাছে নতুন পাতা গজায়, ফুলে ফুলে ভরে যায় অবারিত মাঠ-ঘাট ও বাগান। আমের মুকুলের মৌ মৌ গন্ধে তখন চারদিক মুখরিত হয়ে ওঠে। এই ঋতুতে বিরহীদের মন প্রিয়জনের সান্নিধ্য খোঁজে। তাদের কথা বেশি বেশি মনে পড়ে। কারণ, প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রকৃতির সৌন্দর্যের প্রভাব তখন মানব মনে পড়ে। কবি-সাহিত্যিকগণ তখন নতুন নতুন সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করার অনুপ্রেরণা লাভ করেন।

Chittagong · 2017

ক
মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?
খ
বসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?
গ
'প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে'- উদ্দীপকের উক্তিটি 'তাহারেই পড়ে মনে' কবিতার আলোকে বিশ্লেষণ করো।
ঘ
'তাহারেই পড়ে মনে' কবিতায় বর্ণিত বসন্তের রূপচিত্র এবং উদ্দীপকের ঋতুরাজের রূপচিত্র একই অর্থে সমার্থক'- উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.বসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?

বসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?

মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সালমা ও জামিল দাম্পত্য জীবনে সুখেই দিনাতিপাত করছিল। হঠাৎ এ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করল জামিল। ছন্দপতন ঘটল সালমার সুখময় জীবনে। যদিও পরবর্তীকালে শামীম নামের এক ভদ্রলোকের সাথে সালমার আবার বিয়ে হয়। কিন্তু প্রথম স্বামীর স্মৃতি সে এক দিনের জন্যেও ভুলতে পারেনি। কারণ, সে ছিল তার সকল কাজের প্রেরণাদাতা। প্রতি বসন্তে সালমা প্রথম স্বামীর কথা স্মরণ করে একদম উদাসীন হয়ে যায় এবং স্বামীর কবরের পাশে বসে নীরবে অশ্রুপাত করে। কেননা তার সেই ভালোবাসার মানুষটি বসন্তকালেই তাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে।

Comilla · 2017

ক
'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন ছন্দে লেখা?
খ
'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' বলতে কবি কী বুঝিয়েছেন?
গ
উদ্দীপকের জামিলের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতায় কার সাদৃশ্য রয়েছে? বর্ণনা করো।
ঘ
"উদ্দীপকের সালমার মনের কষ্ট আর 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির হৃদয়ের রক্তক্ষরণ এক সূত্রে গাঁথা”- আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' বলতে কবি কী বুঝিয়েছেন?

'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' বলতে কবি কী বুঝিয়েছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন ছন্দে লেখা?

'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন ছন্দে লেখা?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতার সম্পূর্ণ দিকটি ফুটে উঠেছে কি? তোমার যুক্তি উপসউদ্দীপকের কোন দিকটি 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।"ওগো কবি, অভিমান করেছ কি তাই?"- কেন বলেছেন?'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ফুল ফোটার কথা কবি জানতে চেয়েছেন?'তাহারেই পড়ে মনে' কবিতায় বর্ণিত বসন্তের রূপচিত্র এবং উদ্দীপকের ঋতুরাজের রূপচিত্র'প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে'- উদ্দীপকের উক্তিটি 'তাহারেইবসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?"উদ্দীপকের সালমার মনের কষ্ট আর 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির হৃদয়ের রক্তক্ষরণ একউদ্দীপকের জামিলের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতায় কার সাদৃশ্য রয়েছে? বর্ণনা করো।'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' বলতে কবি কী বুঝিয়েছেন?'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন ছন্দে লেখা?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।