শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের ব্যক্তিদেরকে কীভাবে কাঙ্ক্ষিত মানবমুক্তির দূত বলা যায়? 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার বক্ত্যের সাথে সাদৃশ্য দেখাও।

উত্তর: পূর্বপুরুষের আত্মত্যাগের ইতিহাস হতে ভবিষ্যৎ সংকট মোকাবিলার অনুপ্রেরণা খুঁজে পাওয়ার দিক থেকে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার সাথে উদ্দীপকটি সাদৃশ্যপূর্ণ। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি তার গৌরবোজ্জ্বল অতীত ইতিহাসের বর্ণনা দিয়েছেন। সমৃদ্ধ ইতিহাসের স্মৃতিচারণ করে তিনি কৃষকের জমির “প্রতিটি শস্যদানাকেও কবিতার মর্যাদায় আসীন করেছেন। কবি রূপক অর্থে নিজের ইতিহাস জানতে পারা কে কবিতা শোনার সাথে তুলনা করেছেন। যে কবিতা জানে, সে যুদ্ধে সন্তানের জন্যে জীবন দিতে পারে, যে কবিতা শুনতে জানে সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে, পারে হৃৎপিণ্ডে সূর্যকে ধারণ করতে। উদ্দীপকে আমাদের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের প্রসঙ্গে কথা বলা হয়েছে। বিপ্লবী বাঙালির ইতিহাসে নুরলদীন-তিতুমীর-হাজী শরিয়তউল্লাহ-সূর্যসেন-প্রীতিলতা-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো বিপ্লবীদের কর্মকাণ্ড সোনার অক্ষরে লেখা রয়েছে। তাঁদের ইতিহাস আমাদের প্রেরণা দেয়। কোনো সংকটজনক সময়ে লক্ষ্যে পৌঁছানোর আগ পর্যন্ত না থামার মন্ত্রণা দেয়। আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাতেও ইতিহাসের থেকে অনুপ্রেরণা নিয়ে আমরা নতুন করে সংগ্রামের মনোবল পাই । তারাই আমাদের কাঙ্ক্ষিত মুক্তির দূত।

HSC Bangla 1st Paper কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি · সৃজনশীল

উদ্দীপকের ব্যক্তিদেরকে কীভাবে কাঙ্ক্ষিত মানবমুক্তির দূত বলা যায়? 'আ…

উদ্দীপক

সুখ-সমৃদ্ধিতে ঐশ্বর্যময় এবং প্রাণৈশ্বর্যে ভরপুর এই সুন্দর দেশটি বর্গীর আক্রমণ থেকে শুরু করে বার বার শত্রুর লোলুপ দৃষ্টিতে পড়েছে। বিপর্যস্ত হয়েছে এ দেশের সহজ-সরল মানুষের জনজীবন, অর্থনৈতিক বুনিয়াদ এবং ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্য । কিন্তু কোনো শত্রুর কাছে পরাভব মানেনি এ দেশের গণমানুষ। তাই তো যুগে যুগে আমরা দেখি নুরলদীন-তিতুমীর-হাজী শরিয়তউল্লাহ-সূর্যসেন-প্রীতিলতা-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিস্ময়কর শক্তি-সাহস এবং শৌর্যবীর্য। হাজার বছর ধরে এ দেশের মানুষের রয়েছে রক্তে রঞ্জিত গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য।

Sylhet · 2023

উত্তর

যে গাভীর পরিচর্যা করে, জননীর আশীর্বাদ তাকে ধন্য করবে।

উত্তর

কবির পূর্বপুরুষের পিঠে রক্তজবার মতো ক্ষত তাদের ওপর অত্যাচারের ইঙ্গিত বহন করে। কবির পূর্বপুরুষের ওপর শোষকরা যে অত্যাচার করেছে, তার চিহ্ন এখনও উজ্জ্বল। তাঁদের পিঠে রক্তজবার মতো লাল চিহ্ন বিদ্যমান। ভীরু শত্রুরা কাপুরুষের মতো পেছন থেকে আক্রমণ করেছে। বন্দি ক্রীতদাসের ওপর নির্মম অত্যাচার চালিয়ে রক্তাক্ত করেছে। এই বিষয়টি বোঝাতেই কবি তাঁর পূর্বপুরুষদের অত্যাচার সহ্য করে গ্লানিকর জীবনযাপন প্রসঙ্গে ইঙ্গিত করতে বলেছেন- 'তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল'।

উত্তর

পূর্বপুরুষের আত্মত্যাগের ইতিহাস হতে ভবিষ্যৎ সংকট মোকাবিলার অনুপ্রেরণা খুঁজে পাওয়ার দিক থেকে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার সাথে উদ্দীপকটি সাদৃশ্যপূর্ণ। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি তার গৌরবোজ্জ্বল অতীত ইতিহাসের বর্ণনা দিয়েছেন। সমৃদ্ধ ইতিহাসের স্মৃতিচারণ করে তিনি কৃষকের জমির “প্রতিটি শস্যদানাকেও কবিতার মর্যাদায় আসীন করেছেন। কবি রূপক অর্থে নিজের ইতিহাস জানতে পারা কে কবিতা শোনার সাথে তুলনা করেছেন। যে কবিতা জানে, সে যুদ্ধে সন্তানের জন্যে জীবন দিতে পারে, যে কবিতা শুনতে জানে সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে, পারে হৃৎপিণ্ডে সূর্যকে ধারণ করতে। উদ্দীপকে আমাদের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের প্রসঙ্গে কথা বলা হয়েছে। বিপ্লবী বাঙালির ইতিহাসে নুরলদীন-তিতুমীর-হাজী শরিয়তউল্লাহ-সূর্যসেন-প্রীতিলতা-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো বিপ্লবীদের কর্মকাণ্ড সোনার অক্ষরে লেখা রয়েছে। তাঁদের ইতিহাস আমাদের প্রেরণা দেয়। কোনো সংকটজনক সময়ে লক্ষ্যে পৌঁছানোর আগ পর্যন্ত না থামার মন্ত্রণা দেয়। আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাতেও ইতিহাসের থেকে অনুপ্রেরণা নিয়ে আমরা নতুন করে সংগ্রামের মনোবল পাই । তারাই আমাদের কাঙ্ক্ষিত মুক্তির দূত।

উত্তর

“উদ্দীপকের এ দেশের হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য পরিক্রমা 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার চৈতন্যগত দিকের সঙ্গে অভিন্ন।” -মন্তব্যটি যথার্থ হয়েছে। “আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় পূর্বপুরুষদের কথা বলা হয়েছে, যারা রক্তজবার মতো ক্ষত পিঠে নিয়েও অরণ্য ও শ্বাপদের মোকাবিলা করতেন। মুক্তির পূর্ব শর্ত যুদ্ধ হওয়ায় কবির, পূর্বপুরুষরা বারবার যুদ্ধ করে টিকে থেকেছে। যুদ্ধে আপনজনের থেকে দূরে চলে গিয়ে দেশকে মুক্ত করার গৌরবগাথা রচিত হয়েছে এই কবিতায় । উদ্দীপকে সেইসব মানুষের ইতিহাস নিয়ে কথা বলা হয়েছে যাদের নিয়ে আমরা গর্ব বোধ করতে পারি। তাদের আত্মত্যাগের মধ্যেই আমরা পাই সামনে চলার শক্তি। সুখ-সমৃদ্ধিতে ঐশ্বর্যময় এবং প্রাণৈশ্বর্যে ভরপুর এই সুন্দর দেশটি বর্গীর আক্রমণ থেকে শুরু করে বার বার শত্রুর লোলুপ দৃষ্টিতে পড়ে বিপর্যস্ত হয়েছে এ দেশের সহজ-সরল মানুষের জনজীবন, অর্থনৈতিক বুনিয়াদ এবং ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্য । কিন্তু কোনো শত্রুর কাছে পরাভব মানেনি এ দেশের গণমানুষ। নুরলদীন-তিতুমীর-হাজী শরিয়তউল্লাহ-সূর্যসেন-প্রীতিলতা-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো বিপ্লবীদের জন্যই আমাদের রয়েছে এক সংগ্রামী গৌরবোজ্জ্বল ইতিহাস । 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটি বাঙালির দুঃখ, সংগ্রাম ও ঐতিহ্যের স্মৃতি বহন করে। নির্যাতনের শিকার হয়ে বাঙালি বরাবরই বিদ্রোহ ঘোষণা করেছে। নিজের পরিবার ও ব্যক্তিস্বার্থের বাইরে বের হয়ে দেশমাতাকে ও দেশের স্বার্থকে বড়ো করে দেখেছে। বোনের মৃত্যু, ভাইয়ের আত্মত্যাগ সবকিছুর মধ্যে মাথা নত না করার স্পর্ধা লুকিয়ে আছে যা আমাদের গর্ববোধ করায়। উদ্দীপকেও ইতিহাস, ঐতিহ্য ও আত্মত্যাগী মানসিকতার কারণে বাঙালি যে গৌরব অর্জন করেছে তারই রূপ প্রকাশিত হয়েছে। “উদ্দীপকের এ দেশের হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য পরিক্রমা 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার চৈতন্যগত দিকের সঙ্গে অভিন্ন।” -মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperকবিতা : আমি কিংবদন্তি কথা বলছি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

খ্যাতিমান সমাজবিজ্ঞানী ড. সামাদ তরুণ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, 'ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এ বাংলাদেশের ইতিহাস শোষণ আর বঞ্চনার। কৃষিই ছিল আমাদের পূর্বপুরুষদের প্রধান অবলম্বন। আর ছিল মৃৎশিল্প ও তাঁতশিল্প। আমাদের পূর্বপুরুষদের বা তাঁদের পেশার প্রতি অশ্রদ্ধা দেখিয়ে জাতি হিসেবে আমরা উন্নতি করতে পারব না। বিদেশি শোষকদের নির্মম অত্যাচার সহ্য করে তাঁরা আমাদের জন্য স্বাধীনতার ভিত তৈরি করে গেছেন। আর তাঁদের এই আত্মত্যাগই আজ আমাদের শিল্প-সাহিত্যের মৌলিক প্রেরণা।

Sylhet · 2017

ক
জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কী?
খ
'তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল'- ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের বিদেশি শোষকের অত্যাচার 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার কোন প্রসঙ্গকে মনে করিয়ে দেয়? ব্যাখ্যা করো।
ঘ
"উদ্দীপকের ড. সামাদ এবং 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার কবি চৈতন্যগত দিক থেকে অভিন্ন"- মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল'- ব্যাখ্যা করো।

'তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কী?

জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

"পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের- কখনোই ভয় করিনিকো আমি উদ্যত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস; অস্ত্রেও শান দিয়েছি যেমন শস্য করেছি চাষ; একই হাসিমুখে বাজিয়েছি বাঁশি, গলায় পরেছি ফাঁস আপস করিনি কখনোই আমি- এই হলো ইতিহাস।"

Dhaka · 2018

ক
'কিংবদন্তি' শব্দের অর্থ কী?
খ
'তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল' বুঝিয়ে লেখো।
গ
উদ্দীপকের ইতিহাস প্রসঙ্গ এবং 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় ঐতিহ্যচেতনার সাদৃশ্য নির্দেশ করো।
ঘ
"উদ্দীপকে প্রতিফলিত সংগ্রামী চেতনা যেন 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার ভাবসত্যের সংহতরূপ।"- এ অভিমত মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল' বুঝিয়ে লেখো।

'তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল' বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'কিংবদন্তি' শব্দের অর্থ কী?

'কিংবদন্তি' শব্দের অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বিভিন্ন মুখের কোটি অশ্বারোহী এসে খুরে খুরে ক্ষতময় করে গেছে সহনীয়া মাটি, লালসার লালামাখা ক্রোধে বন্দুক কামান কত অসুর গর্জনে চিরেছে আকাশ পরিপাটি, বিদীর্ণ বুক নীল বর্ণ হয়ে গেছ তুমি, বাংলাভূমি

Barisal · 2022

ক
উনোনের আগুনে আলোকিত কিসের কথা বলা হয়েছে?
খ
'বিচলিত স্নেহ' কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের 'বাংলাভূমি'-এর সাথে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার চেতনাগত সাদৃশ্য কোথায়? আলোচনা কর।
ঘ
'লালসার লালা মাখা ক্রোধে' কীভাবে আমাদের হাজার বছরের ইতিহাসের পরিচয় খুঁজে পাওয়া যায়? উদ্দীপক ও 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার প্রেক্ষাপটে আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.'বিচলিত স্নেহ' কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।

'বিচলিত স্নেহ' কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উনোনের আগুনে আলোকিত কিসের কথা বলা হয়েছে?

উনোনের আগুনে আলোকিত কিসের কথা বলা হয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"উদ্দীপকের ড. সামাদ এবং 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার কবি চৈতন্যগত দিক থেকে অউদ্দীপকের বিদেশি শোষকের অত্যাচার 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার কোন প্রসঙ্গকে 'তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল'- ব্যাখ্যা করো।জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কী?"উদ্দীপকে প্রতিফলিত সংগ্রামী চেতনা যেন 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার ভাবসত্যেউদ্দীপকের ইতিহাস প্রসঙ্গ এবং 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় ঐতিহ্যচেতনার সাদৃশ'তাঁর পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল' বুঝিয়ে লেখো।'কিংবদন্তি' শব্দের অর্থ কী?'লালসার লালা মাখা ক্রোধে' কীভাবে আমাদের হাজার বছরের ইতিহাসের পরিচয় খুঁজে পাওয়া যউদ্দীপকের 'বাংলাভূমি'-এর সাথে 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার চেতনাগত সাদৃশ্য ক'বিচলিত স্নেহ' কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।উনোনের আগুনে আলোকিত কিসের কথা বলা হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।