শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের ইতিহাস প্রসঙ্গ এবং 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় ঐতিহ্যচেতনার সাদৃশ্য নির্দেশ করো।

উত্তর: উদ্দীপকে বর্ণিত বাঙালির হাজার বছরের ইতিহাস বর্ণনার সঙ্গে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় বর্ণিত ঐতিহ্যের চেতনাগত সাদৃশ্য পরিলক্ষিত হয়। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটি রচনার প্রেক্ষাপটে আছে বাঙালির জীবন-সংস্কৃতির চিরায়ত রূপ। এখানে আলোচিত হয়েছে বাঙালি জাতির সংগ্রাম, বিজয় ও মানবিক উদ্ভাসনের নানা দিক। বাঙালির পূর্বপুরুষের সাহসিকতার গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা উপস্থাপিত হয়েছে। কবিতাটিতে। এই ইতিহাস মাটির কাছাকাছি থাকা মানুষদের ইতিহাস, যারা বাংলার অনার্য কৃষিজীবী সম্প্রদায়। উদ্দীপকে দীর্ঘ পথ-পরিক্রমার মধ্য দিয়ে এগিয়ে চলা বাংলা ও বাঙালির গৌরবময় ইতিহাসের কথা ব্যক্ত হয়েছে। এখানে উঠে এসেছে অন্যায়ের কাছে বাঙালির হার না মানা মনোভাবের দিকটি। বাংলার মানুষ হৃদয়ে সোনালি স্বপ্নের বীজ বপনের পাশাপাশি শত্রুর সাথে লড়াই করেছে দ্বিধাহীন চিত্তে। বাঙালির প্রকৃত ইতিহাস হলো শত্রুর সাথে কখনোই আপস না করার ইতিহাস। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাতেও এই ইতিহাসের কথাই বর্ণিত হয়েছে, যার প্রবহমানতায় যুগে যুগে বিজয়ী হয়েছে বাঙালি। তাই বাঙালি জাতির ইতিহাসের পটভূমিতে উদ্দীপকের কবিতাংশ আলোচ্য কবিতার সঙ্গে চেতনাগত সাদৃশ্য রক্ষা করেছে।

HSC Bangla 1st Paper কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি · সৃজনশীল

উদ্দীপকের ইতিহাস প্রসঙ্গ এবং 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় ঐতিহ্…

উদ্দীপক

"পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের- কখনোই ভয় করিনিকো আমি উদ্যত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস; অস্ত্রেও শান দিয়েছি যেমন শস্য করেছি চাষ; একই হাসিমুখে বাজিয়েছি বাঁশি, গলায় পরেছি ফাঁস আপস করিনি কখনোই আমি- এই হলো ইতিহাস।"

Dhaka · 2018

উত্তর

'কিংবদন্তি' শব্দের অর্থ- জনশ্রুতি।

উত্তর

বাঙালি জাতির ওপর অত্যাচারের ইতিহাস ব্যক্ত করতে গিয়ে কবি প্রশ্নোক্ত উক্তিটি করেছেন। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি আমাদের পূর্বপুরুষদের সম্পর্কে বলেছেন। শত্রুরা আমাদের পূর্বপুরুষের ওপর যে অত্যাচার ও নির্যাতন করেছিল তা এখনো তাজা রয়েছে বোঝাতেই রক্তজবার প্রসঙ্গ ব্যবহৃত হয়েছে। পরাধীনতার কারণে পূর্বপুরুষদের ওপর বারবার অমানুষিক অত্যাচার নেমে এসেছে। বিদেশি শত্রুরা আমাদের সাথে ক্রীতদাসের মতো আচরণ করেছে। পূর্বপুরুষদের পরাধীনতা ও তাদের সেই অত্যাচারের মাত্রা বোঝাতেই আলোচ্য চরণটির অবতারণা করা হয়েছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত বাঙালির হাজার বছরের ইতিহাস বর্ণনার সঙ্গে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় বর্ণিত ঐতিহ্যের চেতনাগত সাদৃশ্য পরিলক্ষিত হয়। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটি রচনার প্রেক্ষাপটে আছে বাঙালির জীবন-সংস্কৃতির চিরায়ত রূপ। এখানে আলোচিত হয়েছে বাঙালি জাতির সংগ্রাম, বিজয় ও মানবিক উদ্ভাসনের নানা দিক। বাঙালির পূর্বপুরুষের সাহসিকতার গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা উপস্থাপিত হয়েছে। কবিতাটিতে। এই ইতিহাস মাটির কাছাকাছি থাকা মানুষদের ইতিহাস, যারা বাংলার অনার্য কৃষিজীবী সম্প্রদায়। উদ্দীপকে দীর্ঘ পথ-পরিক্রমার মধ্য দিয়ে এগিয়ে চলা বাংলা ও বাঙালির গৌরবময় ইতিহাসের কথা ব্যক্ত হয়েছে। এখানে উঠে এসেছে অন্যায়ের কাছে বাঙালির হার না মানা মনোভাবের দিকটি। বাংলার মানুষ হৃদয়ে সোনালি স্বপ্নের বীজ বপনের পাশাপাশি শত্রুর সাথে লড়াই করেছে দ্বিধাহীন চিত্তে। বাঙালির প্রকৃত ইতিহাস হলো শত্রুর সাথে কখনোই আপস না করার ইতিহাস। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাতেও এই ইতিহাসের কথাই বর্ণিত হয়েছে, যার প্রবহমানতায় যুগে যুগে বিজয়ী হয়েছে বাঙালি। তাই বাঙালি জাতির ইতিহাসের পটভূমিতে উদ্দীপকের কবিতাংশ আলোচ্য কবিতার সঙ্গে চেতনাগত সাদৃশ্য রক্ষা করেছে।

উত্তর

"উদ্দীপকে প্রতিফলিত সংগ্রামী চেতনা যেন 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার ভাবসত্যের সংহতরূপ”- মন্তব্যটি যথার্থ। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় পরাধীনতার গ্লানি থেকে উত্তরণের জন্য বাঙালির দীর্ঘ সংগ্রামের ইতিহাস উঠে এসেছে। এ কবিতায় উচ্চারিত হয়েছে শিকড়সন্ধানী মানুষের সর্বাঙ্গীণ মুক্তির ঘোষণা। কবি তাঁর লেখনীর মধ্য দিয়ে আমাদের পূর্বপুরুষদের সাহসী ও গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা উপস্থাপন করেছেন। উদ্দীপকে বাঙালির আবহমান কালের সমৃদ্ধি ও শৌর্য-বীর্যের কথা অঙ্কিত হয়েছে। ইতিহাস অনুসন্ধানে দেখা যায়, বাঙালি কৃষিকাজে সমৃদ্ধি অর্জনের পাশাপাশি প্রস্তুত থেকেছে শত্রুকে মোকাবিলার জন্য। তাই মহান মুক্তিযুদ্ধের সময় অস্তিত্বের প্রয়োজনে বাঙালি সহজেই হাতে তুলে নিতে পেরেছিল আগ্নেয়াস্ত্র। সেই অস্ত্রের আঘাতে শত্রুরা আত্মসমর্পণে বাধ্য হয়েছিল এবং এভাবেই রচিত হয়েছিল বাঙালির নতুন ইতিহাস। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় বাঙালির বীরত্বের পরিচয় ফুটে উঠেছে। দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে আমরা ছিনিয়ে এনেছি আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ আমাদের পূর্বপুরুষদের দীর্ঘদিন ধরে সহ্য করতে হয়েছে সীমাহীন দুর্ভোগ। কিন্তু মুক্তিসংগ্রামীদের অদম্য মানসিকতার ফলেই আমরা পেয়েছি মুক্তির আনন্দ। অপরদিকে, উদ্দীপকেও বাঙালির আপসহীন মানসিকতার পরিচয় ফুটে উঠেছে। বাঙালি যে অস্ত্র দিয়ে শস্য চাষ করেছে, সেই অস্ত্র দিয়েই দেশকে শত্রুমুক্ত করেছে। সুতরাং, উদ্দীপকে বাঙালির যে আপসহীন মনোভাবের দিকটি উঠে এসেছে আলোচ্য কবিতায়, তা আরও সংহতরূপে প্রকাশ পেয়েছে। তাই প্রশ্নোক্ত মন্তব্যটিকে যথার্থ বলা যায়।
HSCBangla 1st Paperকবিতা : আমি কিংবদন্তি কথা বলছি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

খ্যাতিমান সমাজবিজ্ঞানী ড. সামাদ তরুণ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, 'ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এ বাংলাদেশের ইতিহাস শোষণ আর বঞ্চনার। কৃষিই ছিল আমাদের পূর্বপুরুষদের প্রধান অবলম্বন। আর ছিল মৃৎশিল্প ও তাঁতশিল্প। আমাদের পূর্বপুরুষদের বা তাঁদের পেশার প্রতি অশ্রদ্ধা দেখিয়ে জাতি হিসেবে আমরা উন্নতি করতে পারব না। বিদেশি শোষকদের নির্মম অত্যাচার সহ্য করে তাঁরা আমাদের জন্য স্বাধীনতার ভিত তৈরি করে গেছেন। আর তাঁদের এই আত্মত্যাগই আজ আমাদের শিল্প-সাহিত্যের মৌলিক প্রেরণা।

Sylhet · 2017

ক
জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কী?
খ
'তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল'- ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের বিদেশি শোষকের অত্যাচার 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার কোন প্রসঙ্গকে মনে করিয়ে দেয়? ব্যাখ্যা করো।
ঘ
"উদ্দীপকের ড. সামাদ এবং 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার কবি চৈতন্যগত দিক থেকে অভিন্ন"- মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল'- ব্যাখ্যা করো।

'তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কী?

জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

"পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের- কখনোই ভয় করিনিকো আমি উদ্যত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস; অস্ত্রেও শান দিয়েছি যেমন শস্য করেছি চাষ; একই হাসিমুখে বাজিয়েছি বাঁশি, গলায় পরেছি ফাঁস আপস করিনি কখনোই আমি- এই হলো ইতিহাস।"

Dhaka · 2018

ক
'কিংবদন্তি' শব্দের অর্থ কী?
খ
'তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল' বুঝিয়ে লেখো।
গ
উদ্দীপকের ইতিহাস প্রসঙ্গ এবং 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় ঐতিহ্যচেতনার সাদৃশ্য নির্দেশ করো।
ঘ
"উদ্দীপকে প্রতিফলিত সংগ্রামী চেতনা যেন 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার ভাবসত্যের সংহতরূপ।"- এ অভিমত মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.'তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল' বুঝিয়ে লেখো।

'তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল' বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'কিংবদন্তি' শব্দের অর্থ কী?

'কিংবদন্তি' শব্দের অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বিভিন্ন মুখের কোটি অশ্বারোহী এসে খুরে খুরে ক্ষতময় করে গেছে সহনীয়া মাটি, লালসার লালামাখা ক্রোধে বন্দুক কামান কত অসুর গর্জনে চিরেছে আকাশ পরিপাটি, বিদীর্ণ বুক নীল বর্ণ হয়ে গেছ তুমি, বাংলাভূমি

Barisal · 2022

ক
উনোনের আগুনে আলোকিত কিসের কথা বলা হয়েছে?
খ
'বিচলিত স্নেহ' কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের 'বাংলাভূমি'-এর সাথে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার চেতনাগত সাদৃশ্য কোথায়? আলোচনা কর।
ঘ
'লালসার লালা মাখা ক্রোধে' কীভাবে আমাদের হাজার বছরের ইতিহাসের পরিচয় খুঁজে পাওয়া যায়? উদ্দীপক ও 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার প্রেক্ষাপটে আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.'বিচলিত স্নেহ' কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।

'বিচলিত স্নেহ' কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উনোনের আগুনে আলোকিত কিসের কথা বলা হয়েছে?

উনোনের আগুনে আলোকিত কিসের কথা বলা হয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ! হাতুড়ি শাবল গাইতি চালায়ে ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়, ... ... ... ... ... ... ... ... ... তারাই মানুষ তারাই দেবতা, গাহি তাহাদেরি গান, তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান।

Sylhet · 2022

ক
প্রবাহমান নদী কাকে ভাসিয়ে রাখে?
খ
“ভালোবাসা দিলে মা মরে যায়” বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
গ
'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় বর্ণিত পূর্বপুরুষদের কোন বিষয়টি উদ্দীপকে ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ
“উদ্দীপকের বক্তব্য 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার মৌলসত্য”- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"উদ্দীপকের ড. সামাদ এবং 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার কবি চৈতন্যগত দিক থেকে অউদ্দীপকের বিদেশি শোষকের অত্যাচার 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার কোন প্রসঙ্গকে 'তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল'- ব্যাখ্যা করো।জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কী?"উদ্দীপকে প্রতিফলিত সংগ্রামী চেতনা যেন 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার ভাবসত্যে'তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল' বুঝিয়ে লেখো।'কিংবদন্তি' শব্দের অর্থ কী?'লালসার লালা মাখা ক্রোধে' কীভাবে আমাদের হাজার বছরের ইতিহাসের পরিচয় খুঁজে পাওয়া যউদ্দীপকের 'বাংলাভূমি'-এর সাথে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার চেতনাগত সাদৃশ্য ক'বিচলিত স্নেহ' কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।উনোনের আগুনে আলোকিত কিসের কথা বলা হয়েছে?“উদ্দীপকের বক্তব্য 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার মৌলসত্য”- বিশ্লেষণ কর।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।