উদ্দীপকে বর্ণিত ব্যক্তিগণ ও 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার পূর্বপুরুষগণ কীভাবে মানবমুক্তির জন্য কাজ করেছেন? আলোচনা কর।
উত্তর: অন্যায় ও শোষণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার মধ্য দিয়ে উদ্দীপকে বর্ণিত ব্যক্তিগণ ও 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার পূর্বপুরুষগণ মানবমুক্তির জন্য কাজ করেছেন। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি হাজার বছর ধরে সংগ্রাম করে টিকে থাকা পূর্বপুরুষদের কথা তুলে ধরেছেন। মুক্তিপ্রত্যাশী এই পূর্বপুরুষেরা বাঙালি জাতিকে অগ্রসর করে বর্তমান অবস্থানে নিয়ে আসার কথা কবি নির্দ্বিধায় ব্যক্ত করেছেন। উদ্দীপকে বলা হয়েছে যে, সুখ-সমৃদ্ধিতে ঐশ্বর্যময় এবং প্রাণৈশ্বর্যে ভরপুর দেশটি বারবার বিদেশি শক্তির লোলুপ-দৃষ্টিতে আক্রান্ত হয়েছে। তবে এ দেশের মানুষ শত্রুর কাছে কখনই পরাজয় মানেনি। তাই যুগে যুগে আমরা দেখি নূরলদীন-তিতুমীর, হাজী শরিয়তউল্লাহ-সূর্যসেন-প্রীতিলতা, আবু সাঈদদের মতো সংগ্রামীদের বিস্ময়কর শক্তি-সাহস ও শৌর্যবীর্য। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার কবি পূর্বপুরুষদের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরেছেন। তাঁরা শোষকের অত্যাচার-নিপীড়নের মুখোমুখি হলেও কখনই তাদের কাছে মাথা নত করেননি। অনেক অত্যাচার সহ্য করলেও অধিকারের প্রশ্নে তাঁরা আপসহীন ছিলেন। তাদের এই সংগ্রামী জীবন পরবর্তী প্রজন্মকে অনেক কিছু শিখিয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ব্যক্তিগণ ও 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার পূর্বপ…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর