“উদ্দীপকের তিতুমীরের সংগ্রাম 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার ভাবসত্যের সংহত রূপ”- এ অভিমত মূল্যায়ন করো ।
উত্তর: উদ্দীপকের তিতুমীরের সংগ্রাম 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার ভাবসত্যের সংহত রূপ”- উক্তিটি যথার্থ, কারণ তিতুমীরের সংগ্রাম কবিতায় বর্ণিত শোষণবিরোধী সংগ্রামেরই এক মূর্ত রূপ। কবিতায় কবি ফিরে গেছেন সেই পূর্বপুরুষের কথায়, যিনি ক্রীতদাস ছিলেন কিন্তু সংগ্রাম করে টিকে ছিলেন। কবিতায় 'কবিতা' শব্দটি মুক্তি, সত্য ও সংগ্রামের প্রতীক। পঙ্ক্তিগুলো কবির সংগ্রামী চেতনাকে কবিতার মূল সুর হিসেবে চিহ্নিত করে। উদ্দীপকের তিতুমীরের সংগ্রাম কবিতায় বর্ণিত সেই 'কবিতারই বাস্তব রূপ। তাঁর বাঁশের কেল্লা ছিল সশস্ত্র সুন্দরের অভ্যুত্থানের নিদর্শন। তিনি যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন তা কবিতায় বর্ণিত পূর্বপুরুষদের প্রতিরোধের অনুরূপ। তাঁর এই, সংগ্রাম যুগে যুগে বাঙালিকে অন্যায়ের বিরুদ্ধে সাহস জুগিয়েছে। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি আবু জাফর ওবায়দুল্লাহ বাংলার সংগ্রামী মানুষের ইতিহাস ও তাদের প্রতিরোধের চেতনাকে কবিতার মূল উপজীব্য করেছেন। তিনি বলেছেন, যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে। তিতুমীরের সংগ্রাম সেই ক্রীতদাসের শৃঙ্খল ভাঙার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি শোষকদের বিরুদ্ধে কৃষকদের ঐক্যবদ্ধ করে প্রতিরোধ গড়ে তোলেন। তাই বলা যায়, তিতুমীরের সংগ্রাম কবিতায় বর্ণিত শোষণবিরোধী চেতনা, দেশপ্রেম ও মুক্তির আকাঙ্ক্ষার এক বাস্তব ও সংহত রূপ।
HSC Bangla 1st Paper কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি · সৃজনশীল
“উদ্দীপকের তিতুমীরের সংগ্রাম 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার ভাবসত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর